somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোহাম্মদ হাবিব উল্লাহ
. সোশ্যাল সাইন্সে এম এস এস .ছোটকাল থেকে সাংস্কৃতিক কর্ম কান্ডের সাথে যুক্ত . লেখা লেখি শুরু স্কুল জীবনে . পেশাগত জীবনে সাংবাদিক হলেও ব্লগিং - লেখা লেখি আমার নেশা - ভালোলাগা. যুক্তি -তত্ব -বিশ্লেষণের মাধ্যমে মানবতার জাগরণই আমার উদ্দেশ্য .

প্রেমসেতুর প্রেমতালা খুলে ফেলা হল প্যারিসে

১০ ই জুন, ২০১৫ বিকাল ৪:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নবযূগল প্রেমের তালা ঝুলিয়ে বসে আছে। রাজধানী প্যারিসের একটি সেতুর রেলিং-এ প্রেমিক-প্রেমিকারা তাদের ভালবাসার প্রতীক হিসেবে যেসব লক্ষ লক্ষ তালা ঝুলিয়েছিল, কর্তৃপক্ষ সেগুলো খুলে ফেলার সিদ্ধান্ত নিয়েছে তারই ধারাবাহিকতায় জুনের প্রথম প্রহরে সেতুর সব তালা খুলে ফেলা হয়।
সাইন নদীর উপর ‘পঁ দে আর্টস’ সেতুতে ‘প্রেম তালা’ লাগিয়ে চাবি নদীতে ছুঁড়ে ফেলে দেওয়া পর্যটকদের মধ্যে এক ধরনের ঐতিহ্যে পরিণত হয়।প্যারিস বিশ্বব্যাপী ‘প্রেমের রাজধানী’ হিসেবে পরিচিত।কিন্তু রেলিং-এ লাগানো এই লক্ষ লক্ষ তালার ওজনের চাপে সেতুর একটি অংশ গত বছর দেবে যায়।

নগর কর্তৃপক্ষ বলেছে, তালাগুলো নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে এবং সেজন্য সোমবার থেকে সেগুলো সরিয়ে নেয়া হয়। সরেজমিন গিয়ে দেখা যায় সকালেও যে সেতু ছিল লক্ষ যুগলের ভালবাসার স্মারকে ধন্য ,বিকেলে সব হারিয়ে শুন্য পডে আছে।
দর্শনার্থীদের সাথে কথা বললে তারা তাদের আক্ষেপের কথা জানান।

কর্মকর্তারা অনুমান করছেন প্রায় দশ লক্ষ তালা, যাদের মোট ওজন ৪৫ টনের মত।প্যারিসের বিখ্যাত নতরে ডেম গির্জার কাছে আরেকটি সেতু থেকেও হাজার হাজার তালা সরিয়ে নেয়া হয়
প্যারিসের ডেপুটি মেয়র বলেন প্রেমিক-প্রেমিকরা যাতে তাদের ভালবাসা অন্য ভাবে প্রকাশ করতে পারে সে ব্যাপারে তারা উদ্যোগ নেবেন।“আমরা প্যারিসকে প্রেমের বিশ্ব রাজধানী হিসেবেই রাখতে চাই”, তিনি বলেন।গত বছর কর্তৃপক্ষ প্রেমিকদের সেতুতে তালা না লাগিয়ে ‘সেলফি’ তুলতে আগ্রহী করার চেষ্টা করেছিল, কিন্তু সেই উদ্যোগ ব্যর্থ হয়।দু’শো বছরের পুরোনো ‘পঁ দে আর্টস’ সেতুর রেলিং-এ প্রথমে বিভিন্ন চিত্রকর্ম দিয়ে ঢেকে রাখা হবে। পরে সেখানে স্থায়ী প্যানেল বসানো হবে।

সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০১৫ বিকাল ৪:২২
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামু একটি ছোট নৌকা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৫



একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।

নৌকায়... ...বাকিটুকু পড়ুন

পোর্টাল – ২ গার্ডিয়ান অ্যাঞ্জেল

লিখেছেন হুমায়রা হারুন, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪৭


তখন বেশ ঠান্ডা পড়ে গেছে। সেপ্টেম্বরের রাত।
বরফ পড়া শুরু হয়নি। মন্ট্রিয়লের রাস্তা জনাকীর্ণ। বাড়ি থেকে বের হলে কো-দ্যেনিশ রাস্তার শেষ প্রান্তে একটা লাইব্রেরি আছে। তার পরে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে ১০ টি বছর পার করলাম

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:০২



ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।

যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

×