somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Ruby Sparks (2012): কল্পনার সৃষ্টিতে বাস্তব প্রেমের গল্প!

৩১ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



জনাথান ডিটন ও ভ্যালেরি ফ্যারিস দম্পতি পরিচালিত মোট সিনেমা রয়েছে তিনটি। Little Miss Sunshine, Ruby Sparks এবং ২০১৭ সালে মুক্তি পাওয়া এমা স্টোন ও স্টিভ ক্যারেল অভিনীত Battle of the Sexes। লিটল মিস সানশাইন ও ব্যাটল অফ সেক্সেস যেহেতু দেখেছি ও বেশ ভাল লেগেছিল তাই ভাবলাম এই দম্পতীর "রুবি স্পার্ক্স" সিনেমাটাও দেখে ফেলি! ফ্যান্টাসি রোমান্টিক-কমেডি জনরা দেখে প্রত্যাশা গতানুগতিক রোমান্টিক সিনেমার মতই ছিল। কিন্তু প্রত্যাশাকে ডিঙ্গিয়ে এতটা ভাল লেগে যাবে ভাবিনি, বিশেষ করে সাউন্ডট্রাক গুলো এখনো কানে বাজছে।

সিনেমার গল্প সংক্ষিপ্তভাবে বলতে গেলে, লেখক ক্যালভিন(পল ড্যানো) এক কালের সফল উপন্যাসিক হলেও বর্তমানে সে রাইটার্স ব্লকে(কোন কিছু লিখতে না পারা) আছে। একদিন সে রুবি(জোয়ি কাজান) নামের এক তরুণীকে স্বপ্নে দেখে এবং এই স্বপ্নের "রুবি" ক্যারেক্টারটিকে কেন্দ্র করে ক্যালভিন নতুন উপন্যাস লিখা শুরু করে। আপত্তি ঘটে তখন, যখন এই এই রুবি ক্যারেক্টারটি বাস্তবে চলে আসে। এই নিয়েই সিনেমার গল্প এগিয়ে যায়।

Ruby Sparks (2012)
Genre: Comedy, Drama, Fantasy
Stars: Paul Dano, Zoe Kazan
Writer: Zoe Kazan
Directors: Jonathan Dayton, Valerie Faris
IMDb Rating: 7.2/10 - ‎91,965 votes
Rotten Tomatoes: 78% - ‎176 reviews



ফ্যান্টাসি প্রেমের গল্প হলেও সিনেমাটি দুজন তরুণ-তরুণীর প্রেমের গল্পের চেয়ে সম্পর্কের মেটাফরিক বা রূপক অর্থেই বেশি উপস্থাপন করেছে। সিনেমার প্রাণ যে বিষয়টি ছিল তা হচ্ছে সম্পর্কের "পার্ফেকশন/পরিপূর্ণতা" নিয়ে দ্বন্দ্ব। আমরা প্রায়ই নিজেদের সম্পর্কগুলোতে পরিপূর্ণতা খোজি। সেটা হোক প্রেম, বন্ধুত্ব কিংবা যে কোন ধরণের সম্পর্ক। শতভাগ পরিপূর্ণতায় কি সম্পর্কের আসল পরিপূর্ণতা দেয়? নিজের ভালোবাসার মানুষটিকে নিজের মত করে শতভাগ ভাবা বা নিজের প্রত্যাশা অনুযায়ী শতভাগ পাওয়ায় কতটা পরিপূর্ণতা কাজ করে তা ভাবনার বিষয়। মানবিক ত্রুটি বা টানাপোড়ন কি সম্পর্কের পরিপূর্ণতায় বাধা দেয় নাকি পরিপূর্ণ করে তোলে? এই সার্বিক দিকগুলো বারবার মনে পরবে সিনেমাটি দেখার সময়ে।
এই সম্পূর্ণ বিষয়টির প্রতীকী ব্যবহার ও সম্পর্কের টানাপোড়ন নিয়েই সিনেমার দ্বিতীয়ার্ধ। তাছাড়া সিনেমার প্রথমদিকে এককালের সফল লেখকের আগের খ্যাতির পীড়া, লেখকের নিজের লেখা ও নিজের তৈরি চরিত্রগুলোর প্রতি মনস্তাত্ত্বিক সম্পর্ক সবকিছু মিলিয়ে বেশ বাস্তবিকভাবে উপস্থাপন করেছে। যারা ক্রিয়েটিভ ও আর্টেস্টিক কাজ করে তারা বেশ অনুভব করবে এই বিষয়টি।

তবে গভীর বিষয়বস্তু বা মেটাফোরের আলোচনা করাতে যদি ভেবে থাকেন যে বোরিং বা ধীরগতির কোন মুভি নিয়ে আলোচনা করছি তাহলে ভুল করবেন। পুরো সিনেমায় বিনোদন ও বিভিন্ন মজাদার দৃশ্য রয়েছে। রোমান্টিক কমেডি জনরার পুরোপুরি স্বাদ পাওয়া যাবে। দ্বিতীয়ার্ধে মূলত গল্পের টার্ন ও ভাবনার বিষয়গুলো চলে আসে এবং সেগুলোও উপভোগ্য।



