অধরা অতীত
অধরা অতীত ফিরে আসে বারে বারে
কাব্যের উপমায়, কথাচ্ছলে, হাসি-কান্নায়
চোখের জলে ছল ছল করে ফিরে আসে
জ্বল জ্বল করে ভাসে অতীত।
জলের ছায়ায় ভাসমান মুখোচ্ছবির মত,
ঢেউয়ে হারায় আবার ফিরে,স্বপ্নের মত
অধরা অতীত ফিরে আসে সামনে।
কাঠগড়ায় আসামীর মত ফিরে, ভুলে ভরা
অতীত, আগামীর মুখোমুখি।
অধরা অতীত ফিরে আসে, জীবনে
পুস্পিত গোলাপের ঘ্রাণের মত
বইয়ের পাতায় রাখা গোলাপ
ঝরা পাপড়ির অংকিত নকশার মত
কাছাকাছি তবু হারানো দূর অতীত।
অধরা অতীত ফিরে আসে কাক ভেজা
চুলের মত, নাড়ালে বৃষ্টির ফোটা ঝরে।
অতীত ফিরে আসে যৌবনের অহংকারে,
তেজোদীপ্ত ঘোড়ার পিঠে চড়ে,দ্রুতগামী।
অতীত ফিরে আসে নদীর স্রোতের মত,
ক্লান্তিহীন, চুরমার করে আবার অতীত
ফিরে সুদূর অতীতের পানে।
লন্ডন, ১৫/১০/২০১৬ সাল
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



