somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গণতান্ত্রিক বিচ্যুতির ফাঁক গলে মৌলবাদ মোটাতাজা হয়

০৫ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের বৃহত্তম বিরোধী দল বিহীন সাধারন নির্বাচনের চার বছর পেরিয়ে গেছে। সরকার বিরোধী দলের প্রথম দিকের ধাক্কা কাটিয়ে উঠে এখন অনেকটা নির্ভার। একবছরের মধ্যে নতুন নির্বাচনের বিতরণী পাড়ি দেওয়ার কলা কৌশল ঠিক করতে ব্যস্ত।
২০১৪ সালের ৫ জানুয়ারির একতরফা নির্বাচনের পর পরের তিন মাস এবং আগের তিন মাসের আন্দোলন ও জাঁলাও পোড়াও কার্যক্রম শেষে বিএনপি নেতৃত্বাধীন বিরোধী দল এতটাই ক্লান্ত যে তারা একটা প্রতিবাদ সভা পর্যন্ত করার শক্তি হারিয়েছে। তাই ঘোষণা দেওয়া সত্তেও তারা ভোটারবিহীন নির্বাচনের বছর পূতির প্রতিবাদ সমাবেশ করতে এ পর্যন্ত ব্যর্থ হয়েছে। আজও বিএনপি সোহারওয়াদী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়েও পায়নি। সেখানে অনুমতি পেয়েছে অখ্যাত ইউনাইটেড ইসলামিক পার্টি। আইন মেনে বিএনপি নেতৃত্বাধীন জোট কিছু করতে পারছে না। আইন অমান্য করেও কোন কিছু করতে পারবে না। তাহলে তাদের করনীয় কি? তা কি কেউ বলতে পারবে।
আওয়ামী লীগের নেতৃত্বাধীন বর্তমান সরকার ২০১৪ সালের ৫ জানুয়ারির একতরফা নির্বাচনের পূর্বে এবং ঠিক পরে বলেছিল সংবিধান রক্ষার জন্য এই নির্বাচন। যত দ্রুততম সময়ের মধ্যে সকল দলের অংশগ্রহণে নতুন নির্বাচনের আয়োজন করা হবে। কিন্তু মাত্র তিনমাস পর বিরোধী দল যখন আন্দোলনের শক্তি হারিয়ে ফেলে সরকার তখন সুর পাল্টিয়ে বলতে থাকে ভোট পাঁচ বছরের জন্য হয়েছিল, মেয়াদ পূরণ হওয়ার পরই নতুন নির্বাচন। এ যেন গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকার আগের দিনের নবাবী স্টাইল।
গণতন্ত্র হলো জনগণের মতামতের ভিত্তিতে জনগণের পছন্দের সরকার। যারা জনমতকে সম্মান দেখাবে প্রতিটি ক্ষেত্রে। একইসাথে বিরোধী মতের সাথে একমত না হলেও সম্মান দেখাবে। বাংলাদেশে এটি কখনই দেখা যায়নি। সর্বক্ষেত্রেই দেখা গেছে, ডান্ডা মেরে ঠান্ডা করার প্রবণতা। বর্তমানে পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর ডান্ডার জোরের উপরই সরকার দাঁড়িয়ে আছে। তাই গুম, খুন এখন নিত্তদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। শুধু সরকারের সমালোচনা ও ভিন্ন মত পোষনের কারনে গত দুই বছরে সহস্রাধিক মানুষকে গুম-খুনের শিকার হতে হয়েছে। কিন্তু একটি কথা সরকারের মনে রাখা উচিৎ, দেশে স্বাভাবিক গণতান্ত্রিক ধারা ক্ষুন্ন হলে চরমপন্থার উদ্ভব ঘটতে বাধ্য। বাংলাদেশের পেক্ষাপটে এটা আরও বেশী প্রযোজ্য। মৌলবাদের সুপ্তবীজ গণতান্ত্রিক ধারার ত্রুটি বিচ্যুতির ফাঁক গলে বেরিয়ে এসে মোটাতাজা হয় এবং এক সময় সমাজ রাস্ট্রের প্রচলিত ধ্যান-ধারনা, নৈতিকতাবোধকে বিনষ্ট করে ফেলে। সমাজ ও রাষ্ট্র হয়ে পড়ে বিপন্ন-বিপর্যস্ত। তখন গণতন্ত্রের বুলি আওড়ানো দলগুলোর আর করার কিছুই থাকে না।
আমার বিশ্বাস, আমাদের দেশে লিবিয়া, সিরিয়া, ইয়েমেন কিংবা আফগানিস্তানের মত পরিস্তিতির তৈরি হোক তা কোন সুস্থ মস্তিস্কের মানুষই চাইবে না। আমাদের রাজনীতিবিদদের মনে শুভ বুদ্ধির উদয় হোক। - লেখক : সাংবাদিক
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

×