somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হজ্জ স্ট্যাম্পিড

৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হজ্জ। ইসলামের ৫টি স্তম্ভের ভেতর হজ্জ হলো ৫ম।হজ্জের মাধ্যমে মুসলিমরা আল্লাহর কাছে হাজিরা দেয়।লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক।ইসলাম ধর্ম হলো একটা সার্বজনীন জীবন ব্যবস্থা।আচ্ছা অনেক কিছু বলে ফেললাম,এইবার মূল প্রসঙ্গে আসি।এইবার হজ্জে যে মর্মান্তিক দূর্ঘটনা ঘটে গেলো এটা হজ্জের ইতিহাসে সবচাইতে মর্মান্তিক ঘটনা।আমরা মুসলমানরা ধর্ম নিয়ে একটু বেশি সচেতন।আমরা সাধারন মুসলমানরা ধর্ম মানি আর নাই মানি,একটা অন্যায় করতে গেলে আমরা মনে মনে আল্লাহকে একটু ভয় পাই।এখন মূল কথায় আসি।প্রথমেই বলি-এইবার হজ্জে পদদলিত হয়ে যতো সংখ্যক হাজী সাহেব মারা গেছেন আল্লাহ যেনো তাদের সবাইকে জান্নাত দান করেন।(আমীন)।হজ্জে অনেক লোকের সমাগম হয় আসলে এটাকে নিয়ন্ত্রন করাও একটা চ্যালেঞ্জের ব্যাপার।কিন্তু,সাথে যদি আল্লাহ থাকে তাহলে সব অসম্ভবই সম্ভব হয়ে যাই।কিন্তু যখন কোন দূর্ঘটনা মানুষের ভুলের কারনে হয় তাহলে এটা মানা সত্যিই অসম্ভব।আসলে আমরা মানুষ হিসাবে চাটুকারিতা করতে পছন্দ করি।আমাদের দেশে কোন খেলা সরাসরি সম্প্রচারের সময় যদি কোন স্বনাম ধন্য ব্যক্তি মাঠে খেলা দেখতে যান তখন ধারাভাষ্যকারররা তাদের সুনাম করতে করতে মুখ থেকে ফ্যানা বের করে ফেলে।এই চাটুকারিতা যে শুধু আমাদের দেশেই বিদ্যমান এটা ভাবলে ভুল হবে।এই বদ অভ্যাসটা পুরা পৃথিবীতেই বিদ্যমান।এইবার সৌদিআরবের হজ্জের ঘটনা তারই প্রমান।সৌদি প্রিন্স শয়তানকে পাথর মারার উদ্দেশ্যে মিনায় উপস্থিত হলে তাকে সম্মান দেয়ার জন্য এবং তাকে পাথর মারতে সুবিধা করে দেয়ার জন্য সেখান থেকে বের হওয়ার কয়একটি পথ বন্ধ করে দেয়া হয়,এতেই ভয়াবহ দূর্ঘটনাটা ঘটে।এখানে ধিক্কার করা ছাড়া আর কিছুই বলার নাই।কিন্তু সৌদিআরব এই ব্যাপারটা লুকানোর চেষ্টা করছে।আবার অন্যদিকে ইরান যেসব কথা বলছে তার অনেক কথা ভালো লাগলেও একটা কথা শুনে আমার কাছে মনে হলো যে তারা এই ব্যাপারটা নিয়েও রাজনীতি চালাচ্ছে।যেই ইরান তাদের পারমানবিক গবেষনা কেন্দ্র জাতিসংঘকে দেখাতে চায় না,তারাই এই হজ্জের ব্যাপারটা তদন্ত করার জন্য জাতিসংঘকে আহ্বান করছে।এইবার আমাদের দেশের সিম কোম্পানীতে আসি,গ্রামীনফোন এই ঘটনা ঘটার একদিন পরেই বিবৃতি দিলো যে তারা মিনার এই ঘটনাই আন্তরিকভাবে শোকাহত এবং সৌদিআরবে গ্রামীনফোন থেকে কথা বলা যাবে প্রতি মিনিট এক টাকা রেটে।মেয়াদ পরের দিন পর্যন্ত।তার কিছুক্ষন পর আর একটি সিম কোম্পানী রবি তারাও বললো মিনার এই ঘটনাতে আন্তরিকভাবে শোকাহত এবং সৌদিআরবেপুরা ফ্রিতে কথা বলা যাবে,এর মেয়াদও একদিন ছিলো।কী রকমের অসম প্রতিযোগীতা।
জন্ম,মৃত্যু আল্লাহর হাতে এটা আমি মনে প্রানে বিশ্বাস করি।কিন্তু একজন লোকের জন্য হাজার হাজার লোকের প্রাণহানী হবে এটা মেনে নেয়া যায় না।একজনকে সুবিধা করে দেয়ার জন্য হাজার হাজার লোক ইটের দেয়ালের মতো একে অপরের উপর চাপা পড়বে এটাও মেনে নেয়া যায় না।আবার এই ঘটনার সুযোগ নিয়ে ইসলামের বিরুদ্ধে যারা প্রশ্ন তুলেন তারা আগে নিজেদের দিকে তাকিয়ে কথা বলুন।
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

×