২.১ ওরোমো নৃগোষ্ঠী (Oromo):
বর্তমান ইথিওপিয়ার সবচেয়ে বড় জাতিগোষ্ঠীর মানুষ ওরোমো। ইথিওপিয়ার মোট জনসংখ্যার প্রায় ৩৪.৬০% হল ওরুমো। এই জাতির লোকেরা কিছু অংশ কেনিয়া, সোমালীয়ায় বাস করে। ইথিওপিয়া সহ হর্ণ অব আফ্রিকায় এই জাতির লোকেরা একটা বিশাল জায়গা দখল করে আছে। ইথিওপিয়ায় বর্তমানে ৩৫ মিলিয়ন ওরুমো জাতির লোক বসবাস। আফ্রিকা সহ সারা বিশ্বের অন্যান্য দেশে ওরোমোদের সংখ্যা প্রায় ৬০ মিলিয়িন। অন্যতম বৃহ্ত জাতি। ওরোমোদের নিজস্বভাষা আছে। ওরোমো তাদের মাতৃভাষা।এই ভাষা আবার আফান/ আফোয়ান ওরোমো (Afaan/Afoan Oromo)কিংবা ওরোমিফফা ( Oromiffa) বলা হয়ে থাকে। এই ভাষা মূলত আফ্রো –এশিয়না ভাষা গোষ্ঠী কুশাইট এর অন্তর্ভুক্ত। ১৮৯৩ সালে প্রথম ওরোমো শব্দটি ইউরোপীয়দের লেখায় পাওয়া যায়। ধীরে ধীরে তার বিস্তার ঘটে। বিংশ শতাব্দির দ্বিতীয়ার্ধে এই ভাষার ব্যাপ্তি আরো বৃদ্ধিপায়। সবার কাছে পরিচিতি লাভ করে। ওরোমোদের আদি ইতিহাস জানা কঠিন। কেননা তাদের লিখিত ইতিহাস নেই। এই জাতির লোকেরা লৌকিক প্রথা অনুসরণ করত। মুখে মুখে তাদের বংশ গৌরব পরবর্তি প্রজন্মের কাছে তোলে ধরত। ষোড়শ শতাব্দির আগ পর্যন্ত এই ধারা অব্যাহত ছিল। উপনিবেশিক দলিল দস্তাবেজে তাদের উল্লেখ করা গাল্লা (Galla)নামে।অনেক ঐতিহাসিক ভাষাবিজ্ঞানী এবং জাতিতাত্ত্বিক গবেষকদের মতে ওরোমো মানুষেরা সম্ভবত শামো হৃদের (lake Shamo/ Chamo) পাশে এবং স্টিপানির (Stepanie) আসপাশের এলাকায় তাদের বসতি, বিস্তার ঘটেছিল।তাদের উৎপত্তি হয়েছে কুশাইটিক জাতি থেকে।কুশাইটিক জনগন পূর্ব ও উত্তর পূর্ব আফ্রিকায় বসতি করেছিল। প্রথম মিলিনিয়ামের প্রাথমিক দিকে তাদের অস্তিত্ব ছিল বলে ইতিহাস প্রমাণ করে। ষোড়শ শতাব্দিতে আবিসিনিয়া- আদল যুদ্ধের পরে ওরোমোরা ইথিওপিয়া সাম্রাজ্য আর আদল সালতানাতে ছড়িয়ে যায়। হার্লা জাতির লোকেরা ইথিওপিয়া আর সোমালিয়ায় ওরোমোদের সাথে মিশে যায়।
ইতালিয়ান মানচিত্র বিশারদ ফ্রা মরো (Fra Mauro ) ১৪৬০ সালে তার অংকিত মানচিত্রে ওরোমোদের কথা উল্লেখ করেন। তিনি সেখানে গাল্লা শব্দ ব্যবহার করেছেন। ইথিওপীয় ধর্মযাজকদের পরামর্শে তিনি এই কাজ করেছিলেন। এই যাজক ১৪৪১ সালে ইতালি ভ্রমণ করেছিলেন। নদী এবং জঙ্গল বুঝাতে গাল্লা শব্দ ব্যবহার করা হত। তাছাড়া উচু মালভূমিতে পশুচারণ কারিদেরকে বুঝাতে এই শব্দের ব্যবহার করা হয়ে থাকে। মুহাম্মদে হাসেন আমহারা জনগোষ্ঠীর ইতিহাস, ঐতিহ্য আলোচনা করতে গিয়ে ওরোমোদের কে গাল্লা বলেছেন। ইতিহাসে প্রমাণিত হয় যে পঞ্চদশ শতকের আগেই ওরোমোরা ইথিওপিয়ার দক্ষিনাঞ্চলের উচ্চভূমিতে সুপ্রতিষ্ঠিত।আবার অনেক ওরোমো অন্যান্য উপজাতিয় গোষ্ঠীর সাথে আন্তঃসম্পর্ক বজায় রেখেছিল।ওরোমোরা তাদের নিজেদের কে কখনও গাল্লা নামে পরিচয় দেয়নি। বরং তারা একে তাদের প্রতি অন্যায়ভাবে আরোপিত মনে করেছে। তাদের কে নিন্মশ্রেণীর কিংবা বর্বর বুঝাতেই এই শব্দটা ব্যবহার করা হত। বার্টন এই বক্তব্যেকে স্বীকার করেন। তিনিও মনে করেন যে গাল্লার কাছাকাছি অনেক বর্বর শব্দ অন্যান্য জাতির ভাষায় পাওয়া যায়, যেগুলো ওরোমোদের কে বুঝাতে ব্যবহৃত হত। যেমন প্রকৃতি পুজারি, বর্বর, নিন্মশ্রেণীর, শত্রু, ধর্মহীন ইত্যাদি। আফার ভাষায় পাওয়া যায় ওরোমোদের কে বুঝাতে যে শব্দ ব্যবহৃত হয় তা’হল মোরিন (Morin), গল্লি (Galli- Plural of Galla ) মানে হল জনতা ও বিদেশি। এই শব্দগুলো সাধারণত মোডাই শব্দের বিপরীতে ব্যবহৃত হত। মোডাই (Moddai) মানে হল উচ্চবংশীয়। অন্যদিকে আনুয়াক ভাষায় উচু মালভূমিতে থেকে অভিবাসনকারী জনগণ একসাথে গাল্লা বলে ডাকা হয়। এতে করে ওরোমো সহ আমহারা সবাইকে গাল্লা নামে ডাকা হয়। অন্যদিকে তিগরে ভাষায় আমহারা জাতিকে অর্ধেম গাল্লা বলে স্বীকার করে। এখানে উল্লেখ্য ১৯৭৪ সালের আগ পর্যন্ত ওরোমোদের কে তিরস্কার না করেই ইউরোপীয়রা গাল্লা শব্দটি ব্যবহার করে। তবে ওরোমোরা এই শব্দটিকে তাদের প্রতি অবিচার, অন্যায়, অন্যায্যতার প্রতিক হিসাবে দেখে; তারা একে জাতিবিদ্বেষাক্তক আক্রমন হিসাবে মনে করে। বর্তমানে সবাই একমত যে ওরোমো শব্দের অর্থহিসাবে বলা হয়, “জন্মগতভাবে স্বাধীন মানুষ” ।
সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




