'আমার বউয়ের আরও সাতজন স্বামী রয়েছে। সে একজন প্রতারক। বউ আমাকে মারধরও করেছে।'
কথাগুলো ভারতের ব্যাঙ্গালুরুর ইমরান নামের এক ব্যক্তির। এসব অভিযোগে স্ত্রী ইয়াসমীন বানুর নামে সোমবার পুলিশের কাছে অভিযোগও করেছেন ইমরান।
ইমরান পূর্ব ব্যাঙ্গালুরুর কেজি হাল্লি এলাকার বাসিন্দা। তার অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, ৩৮ বছর বয়সী ইয়াসমীনের বিরুদ্ধে আরও দুইজন ব্যক্তি অভিযোগ দায়ের করেছেন।
শোয়েব এবং আফজাল নামের দুই ব্যক্তি ইয়াসমীনকে তাদের স্ত্রী বলে দাবি করেছেন বলে জানিয়েছে পুলিশ।
আফজাল রিয়েল এস্টেটের এজেন্ট। তিনি পুলিশের কাছে অভিযোগে বলেন, আমার কাছে টাকা চেয়েছিল ইয়াসমীন। না দেয়ার কারণে আমাকে ছেড়ে চলে গেছে।
পুলিশ বলছে, এ বিষয়ে তদন্ত চলছে। তার বিরুদ্ধে লাঞ্ছনার মামলা দায়ের হয়েছে।

সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




