
পারদ লাগানো কাঁচের সামনে দাঁড়িয়ে
চেহারা বাঁকিয়ে সযতনে দেখি খুব,
ধীরপদে যাই বয়সের ভীরে হারিয়ে
সাদাচুল তারই পয়গাম দেয় নিশ্চুপ!
চোখের নিচে বলিরেখার আনাগোনা
থুতনির নিচে দাঁড়িগুলোও যায় বেড়ে,
ঐ বুঝি এলো মৃত্যুর পরোয়ানা
দেবদূত এসে নিয়ে যাবে প্রাণ কেড়ে!
স্বজনেরা সব চোখের সামনে থেকে
ব্যস্ততার শত তুলে রেখে অজুহাত,
বিদায় নিয়েছেন কতজন একে একে
তবুও কি আসবেনা ঈমানের সুপ্রভাত!
মায়াময় ভূলোক থাকবার নয় জানি
সম্পদ নিয়ে কতজন তবু লাশ,
কতজনে মোরা নীতিকথা বলো মানি
ঘুরিফিরি তবু গায়ে মেখে সুবাতাস!
থাকবার তরে দুনিয়াকে যতই আঁকড়াও
যতই তুমি আল্লাহকে থাকো ভুলে,
মৃত্যুর দূত করবেই তোমাকে পাকড়াও
অন্তিম বিদায়ে তোমাকেও নিবে তুলে!
ছবিঋণ: গুগল
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




