মরুর বুকে আজ
ঝলমল, ঝিলমিল তারার মেলা
রাতের আকাশ ভেদে নামে পরির নাচন
পাখিরা নীড়ে ঘুমায় অঘুর ঘুম,
ধুম বাজে ধুম,
ঝলমল, ঝিলমিল রঙের আলোয়
এক দুই তিন
বাজে ধুম ধুমাধুম ঢোল
ঢাক বাজে,
ঢোল বাজে,
বাজে মাদুল।
খঞ্জনা পাখির লেজের মত,
পুচ্ছ নাচে
ময়ূরের পেখম নাচে,
নাচেরে বাদল দোল।
ভরা জলসায় নাচে নর্তকীর গুঙুর,
বীণা বাজে,
বাঁশি বাজে,
বাজে রাজার তাজ নকূল।
পাষাণ হৃদয়ে বাজে খুনের বোল।
বীণার ঝংকারে বাজে তরবারীর সুর
মরুর রাজারা বাজায় ধফ,
ধুব ধুব আওয়াজে পড়ে চাপা কান্নার রোল
বাতাস হয় ভারি
বারুদের গন্ধ চারদিক,
পোড়া মাটি পড়ে চাপা
বালির স্তোপ।
সোনা দানা, তেল,
বেগম, বাদশা সবই আছে
নেই শুধু মানবতা
সবই আজ জলসা ঘরের আলোয় হাসে
বাইরে সব অন্ধকার।
মরুর বুকে আজ
ঝলমল, ঝিলমিল তারার মেলা।
সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০১৭ রাত ৮:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



