যাপিত জীবনের স্বপ্ন
০৭ ই মে, ২০১৭ রাত ৮:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এক টুকরো অলস সময়
কেউ কাছে নেই,
অবুঝ মন করে আনচান
স্মৃতিতে ভাসে অনেক মুখ।
মন বলে কথা
শুধু মনের সাথে।
তুমি কি ভাবছ?
শুধু শুধু আমি এমন করি?
ফুল হাতে
দাঁড়িয়ে ছিলাম
অনেকক্ষণ এই কি অপরাধ?
ভেবেছি
তোমার রাগ গলে গেছে
শান্ত বিকাল বেলা,
আড্ডাডা জম্বেশ হবে
ডালপুরি,গরম চা,
আর কথার ফুলঝুরি।
দূর ছাই এসব কি ভাবছি?
হতবুদ্ধিতে আছি নাতো,
আচমকা মোবাইল বেজে উঠে
এই তুমি কি করছ?
একা আর কি করব?
জেগে আছি,
স্বপ্ন দেখছি
স্মৃতির পাতায় হাটাহাটি
কত কি করছি?
আজ বড্ড একা লাগছে
দেখা হলে সব কথা হবে?
তুমি কেমন আছ?
এমনি কলিংবেল বাজে?
ভাবছি কে আসল?
ময়লা নিতে দোয়ারে দাঁড়িয়ে
হাঁকছে ময়লা,
ময়লা দেন আপা।
কেমন লাগে বলেনতো
মাথা থিরিক্কি মেড়ে চক্কর দিচ্ছে!!
ঘুমে ছিলাম, কিছুই মনে নেই
ঘুম থেকে উঠে দেখি
কেউ ঘরে নেই!!
বিশ্বাস হয়না, তবু মেনে নেই।
আসলে বেক্কেলের কান্ড
স্বপ্নে ছিলাম হয়ত।
ধরাবাঁধা জীবন যেমন
কেটে যাচ্ছেতো যাচ্ছেই।
০৭/০৫/২০১৭
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০১৭ রাত ৮:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....
দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?
দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২

নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।
২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক...
...বাকিটুকু পড়ুন
আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন...
...বাকিটুকু পড়ুন

“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই...
...বাকিটুকু পড়ুন
পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল...
...বাকিটুকু পড়ুন