হ্যালো আপা! জ্বী আপনাকেই বলছি! নাক উঁচু ভাবটা কমান দয়া করে! দুনিয়ার সকল ছেলে আপনার সাথে ফ্লার্ট করার জন্য জন্মায়নি, আপনাকে টিজ করার জন্যও জন্মায়নি, অথবা আপনাকে একা পেয়ে অপমান করার জন্যও জন্মায়নি। আপনার দিকে হা করে তাকিয়ে থাকা ছাড়াও ছেলেদের বহু কাজ আছে। আপনি সুন্দরী হলেই বা কী! আপনার দিকে তাকিয়ে থাকা বা সুযোগ নেয়া সব ছেলের জাতীয় দায়িত্ব না। আপনাকে নিয়ে আলোচনা করা ছাড়াও তার হাজারটা আলোচনার বিষয় থাকতে পারে। কে কয়টা প্রপোজ করল, আর কয়জন হা করে তাকিয়ে থাকলো সেই হিসাব দেয়া বন্ধ করুন আর বন্ধ করতে না পারলে নিজের মনে রাখুন; ঢাক পিটানোর কাজ ঢাকীর, আপনার না। দুনিয়ার সকল তাকিয়ে থাকা ইভটিজিং না, আর সকল কিছুই মুগ্ধতা না। মাটিতে আসুন প্লিজ, এইটা গর্ব করার বা না করার কিছু না। কেউ ফ্লার্ট করলেই আসমানে ওঠার কিছু নেই, আর না করলেও আপনার জীবন পঁচে যাবে না।
ওহে ভাই! থামেন! আকাশে উড়বেন না, আপনার জন্যও বচন আছে। আল্লাহ চোখ দিয়েছেন সেটার ভালো ব্যবহার করুন। দুনিয়ার সব মেয়ে আপনাকে দেখানোর জন্য সেজেগুজে বের হয় না, আর আপনার আকথা-কুকথা শুনতে কানের যত্ন নেয় না। তার নিজেরও দুনিয়া আছে, নিজেরও ভালো লাগার বিষয় আছে। আপনি কোন ঘোড়া বললেন নাকি না বললেন সেটা শোনার জন্য কেউ রাস্তায় দাঁড়িয়ে থাকে না। আপনাকে আকৃষ্ট করা ছাড়াও মেয়েদের বহু কাজ আছে। রেভলন, মেবিলিন, গুচি, পোলো আরো হাঙ্কি-পাঙ্কি যত ব্র্যান্ড আছে এসব আপনাকে দেখানোর জন্য ব্যবহার করে না। সে নিজের জন্য ভালো থাকে, আপনার ছাগলা মার্কা কর্ম দেখার জন্য না। কয়জনকে চোখের দেখায় ভস্ম করলেন আর কয়টা মেয়ে রসাতলে যাবে, কার জন্য কে জাহান্নামে যাবে আর কার ঢং বেশি সেই হিসাব করা আপনিও বন্ধ করুন। মাচো হতে ইচ্ছা করলে ভাব কমান আর নিজের ইজ্জত নিয়ে চিন্তা করুন, অন্যের না।
ক্ষ্যাতগুলা সব!
(বিঃদ্রঃ এটি সকলের জন্য প্রযোজ্য নয়, গুটিকয়েক লোকের জন্য প্রযোজ্য, যাদের সংখ্যা খুব কম বলে আমার বিশ্বাস)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





