![]()
আসেন দুনিয়ার সবচাইতে সুন্দর মন্দিরগুলোর ছবি দেখি। প্রথমে
১. ওয়াত রঙ খুন, থাইল্যান্ড। উপরে প্রথমেই ওটার ছবি দেখলেন। এটা পুরোটাই সাদা যা পবিত্রতার প্রতীক। এর পর নীচে দেখুন
২. এঙকর ওয়াত, কাম্বোডিয়া।
![]()
কাম্বোডিয়াতে খেমার সভ্যতার সময় বানানো। স্হাপত্যের জগতে এটা একটা অসাধারন সৃস্টি।
৩. স্বর্ণ মন্দির, পান্জাব, ভারত।
![]()
১৬শ শতাব্দীতে তৈরী এই মন্দিরটি একটা কৃত্রিম দ্বীপে অবস্হিত। ভেতরে 'গ্রন্হসাহিব' নামক শিখদের ধর্ম গ্রন্হটি রাখা আছে।
৪. প্রমবানন, ইন্দোনেশিয়া। এটা দশম শতাব্দীতে বানানো। জাভাতে হিন্দু ধর্মের বিজয়ের প্রতীক। ছবি নীচে:
![]()
৫. শ্রী রঙ্গনাথনস্বামি মন্দির, ভারত। ভগবান বিশ্নুর মন্দির, বিশ্নুর আরেক রূপ রঙ্গনাথন। ১৫৬ একর ভুমির উপর এই মন্দিরটি। ছবি নীচে:
![]()
৬. শেডাগোন প্যাগোডা, ইয়াঙ্গুন, মায়ানমার।
![]()
মায়ানমারের রাজধানী ইয়াঙ্গুনের কনডাওয়েগ্গি লেকের পাশে অবস্হিত বৌদ্ধ মন্দির। এটা নয় টন সোনা দিয়ে মোড়ানো আর এটাতে ভগবান বৌদ্ধের আট খানা চুল আছে বলে কথিত আছে।
৭. টাইগার নেষ্ট মনেস্ট্রি, ভূটান।
![]()
বৌদ্ধ ধর্মের কথিত দ্বিতীয় বুদ্ধ গুরু বিনপোশে এখানে ধ্যান করতেন। মন্দিরটি হিমালয়ে অবস্হিত আর গুরু বিনপোশে বাঘে পিঠে চড়ে আসেন আর এখানে ধ্যান করেন। কি ডেন্জারাস জায়গায় গেছেন ধ্যান করতে!!
৮. বড়বুদুর, ইন্দোনেশিয়া।
![]()
পদ্ম ফুলের মতো এই বৌদ্ধ মন্দিরটি এক হাজার বছর আগে হারিয়ে গেছিল। ১৮১৪ সালে আবার খুজে পাওয়া যায়। এখানে ৫০৪ টা বৌদ্ধের মুর্তি আছে।
এটাই দুনিয়ার সবচাইতে পুরোনো আর বড় বৌদ্ধ মন্দির।
৯. টেম্পল অফ হেভেন, চীন।
![]()
প্রায় পাঁচশ বছর আগে মিঙ ডাইনাষ্টির সময় এটা তৈরী করা হয়। ২৭ লাখ বর্গ মিটার জায়গাতে এই চমৎকার মন্দিরটি অবস্হিত।
১০. জেতাবনরামায়া, শ্রীলংকা:
![]()
শ্রীলংকার অনুরাধাপুরে অবস্হিত এই বিশাল বৌদ্ধ মন্দিরটি।
সুত্র: Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


