প্রথম দেখা হতেই তিনি আমাকে জড়িয়ে ধরলেন। কেন জানি না আমার দু'চোখ পানিতে ভরে গেল। আমি নিজেকে সংবরণ করতে পারলাম না। তিনি এক সন্তানহারা মা আর আমি এক মা -বাবা ভাই হারা, ব্যথিত হৃদয় নিয়ে তাঁর কাছে গিয়েছি। কেউ কাউকে সান্তনা দিতে পারি না। কোন কথা বলতে পারছি না। শুধু চোখের পানির মধ্য দিয়েই না বলা অনেক কথা যেন বলা হয়ে গেল। উনি আমাকে শোবার ঘরে নিয়ে বসালেন। অনেকক্ষণ দুজন দুজনকে ধরে কাঁদলাম। উনি আমাকে বললেন " তোমার মনকে আরো শক্ত হতে হবে " অনেক কঠিন দায়িত্ব তোমার।
আমি তাঁর দোয়া চাইলাম। সমব্যথার ব্যথী একসাথে হয়েছিলাম।
৩ মার্চ বঙ্গবন্ধু এভিনিউতে প্রথম জনসভা হল। উনি আমাকে সেই সভায় বক্তব্য রাখতে আহবান করলেন এবং জনসমাগম যাতে ভাল হয় তার জন্য ব্যবস্থা করতে বললেন।
তারপর গণ-আদালত , ঘাতক দালাল নির্মূল সমন্বয় কমিটির আন্দোলন চলাকালীন তিনি যখনই আমার কাছে ছুটে এসেছেন, তাঁর মধ্যে আমি দৃঢ়তা দেখেছি।
তিনি সবসময় বলতেন , ' আমি তোমার সাহায্য ছাড়া এগোতে পারবো না। যে যত কথা বলুক , ' আমি জানি তুমি এ আন্দোলনে আমার সঙ্গে আছো।
( লেখক শেখ হাসিনা বেগম জাহানারা ইমাম কে নিয়ে: ৮৪ পৃষ্ঠা বই *শেখ মুজিব আমার পিতা )
জাহানারা ইমাম যে চেতনা জাগিয়ে দিয়ে গেছেন, আজকের প্রজন্ম এতদিন যাদের মিথ্যা স্তব্যকে ভুলেছিল - আজ তারা নিজেদের ইতিহাসকে খুঁজে বের করবে। নিজেদের আত্নপরিচয়কে চিনে নিবে - এ চেতনা তিনি জাগ্রত করে গেছেন। ( একই বইয়ের ৯০ পৃষ্টা থেকে) ।
কিছু মানুষের প্রতি শ্রদ্ধা ভালবাসা এমনেই জাগে। আমৃত্যু যিনি লড়ে গেছেন ঐ নরপশুদের বিরুদ্ধে, আর মৃত্যুর আগে যার কাঁধেচাপানো হয়েছিল দেশদ্রোহী মামলা!
৭৫ এর পর বাঙালি তার অতীত ভুলে যায়, একে একে দালাল আইন উঠিয়ে ফেলা হয়। গোলাম আযমকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয়। সাম্প্রদায়িক বিষ মাথাচাড়া দিয়ে উঠতে থাকে। আর এর বিরুদ্ধে প্রথম প্রতিবাদ যে করে তিনিই আমাদের শহীদ জননী জাহানারা ইমাম।
শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যদিন আজ। আর আমরা ফিরে পেয়েছি পেয়েছি 'জয় বাংলা ' স্লোগানের স্পৃহা। মা, আমরা তোমার পথেই হাটছি। গোলাম আযমের বিচার হয়েছে এই বাংলায়, আমরা পেরেছি।
বঙ্গকন্যা শেখ হাসিনা তাঁর বইয়ে যে কথা লিখেছেন তার প্রত্যক শব্দের মধ্যে আছে একজন বাঙালি মায়ের তেজ প্রতিবাদী চেতনা।
আর আমরা ভুলে নি, ভুলব না। শহীদ জননী তুমিই জাগিয়েছিলে আমাদের সেই ' জয় বাংলার ' চেতনা।
সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০১৫ বিকাল ৩:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



