পদক নামা
------ এম, এ, জি হান্নান
একুশের পদক, স্বাধীনতার পদক;
সোনায় মোড়ানো ভেজাল পদক।
রাজনীতি চর্চায় পদক;
গুণের গুণ বিচারে পদক।
জনগনের টাকায় পদক;
প্রচারে প্রসারে পদক;
পদক আজ পাদুকায়।
সৃজনশীল প্রশ্নমালায় পদক
কোমল মনে কিশোর-কিশোরীর
সাজানো উত্তরমালায় পদক।
পদকের খ্যাতি আজ বিশ্বজোড়া
গণেশ উল্টিয়ে দেখ;
পদকের সোনা ভেজালে ভরা।
জীবনে মেলেনা পদক
পদক মেলে মরবার পরে;
কবরের গায়ে শিলাখন্ডে লেখা
পদক প্রাপ্ত বঙ্গ সন্তানের নাম
খ্যাতির শিখড়ে মিলবে পরিত্রাণ।
সোনার পদক, রূপার পদক,
কতই না ধাতবে মোড়ানো পদক
শান্তির পদক পেয়েছিল ইউনূস
পদকের ভারে হারিয়েছে পদ
শান্তির বার্তা ফেরি করে বিশ্বময়
অশান্তির এই দেশে নীরব সে রয়।
পদক যে দেয়, পদক যে পায়
কৃতিত্ব সবার-পদকের মান হোক;
অক্ষয়, অম্লান।
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




