অপেক্ষা করো
ভালবাসার গোলাপের জন্য।
অপেক্ষা করো
এক সন্ধায় স্নিগ্ধ আলো ছড়াবে চাঁদ।
তারারা হেসে হেসে বেড়াবে পুরো আকাশ
তোমার অস্তিত্বের ভেতর খুঁজে
শুধু আমাকেই পাবে।
অপেক্ষা করো
যে পথে হেটেছি অনেক পথ দুজনে
সে পথের গহিনে হারাব পুস্পিত বনে
অনেকক্ষণ চুপ থেকে আড়ির ভাণ ভেংগে যাবে
কথা আর শেষ হবেনা কখনো।
অপেক্ষা করো
অনিন্দ্য সুন্দর স্বপ্নের ভেতর
হৃদ স্পন্দের যে দম থাকে সেখানে
অনুভবে অনুভবে আমাকেই পাবে।
অপেক্ষা করো
ফিরে আসার
ভালবাসার স্বপ্ন গুলো পুরনে
আমকেই পাবে সকাল বিকাল।
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



