ইথিওপিয়ার মানুষের জাতিতাত্ত্বিক ও ভাষাতাত্ত্বিক বৈচিত্রতা অনেক ব্যাপক। এই দেশটিতে নানান ভাষায় কথা বলা হয়ে থাকে। প্রদেশভিত্তিক আলাদা আলাদা সরকার স্বীকৃত ভাষা আছে। সারাদেশেও সরকারিভাবে একটি ভাষাকে স্বীকৃতি দেয়া হয়েছে। আগেই বলেছি ইংরেজি বহুল প্রচলিত ভাষা।কাজেই সাধারণ শিক্ষিত লোকের সাথে ভাব বিনিময়ের জন্য কোন প্রকার সমস্যা নেই। ভাষা আর জাতিস্বত্তার সম্পর্ক অঙ্গাঅঙ্গিভাবে জড়িয়ে আছে। একটিকে বাদদিয়ে আরেকটিকে আলোচনা করা যাবে না। বর্তমানে ইথিওপিয়ার সংবিধানে জাতিস্বত্তার বিষয়টিকে অত্যন্ত সুন্দরভাবে তোলে আনে, সংবিধানের শুরুতে জাতি, জাতিয়তা ও ইথিওপিয়ার জনগণ, এই কথা বলে তাদের নানান জাতির স্বীকৃতি দেয়া হয়।
বর্তমানে ইথিওপিয়ার ৮০টির বেশি জাতিগোষ্ঠীর মানুষ বাস করে। তাদের মধ্যে এমন কিছু জাতির মানুষ আছে যাদের লোকসংখ্যা ১০০০০ চেয়েও কম। এই বহুজাতিক দেশটিকে প্রধান প্রধান জাতির ভিত্তিতে আঞ্চলিক –প্রাদেশিক কাঠামোতে বিভক্ত করা হয়। এই জন্য ইথিওপিয়াকে বর্তমানে বলা হয় এথনিক ফেডারেলইজম। আঞ্চলিক সীমানা নির্ধারণে জাতি গোষ্ঠীর প্রাধান্য দেয়া হয়।
আগামীতে অপেক্ষা করতে হবে এই কাঠামো কতটা কার্যকর তা দেখার জন্য। ইথিওপিয়ার প্রধান প্রধান জাতিগোষ্ঠিগুলো হল, ১) ওরোমো, ২) আমহারা, ৩) সোমালী, ৪) তিগরে, ৫) সিডামা, ৬) গারেজ, ৭) ওয়েলাইতা,৮) হাদিয়া, ৯) আফার, ১০) কিমান্ত। এই জাতিগোষ্ঠীর গুলোর ইতিহাস, ঐতিহ্য, ভাষা, সংস্কৃতি অনেক সম্বৃদ্ধ। হাজার হাজার বছর ধরে গড়ে উঠা এই সব মানুষের ইতিহাসের সাথে জড়িয়ে নানা কাহিনী, গল্প, উপকথা। রাজনীতির কুচক্রে তাদের জীবন ইতিহাসে বদলেছে বার বার। তাদের ভাগ্যচক্রে লেখা ছিল বঞ্চনা আর শোষণ, নির্যাতন। ফলে তারা সংগ্রাম করেছে। ইতিহাস তাদের সাথে সুবিচার করেনি। এই কয়েকটি জাতির মানুষের কথা, পরিচয় এখানে উল্লেখ করা হল। বর্তমান ইথিওপিয়া একটি বহুজাতিক, বহু ভাষার মানুষের ঠিকানা।
সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




