
অ্যানিমেশন-সিনেমা প্রেমীদের কাছে “কুং ফু পান্ডা” নামটি সবসময় বিশেষ কিছু। ২০০৮ ও ২০১১ সালে “কুং ফু পান্ডা” ফ্রাঞ্চাইজের প্রথম ও দ্বিতীয় সিনেমা মুক্তির পর ২০১২ সালে “ড্রিমওয়ার্কস অ্যানিমেশন” এর চিফ ক্রিয়েটিভ অফিসার কনফার্ম করেন যে “কুং ফু পান্ডা” ফ্রাঞ্চাইজ এর তৃতীয় সিনেমা আসবে সামনে। অনেক অপেক্ষার পর এ বছরের জানুয়ারিতে মুক্তি পেল “কুং ফু পান্ডা ৩” সিনেমাটি।
Kung Fu Panda 3 (2016)
জনরাঃ অ্যানিমেশন । এ্যাকশন । কমেডি
আইএমডিবি রেটিংঃ ৭.৫/১০
রটেন টম্যাটোসঃ ৮৬%
কাস্ট/ভয়েস আর্টিস্টঃ জ্যাক ব্ল্যাক,ডাস্টিন হফম্যান, ব্রায়ান ক্রান্সটন, জে কে সিমন্স, অ্যাঞ্জেলিনা জোলি, জ্যাকি চ্যান, সেথ রজেন, লুসি লিউ, রেন্ডেল ডাক কিম, ডেভিড ক্রস, জেমস্ হং প্রমুখ।
লেখকঃ জোনাথন অ্যাইবেল & গ্লেন বের্গার
সঙ্গীতঃ হ্যান্স জিমার
পরিচালনাঃ জেনিফার উহ নেলসেন & আলেসান্দ্রো কার্লোনি।
◆গল্প সংক্ষেপঃ
চীনের আত্মার রাজ্যে, মাস্টার “ওগওয়ে” আরেক ইভিল মাস্টার “কাই” এর সাথে ফাইট করতে থাকেন, এক সময়ে কাই মাস্টার ওগওয়ে কে পরাজিত করে এবং তার Chi (শক্তি) কেড়ে নেয়। কিন্তু মাস্টার ওগওয়ে তাকে সতর্ক করে যে এক সময় ড্রাগন ওয়ারিয়র (পো) তাকে ধ্বংস করবে। “কাই” এই সতর্কবানী উপেক্ষা করে আত্মার রাজ্যে থেকে মরটাল ওয়ার্ল্ডে প্রবেশ করে।
অন্যদিকে মাস্টার শিফু “ফিউরিয়াস ফাইভ” কে কুং ফু শিখানোর দায়িত্ব থেকে অবসর নেন এবং দায়িত্ব ড্রাগন ওয়ারিয়র “পো” কে দেন। মাস্টার শিফু পো কে কুং ফু ও Chi সম্পর্কে পরামর্শ দেন। কিছুক্ষন পরেই “পো” এর বায়োলজিক্যাল পিতার সাথে তার দেখা হয়। পরবর্তিতে বিশেষ কারনে “পো” তার বাবার সাথে তার জন্মস্থানে যান। যে স্থানটি “সিক্রেট পাণ্ডা প্যারাডাইস” নামে পরিচিত। নতুন স্থানে নিজেকে মানিয়ে নেওয়ার মজাদার সব ঘটনার মাধ্যমে গল্প এগিয়ে যায়।

এই সিনেমার জন্য এতদিনের অপেক্ষা সম্পূর্ণ সফল। ব্যাক্তিগতভাবে এই ফ্রাঞ্চাইজের বড় রকমের ফ্যান আমি তাই হয়তো কোন মন্দ দিক চোখে পরেনি অথবা কিছুটা পক্ষপাতিত্ব কাজ করেছে।
সিনেমা চলাকালীন পুরোটা সময় খুব এঞ্জয় করেছি। পো এর নির্বোধ পাগলামী, খাবারে আসক্ততা, ফাইট সবই এঞ্জয় করেছি। গল্প অনেকটা ক্লিশে হলেও প্রথম থেকে শেষ পর্যন্ত এন্টাইটেইনিং ও কিছু শিক্ষণীয় ব্যাপারও ছিল।
এককথায় বলতে এই ফ্রাঞ্চাইজের আগের সিনেমা গুলো যদি আপনার ভাল লেগে থাকে তাহলে এটাও নিশ্চিত ভাল লাগবে।
অভিনয়/ভয়েস এক্টিংঃ
পো চরিত্রে ভয়েস আর্টিস্ট হিসেবে জ্যাক ব্ল্যাক ছাড়া কল্পনাও করতে পারিনা। স্ক্রিনে অ্যানিমেটেড ক্যারেক্টার দেখালেও আসল হিরো হচ্ছে জ্যাক ব্ল্যাক এর ভয়েস।
নতুন কাস্টিং এর ক্ষেত্রে পো এর বাবার চরিত্রে “ব্রেকিং ব্যাড” খ্যাঁত “ব্রায়ান ক্রান্সটন” ও ব্যাডএস-ভিলেন “কাই” চরিত্রে অস্কারজয়ী অভিনেতা জে কে সিমন্স এর যোগদান অন্য এক মাত্রা যোগ করেছে। অন্যান্য ভয়েস আর্টিস্টদের নিয়ে নতুন করে কিছু বলার নেই, বরাবরের মতই পার্ফেক্ট।

অ্যানিমেটেড/ভিজুয়েল ইফেক্ট/আর্ট ডিপার্টমেন্টসহ টেকনিক্যাল ডিপার্টমেন্ট গুলোর দায়িত্বে যারা ছিলেন তারা তাদের কাজ ভালভাবেই সম্পন্ন করেছেন। বিশেষ করে সিক্রেট পাণ্ডা ভিলেজ এর দৃশ্যগুলো খুব দারুন ছিল।
আর সংগীত পরিচালনায় বরাবরের মতই ছিলেন হ্যান্স জিমার। ভাল না লেগে উপায় আছে? মজার মুহূর্ত, ফাইট সিন এবং ইমোশনাল সিন গুলোতে মিউজিক ছিল অনবদ্য।
সবশেষে, ফ্যানদের জন্য সুখবর হচ্ছে, সিনেমার প্রডিউসার কনফার্ম করেছে যে “কুং ফু পান্ডা” ফ্রাঞ্চাইজের সামনে আরো তিনটি সিনেমা মুক্তি পাবে।
সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০১৬ রাত ৯:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



