ওমেন লিব মহিলাদের সমান অধিকার নিয়ে আমরা ম্যালা চেচামেচি করি কাজের বেলায় কি তা সবাই জানি। অন্যদিকে যতই সমালোচনা করি কেউকেউ, আমেরিকার মহিলা সিইওগন কিরকম অবিশ্বাস্য অংকের মাইনে পান তা এবার দেখুন:

ইনি আইরিন রোজফিল্ড, মনডিলেজ ইন্টারন্যাশনাল এর সিইও। এরা আমার প্রিয় ক্যাডবেরি চকলেট বানায়। তা ইনি মাইনে পান বছরে ১৫.৯ মিলিয়ন ডলার, মাসে দশ কোটি ছেচল্লিশ লাখ টাকা!

প্যাট্রিসিয়া ওয়েরতয, আরচার ডেনিয়েল নামের একটা তেল কোম্পানীর সিইও, বছরে ১৬.৩ মিলিয়ন ডলার বেতন নেন, মাসে কত হলো? আজ্ঞে ইনি দৈনিক সাড়ে চুয়াল্লিশ লাখ টাকা কামাই করেন!

মেরিলিন হিউসন, যুদ্ধবিমান নির্মাতা কোম্পানী লকহীড মার্টিন এর সিইও, বছরে ১৭.৯ মিলিয়ন ডলার মাইনে নেন।

ভার্জিনিয়া রোমেট্রি, 'আইবিএম' এর সিইও, মাইনে ১৭.৯ মিলিয়ন ডলার বছরে!

উপরের ইনি হলেন ফিবে নোভাকোভিচ, জেনারেল ডাইনামিকস এর সিইও। ভাল কথা জেনারেল ডাইনামিকস দুনিয়ার সেরা
'এম১এ১ আব্রামস' ট্যাংক বানায়। তা ইনি মাইনে পান বছরে ১৯ মিলিয়ন ডলার!

উপরের ভদ্রমহিলা ভারতীয়, পেপসীকোলার সিইও, নাম ইন্দ্রা নূয়ী, বছরে ১৯.১ মিলিয়ন ডলার মানে বছরে প্রায় দেড়শ কোটি টাকা বেতন পান!

এনার নাম মার্গারেট হুইটম্যান, হিউলের্ড প্যাকার্ড বা এইচপি এর সিইও। আপনার প্রিন্টারটা বা ল্যাপটপটা কি এইচপি? হ্যাঁ ইনি বছরে মাইনে পান ১৯.৬ মিলিয়ন ডলার!

ইয়াহু এর সিইও মিরিস্যা মায়ার বছরে ৪২.১ মিলিয়ন ডলার মাইনে পান!
সুত্র:
http://www.cbsnews.com/media/the-top-10-highest-paid-female-ceos/4/

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



