somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি ভালো কাজের বিজ্ঞাপন

১৮ ই মে, ২০১৫ সকাল ১১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকে এক রোগীর কাছে হাসপাতালে গেলাম। ব্লাড ডোনেটিং রুমে দেখলাম আমার কাছাকাছি বয়সের এক যুবক বিশ্রাম নিচ্ছেন। দেখে ভালোই লাগলো যে উনি স্বেচ্ছায় একজন অনাত্মীয়ের জন্য রক্ত দিতে এসেছেন! একটু পর যা দেখলাম তাতে হাসি চাপতে পারলাম না :#) :#)

তিনি শুয়ে শুয়ে সেলফি তুলছেন! ফেসবুকে দেবেন বলে! অথচ উনি দুর্বলতার জন্য উঠতেই পারছিলেন না!
মনে হল, হায়রে সেলফি! হায়রে প্রচার! হায়রে বিজ্ঞাপণ!
ভাবতে ভাবতে আবার হেসে উঠলাম। আলোচনাও করলাম সাথে যাওয়া বান্ধবীর সাথে, দ্যাখ ব্যাটার ঢং! যত্তসব উজবুক!
বাসায় আসতে আসতে মনে হল, নাহ! কাজটা ঠিক করিনি। লোকটা সেলফি তুলতেই পারে, তাতে আমার কী! আমি উজবুক বলার কে! তার ব্যক্তিগত ব্যপার!
তাছাড়া এমনওতো হতে পারে যে তিনি সেলফিটা ফেসবুকে পোস্ট করলেন, পোস্টে ১০১টা লাইক দিল তার বন্ধুরা, সেই লাইক দেখল আরো ৩০৩ জন মিউচুয়াল ফ্রেন্ড; এবং তাদের মধ্য থেকে হয়ত ৪জন অনুপ্রাণিত হয়ে ব্লাড ডোনেট করে ফেলল! সেই ৪জন থেকে হয়ত ১৬জন অনুপ্রাণিত হতে পারে, ১৬জন থেকে ৬৪জন.........এভাবে হয়ত বাড়তেই থাকতে পারে! কত্তবড় একটা চেইন তৈরি হতে পারে ব্লাড ডোনেটিং এর! এক যুবকের সেলফিতে!
নাহ! কাজটা ঠিক হয়নি! বরং বলা উচিত ছিল, যুবক তোমার সেলফি তে আমাকেও শরিক করো! আমার বন্ধুরা দেখুক তোমার সেলফি, তোমার মহৎ কাজের সাক্ষী আমিও হতে পেরেছি তা দেখুক। কে জানে হয়তো ৪ জনের পরিবর্তে ৫জনও অনুপ্রাণিত হতে পারে! সেই একজন হয়ত আমারই বন্ধুদের একজন হবে!
বলা হয়নি যুবককে সেই কথা, ক্ষমাও চাওয়া হয়নি আমার বোকা বোকা মন্তব্যের জন্য। জানি ক্ষমা চাওয়া হবেও না............কিন্তু আমি কৃতজ্ঞ......আমি জানলাম আজকে, বিজ্ঞাপণ দেয়া উচিত, প্রতিটি ভালো কাজেরই বিজ্ঞাপণ দেয়া উচিত। এতে অন্যের বাহবা তো পাওয়াই যায়-নিজের ভালো কাজ করার স্পৃহাও বাড়ে-অন্যকেও নিজের দলে টানা যায়। এতে হয়ত আরেকটা ভালো কাজের চেইন তৈরি হবে!
নাহ! বিজ্ঞাপণ জিনিসটা সবসময় খারাপ না! ব্র্যান্ডিং জিনিসটাও মন্দ না।

Moral: There is always the other side which twinkles later. So, don't rush to comment on anything Sadia!

(গত ৭ই ফেব্রুয়ারীতে আমার ফেসবুক আইডিতে প্রকাশিত হয়েছিল)
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

"রিকন্সিলিয়েশান"....ইহা কি খায় নাকি মাথায় দেয়?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:০০



সত্যি সত্যিই তাদের সুযোগ ছিলো ২৫ শে মার্চ এর পর যাবতীয় অপকর্ম জনগণের কাছে স্বীকার পূর্বক,
/মুক্তিযুদ্ধে তাদের দ্বারা নৃশংসতার শিকার জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা,
/তাদের ক্ষতিপূরণ দিয়ে এবং,
/সব... ...বাকিটুকু পড়ুন

সেরা লেখক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৭



বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন

=ডায়াটে একদিনের খাবার=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১

ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।

আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

বিদায় নানা পাটেকার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৫৭



৯০ দশকের শুরুর দিকের কথা, সারা দিনের ক্লান্তি নিয়ে যখন বাসভবনে ফিরেছি, রুটিন মাফিক গোসল খাওয়া দাওয়া করে ঘুমোবো কিন্তু টিভি অন করে দেখি একটি সিনেমা শুরু হচ্ছে -... ...বাকিটুকু পড়ুন

×