somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজিব ব্যাপার! অদ্ভুত কিছু নিয়ম!

২৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ল অফ মেকানিকাল রিপেয়ার: আপনি মেকানিকাল কাজ করার সময় যখন আপনার হাত কালি ঝুলি গ্রীজ দিয়ে মাখামাখি ঠিক তখনি আপনার নাক চুলকাবে বা আপনাকে বাথরুম যেতে হবে।

ল অফ গ্র্যাভিটি: হাত থেকে একটা স্ক্রু, নাট, বোল্ট বা স্ক্রু ড্রাইভার পড়ে গেলে সেটা রুমের সবচাইতে দুর্গম জায়গাতে হয়ত আলমারির নীচেই চলে যাবে।

ল অফ রেনডম নামবার: যদি আপনি ভুল নম্বরে ডায়াল করেন তাহলে কখনোই আপনা বিজি টোন পাবেন না,কেউ না কেউ উত্তর দিবেই!

ল অফ এলিবাই: আপনি যদি অফিসে বসকে বলেন যে আপনার গাড়ীর চাকা পাংচার হওয়াতে আপনি দেরীতে এসেছেন তাহলে পরদিন আপনার গাড়ীর চাকা নির্ঘাৎ পাংচার হবে।

ভেরিয়েশন ল: আপনি যদি লাইন পরিবর্তন করেন, টাকা তুলতে ব্যাংকে বা টিকিট কাটতে কমলাপুরে বা রোডে গাড়ূী চালাবার সময়, তাহলে যে লাইনটা আপনি ছেড়ে এসেছেন সেটা নির্ঘাৎ আপনার এখনকারটার চাইতে আগে যাবে!

ল অফ বাথ: গোসলখানায় ঢুকবার পর যখন আপনার সারা গা ভেজা ঠিক তখনই আপনার টেলিফোন বাজবে!

ল অফ ক্লোজ এনকাউন্টার: আপনি আপনার ২০ বছর আগের বান্ধবীকে নিয়ে বেড়াতে গেছেন রেস্তোরাতে আর নিশ্চই আপনি চাইবেন না আপনার গিন্নী দেখুক। ব্যাস আপনাকে আপনার গিন্নী দেখতে পাওয়ার চান্স ৭০% বেড়ে যাবে!

ল অফ রেজাল্ট: কাউকে দেখাতে চাইছেন যে মেশিনটা কাজ করেনা, স্টার্ট দিলেন তো দেখবেন ঠিক তখনই ওটা কাজ করছে!

ল অফ বায়োমেকানিকস: আপনার শরীরের যে জায়গাটা হাত থেকে বেশি দুরে সে জায়গাতেই বেশী চুলকাবে!

ল অফ এরাইভাল: নাটক দেখতে বসেছেন, যার সিটটা সবচাইতে ভিতরে সবচাইতে দূরে সে'ই সবচাইতে শেষে আসবে।

স্টার বাকস ল: আপনি যখনি একটা চায়ের কাপ নিয়ে আয়েশ করে চা খেতে বসলেন তখনি আপনার বস একটা কাজ দিবে, আর সেটা শেষ হতে হতে চা ঠান্ডা কুলফি!

মরফী'স ল অফ লকার: লকার রুমে মাত্র দুজন লোক থাকলে তাদের লকার দুটো পাশাপাশিই হবে!

ল অফ ফিজিকাল সারফেসেস: জ্যাম মাখানো স্যান্ডউইচটা পড়ে গেলে তার জ্যামের দিকটাই নীচে আগে পড়বে, কার্পেটটা বা ফ্লোরটা ময়লা করে দিয়ে। ।

ব্রাউন'স ল অফ ফিজিকাল এপিয়ারেন্স: আপনার যে কাপড়টা সবচাইতে সুন্দর ফিট করেছে সেটা সবচাইতে বাজে কুৎসিত কাপড়।

উইলসন'স ল অফ কমার্শিয়াল মার্কেটিং স্ট্যাটেজী: আপনি যখনি কোন প্রোডাক্ট পছন্দ করতে শুরু করলেন তখন থেকে এটা কোম্পানী বানানোই বন্ধ করে দিবে!

ডকটর'স ল: আপনার শরীরটা ভাল লাগছেনা, আপনি ডাক্তারের সাথে একটা এপয়েন্টমেন্ট করলেন। যতক্ষনে আপনি যাবার জন্য তৈরী হলেন ততক্ষনে আপনার ভাল লাগতে শুরু করেছে, আপনি সুস্হ । এপয়েন্টমেন্ট না করেন দেখবেন আপনি আরো অসুস্হ হচ্ছেন!

ল অফ প্রোবাবিলিটি: চারটে আলমারির চারটে চাবি সবগুলোই দেখতে প্রায় একরকম । প্রতিটাতে একটা করে লাগে। আপনি যখনই কোন আলমারী খুলতে যাবেন প্রথমবারে জীবনেও সঠিক চাবী লাগবেনা। তিন নম্বর বা চার নম্বরে গিয়ে রাইট হবে!

পুনশ্চ: উপরের 'ল' গুলো কোন স্ব্বতঃসিদ্ধ প্রতিষ্ঠিত স্বীকৃত তত্ব নয়!


৩১টি মন্তব্য ৩১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×