নিঃস্ব নিঃসঙ্গ একাকি দ্বীপে
যাপিতজীবন, বড়ই একা।
চারদিকে রাশি রাশি জল
ফেনায়িত সমদ্র।
একাকি আছি বেঁচে, বড়ই একা।
কেহ নেই চারিপাশ, শুধু একা,
তার অধিক একাকিত্ব সহনে মানুষ
অপারগঙ্গম।
কোন জনমানব নেই চারিপাশ।
তবু আমি আছি বেঁচে কোন মতে
হে পৃথিবীর মানুষ
নিরাশার গ্রাসে হারানোর আগে বাঁচাও
আমি যেন থাকি সকলের সারথী হয়ে।
বাঁচার আকুতি নিয়ে পাঠাব বার্তা বোতলে ভরে
বাঁচাও আমায় বাঁচাও!!! SOS !!SOS!!
কেউ না কেউ পাবে বার্তাখানা, বাঁচাবে আমায়।
বোতলের ভেতর বাঁচার বার্তা ভাসমান, সমুদ্রে।
বছর কেটে গেল এমনি করে,
যেদিন হতে শুরু এই বার্তা খানা
জানতে কি পারি না আমি?
আমার জন্মের অধিকারের কথা।
আশায় আশায় পরাণ বাঁচে
ভালবাসায় গড়ে পরিশোধ্য জীবন,
ভালবাসায়ই ভাঙ্গে হৃদ্য় ভাঙ্গে।
এইতো জীবন।
বাঁচার আকুতি নিয়ে পাঠাব বার্তা বোতলে ভরে
বাঁচাও আমায় বাঁচাও!!! SOS !!SOS!!
কেউ না কেউ পাবে বার্তাখানা, বাঁচাবে আমায়।
বোতলের ভেতর বাঁচার বার্তা ভাসমান, সমুদ্রে।
একদিন ভোরে চমকে উঠি,
হাটা যায় থেমে!!
একি দেখেছি আমি!!
অবিশ্বাস্য দুচোখ আমার
চমকে উঠি !!
হাজারো বিলিয়ন বোতল
ভাসে সাগরের তীরে।
ধুয়ামুছা, পরিচ্ছন্ন, কিছু নেই তার ভেতর।
একি সব কাণ্ড।
ভাবি, একা আমি নই তবে,
আরো কেহ আছে বেঁচে।
এমনি করে আমার মত।
দূরে দ্বীপে একাকি অনেকে
বাঁচাতে জীবন দিয়েছে পাড়ি
গহিন সমুদ্রে !!
বাঁচার আকুতি নিয়ে পাঠাব বার্তা বোতলে ভরে
বাঁচাও আমায় বাঁচাও!!! SOS !!SOS!!
কেউ না কেউ পাবে বার্তাখানা, বাঁচাবে আমায়।
বোতলের ভেতর বাঁচার বার্তা ভাসমান, সমুদ্রে।
বাঁচাও আমায়, বাঁচাও জীবন !!
বাঁচাও আমায়, বাঁচাও জীবন !!
বাঁচাও আমায়, বাঁচাও জীবন !!
বাঁচাও আমায়, বাঁচাও জীবন !!
ক্লান্ত হব না বার্তা পাঠাবই।
ভাবানুবাদ – The message in a Bottle এর লিরিক অবলম্ভনে।অরিজিনাল স্টিং এর রচনা ও গাওয়া। ব্যান্ড দ্য পুলিশ।
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।