হয়তো চোখের আড়ালে দৃষ্টি সীমানা ছাড়িয়ে অনেক দুরে।
বিষন্ন সন্ধ্যায় যখন পুড়বে হ্রদয় অবসরে -
জানবে আমিও তখন একা
শূন্যে নিক্ষিপ্ত উত্তপ্ত নয়নে ভাবছি তোমায়,
স্মৃতির বরফ গলে গলে ভিজবে হ্রদয়
সাঁঝের বাতি উঠবে জ্বলে
হয়তো হারাব তখন ব্যস্ত লোকালয়ে।
সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০০৮ রাত ১২:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