লেখক "ক্যালভিন" চরিত্রে অভিনয় করা পল ড্যানো নিঃসন্দেহে অ্যামেরিকার একজন গুণী অভিনেতা। ড্যানিয়েল ডে লুইস অভিনীত "There Will Be Blood", ও জ্যাক জিলেনহল অভিনীত 'Prisoners' সিনেমা পল ড্যানোর সেরা পারফর্মেন্স ধরা হয়। এই সিনেমায় ক্যালভিন চরিত্রে তার বিষণ্ণ ও চার্মিং অভিনয় ছিল সিনেমার অন্যতম ইতিবাচক দিক। পর্দায় তার ও জোয়ি কাজানের জুটিও ছিল ইম্প্রেসিভ। আর ইম্প্রেসিভ হবেই না বা কেন, এ দুজন বাস্তব জীবনেও যে কাপল। ২০০৭ সাল থেকে এখন পর্যন্ত দুজন রিলেশনশিপে আছে। এ বছরে পল ড্যানোর প্রথম পরিচালনা ও জোয়ির স্ক্রিপ্টে "Wildlife" সিনেমা মুক্তি পাবে যেখানে মূল অভিনেতা হিসেবে আছেন জ্যাক জিলেনহল।

জোয়ি কাজান এই সিনেমায় "রুবি" চরিত্রে অভিনয়ের পাশাপাশি গল্প ও স্ক্রিপ্টও লিখেছে। যারা ক্লাসিক সিনেমা দেখে অভ্যস্ত তাদের জন্য মজাদার একটি তথ্য দেই, জোয়ি কাজান হলিউডের ক্লাসিক যুগের সেরা ও দুবার অস্কারজয়ী ডিরেক্টর Elia Kazan এর নাতনী। এলিয়া কাজানকে অ্যামেরিকার অন্যতম সেরা ডিরেক্টর মানা হয়, যার উল্লেখযোগ্য কাজঃ A Streetcar Named Desire (1951), On the Waterfront (1954), and East of Eden (1955) মত মাস্টারপিস সিনেমা।
জোয়ি কাজানের পূর্বের কাজগুলোর মধ্যে 'What If' ও গত বছরের আলোচিত সিনেমা 'The Big Sick' বেশ ভাল লেগেছে আমার। রুবি স্পার্ক্সেও রুবি ক্যারেক্টারেও সে প্রাণবন্ত ও দারুণ অভিনয় করেছে। অভিনয়ের চেয়ে সিনেমার গল্প ও লেখনীর জন্য বেশি প্রশংসার দাবী রাখে। হোয়াট অ্যাঁ স্টোরি!

সাউন্ডট্রাকের কথা বিশেষভাবে বলা উচিত। সিনেমায় প্রায় ছয় মিনিটের একটি বিশেষ দৃশ্য আছে, সেই দৃশ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কারনে শ্বাসরুদ্ধকর হয়ে উঠেছে। পুরো সিনেমাতেই সুনিপুণ ব্যাকগ্রাউন্ড মিউজিকের কারনে অনেক দৃশ্যে ভিন্ন মাত্রা যোগ করেছে।
অতঃপর রোমান্স জনরা ও ভাল গল্পের দর্শকরা সিনেমাটি দেখে ফেলুন, বেশ ভাল একটি সিনেমার অভিজ্ঞতা হবে আশা করি।
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:১৮
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফেলে আসা শৈশবের দিনগুলি!

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:২১


চট্টগ্রামে আমার ছোটবেলা কেটেছে নানুর বাড়িতে। চট্টগ্রাম হলো সুফি আর অলি-আউলিয়াদের পবিত্র ভূমি। বেরলভী মাওলানাদের জনপ্রিয়তা বেশি এখানে। ওয়াহাবি কিংবা সালাফিদের কালচার যখন আমি চট্টগ্রামে ছিলাম তেমন চোখে পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

“Epstein “ বুঝতে পারেন ! কিন্তু রাজাকার,আলবদর,আলশামস আর আজকের Extension লালবদর বুঝতে পারেন না ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৬:০৮

মূলত এটি একটি ছবি ব্লগ। এক একটি ছবি একটি করে ইতিহাস। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কস্টের অধ্যায়।

এপস্টেইন ফাইল দেখে আপনারা যারা বিচলিত, জেনে রাখুন ভয়াবহ আরেক বর্বরতা ঘটেছিলো ৭১এ এদেশেই, আর... ...বাকিটুকু পড়ুন

শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:০১

শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

ছবি, সংগৃহিত।

সারসংক্ষেপ

রমজানের রোজা ইসলামের অন্যতম মৌলিক ইবাদত। সাধারণ মুসলিম সমাজে রোজা ভঙ্গের ধারণা প্রধানত পানাহার ও যৌন সংসর্গের মধ্যেই সীমাবদ্ধ। অথচ কুরআন,... ...বাকিটুকু পড়ুন

Will you remember me in ten years!

লিখেছেন করুণাধারা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫৫



উপরের ছবিটি ২০১৫ সালের জানুয়ারিতে একজন ব্লগার তার এক পোস্টে দিয়েছিলেন। জানতে চেয়েছিলেন দশ বছর পর কেউ তাকে মনে রাখবে কিনা!! গতমাসে এই পোস্ট যখন আমার নজরে এলো, হিসাব... ...বাকিটুকু পড়ুন

শোনো হে রাষ্ট্র শোনো

লিখেছেন রানার ব্লগ, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:০২


নিশ্চল শহরে আজ ক্ষুধারা হাঁটে পায়ে পায়ে
ফুটপাথে শুয়ে রয় ক্ষুদার্ত মুখ।
চালের বস্তার সেলাই হয়নি ছেড়া,
রুটির দোকানে আগুন ওঠেনি জ্বলে।
ক্ষুদার্ত আধার জাপটে ধরে আষ্টেপৃষ্টে।

আমার চোখ লাল, ভেবো না নেশায়... ...বাকিটুকু পড়ুন

×