তুমি কি ভেবে দেখেছ আগামীর কথা?
যেখানে ফিরে যেতে হবেই
সাদা কাপনে মুড়ানো কফিন
মৃত আত্মার ক্রন্দনজারি কবরে
ফেরেশতার উদ্ধ্যত উচ্চারণ, জবাব দাও
তোমার রব, দ্বীন, রাসুল কে?
অগ্নিপরিক্ষার মুখোমুখি। অনিবার্য।
অতএব কুর্ণিশ কর তাঁকে কেনানা কুর্ণিশ করা
তাঁকেই মানায়।
মূর্চনায় কাতর রেখে যাওয়া সন্তান,
স্ত্রী, পিতা-মাথা অথবা আত্মীয়বর্গ
দিন কতক কাতর বচনে কহিবে কথা
জগতের বিধান এমনি কঠোর
সময় এমনি পরাবাস্তব
পৃথিবীর আদি মানব থেকে
অদ্যাবদি চলে আসছে, অবসাদ নেই
ক্লান্তিনেই, বিরামহীন,গতিশীল, চলমান
ধ্রুপদ নিয়ম। একদিন ভুলে যাবে সবাই।
অথচ দরবারে জবাবদিহি একাকি,
প্রতিটি মানুষ আলাদা,
নিজ নিজ কর্মের খেসারত,
পূণ্যবান একদিকে,পাপাচারি অন্যদিকে
দায় নেবেনা কেহ কাহারো।
অতএব কুর্ণিশ কর তাঁকে কেনানা কুর্ণিশ করা
তাঁকেই মানায়।
সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



