somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজাকার প্রজন্ম

১৪ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফেসবুকের নিউজফিডে যখন দেখি কাদের মোল্লার ফাঁসিতে কেউ হাহাকার করছে, শহীদ হয়েছেন বলে বড় গলা করছে, তার আইনজীবি এবং সন্তান ন্যায়বিচার পায়নি বলে অভিযোগ করছে, স্ত্রী আঙুল দেখাচ্ছে তখন নতুন করে ভাবনা হয়। কারন এই সংখ্যাটা নিতান্ত কম না এবং এরা আমাদের সমাজের বাইরের কেউ না। আমরা স্বীকার করি বা না করি এরা আমাদের পাশের বাড়ীতেই থাকে, আপনার-আমার বন্ধুদেরই একজন, হয়তো স্বজন কিংবা প্রিয়জন।

এই রাজাকার-আলবদর-আল শামস বাহিনী একাত্তরে যা ক্ষতি করার তা তো করেছেই, সম্ভবত সবচেয়ে বড় ক্ষতি করে গেছে আমাদের বর্তমান প্রজন্মের মুল্যবোধের জায়গায়, স্বাধীন বাংলায় নব্য রাজাকারের জন্ম দিয়ে। যা সংখ্যায় একাত্তরের চেয়ে ঢেড় বেশী।
একজন রাজাকারের ফাঁসিতে আমি যতনা আনন্দিত তার চেয়ে বেশী আতংকিত এই প্রজন্মে জন্ম নেয়া এই সব রাজাকারের অনুসারীদের নিয়ে। যারা স্বাধীনতার বিয়াল্লিশ বছর পরেও মনে করে কাদের মোল্লা,গোলাম আযম, নিজামী, মুজাহিদ কোন অপরাধ করেনি। সম্পূর্ন রাজনৈতিক কারনে এই লাখ লাখ তরুন একাত্তরকে দেখে সম্পূর্ন ভিন্ন চোখে, এই সব স্বীকৃত রাজাকারদের দেখে একেবারে ভিন্ন দৃষ্টিতে।

বাংলাদেশ কোন আইনে এদের বিচার করবে ! স্বাধীনতা বিরোধী ব্যক্তির বিচার চলছে, বিচার সম্ভব। কিন্তু স্বাধীনতা বিরোধী মুল্যবোধের বিচার কী কোনদিন সম্ভব !

আমি দুঃখিত। একজন রাজাকারের ফাঁসিতে আমি অতটা উল্লসিত নই। আমি সেইদিন উল্লাস করবো যেইদিন বাংলাদেশে আর কোন রাজাকার জন্ম নেবে না। একজন রাজাকারের সন্তান তার বাবার মৃত্যুতে কাঁদবে, কিন্তু সেই সাথে লজ্জিত হবে দুঃখিত হবে যে তারা বাবা একজন রাজাকার ছিলো। গনতন্ত্রের নামে বাংলাদেশে আমরা কোন রাজাকার কিংবা রাজাকারের স্ত্রীর উদ্ধত আঙুল দেখতে চাইনা।

এক ব্যক্তি রাজাকারের দৈহিক ফাঁসিতেই হয়তো এর শুরু হলো,এক প্রজন্ম রাজাকারের ভ্রান্ত-নষ্ট-কলুষিত মুল্যবোধের মৃত্যুতে এর শেষ হোক।

সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৫৬
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

লুচ্চামি আর যৌন হতাশা এক বিষয় না।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:৫২


সম্প্রতি জামায়াতের এক লুচ্চা এমপি-র অন্তত দুইজন তরুণী নিয়ে কট খাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। তিনি তরুণী নিয়ে হোটেল, কোচিং সেন্টারে রুম ডেট করতেন। নেটিজেনরা তার এই লুচ্চামি এমনভাবে... ...বাকিটুকু পড়ুন

তুমি আমার আধো আধো সকাল হবে?

লিখেছেন এম ডি মুসা, ২৪ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:০৬

তুমি আমার আধো আধো সকাল হবে?
-মোঃ মুসা (গাঙচিল)

তুমি আমার আধো আধো সকাল হবে?
ঘর কাপলের জোড়া শালিক!
শেষ শিশিরের নরম আলো
তোমার মনে মুখটা একটু ধুইতে দেবে?

তুমি আমার নৌকা বিহীন নদী হবে?
বৈঠা... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতির বিদায়ঘণ্টা: রাজনীতি ও নৈতিকতা

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ২৪ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:১৩



বাংলাদেশের রাজনীতি অঙ্গনে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের
পদত্যাগ কেবল একজন ব্যক্তি বা কোন একটি বিশেষ পদের পরিবর্তন নয় বরং এটি দেশের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির ডায়েরি: শৈশবের মাছ ধরা, বৃষ্টির দিনে কইয়ের পদযাত্রা আর হারিয়ে যাওয়া সেই দিনগুলো!

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ২৪ শে জুলাই, ২০২৬ রাত ১০:৫৯


সামহয়্যার ইন ব্লগের সবাইকে শুভেচ্ছা। শহরের যান্ত্রিক জীবনে যখন হাঁপিয়ে উঠি, তখন স্মৃতির জানালা গলে উঁকি দেয় ফেলে আসা শৈশব। আমার ছোটবেলার সবচেয়ে বড় নেশা আর শখ ছিল—মাছ ধরা! ছিপ,... ...বাকিটুকু পড়ুন

সেনাবাহিনী যখন দেশপ্রেম দেখাতে ব্যর্থ ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১:৫০



গণঅধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই বিক্ষোভ নিয়ে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া... ...বাকিটুকু পড়ুন

×