somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রসংগ মুক্তিযুদ্ধ: ইসলামপন্থীদের অস্বস্তি,অপরাধ ও দায়

০৯ ই জুন, ২০০৬ রাত ৮:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

[......কেননা কোনোকিছুই পুরনো হয়না ..... নি:শ্বাসের পৌণ:পুনকিতা বেঁচে থাকার জন্য ]

বাংলাদেশের এখনকার ইসলামপন্থীরা বাংলা নাটক ও সাহিত্যকে প্রায়ই অভিযুক্ত করেন রাজাকার হিসেবে তাদেরকে চিত্রিত করার জন্য । অভিযোগ করেন রাজাকার দেখাতে হলেই কেনো টুপি দাড়ি ওয়ালা লোকজন দেখানো হয়? অভিযোগ করেন মুক্তিযুদ্ধের প্রসংগ এলেই কেনো ইসলামকে টেনে আনা হয় ?

প্রশ্নগুলোর জবাব মুক্তিযুদ্ধের ইতি হাসের ভেতরই আছে ।

যারা মুক্তিযুদ্ধ করেছিলো ,মুক্তিযুদ্ধকে সমর্থন জানিয়েছিলো ,যারা শহীদ হয়েছিলো, ধর্ষিত হয়েছিলো, রিফিউজি হয়ে পাশের দেশে আশ্রয় নিয়েছিলো তাদের সংখ্যাগরিসঠ ধর্মবিশ্বাসে মুসলমানই ছিলেন ।
একজন যোদ্ধা জয়বাংলা শ্লোগান দিয়ে ফায়ার ওপেন করে নিশ্চয় মনে মনে আল্লাহকেই ডাকতেন ।একজন মা তার যুদ্ধে যাওয়া সন্তানের মংগল কামনায় তাঁর কাছেই মোনাজাত করতেন , একজন নারী ধর্ষিতা হবার সময় তার নামেই চিৎকার করতেন । ব্যক্তি জীবনে মুসলমান থাকার পর ও তারাই আবার যুদ্ধ করেছেন তথাকথিত ইসলামী রাস্ট্র থেকে বেরিয়ে আসার জন্য , স্বধমর্ী ঘাতকের হাত েথকে প্রান বাঁচাতে আশ্রয় নিয়েছেন বিধমী দেশে ।ধর্মবিশ্বাসে মুসলমান কিন্তু তারাই আবার নিরংকুশ সমর্থন জানিয়েছেন ছয়দফাকে যার ভিত্তি ছিলো বাংগালী জাতীয়তাবাদ ।শেষ পর্যন্ত এই সেকুলার বাংগালী জাতীয়তাবাদের ভিত্তিতেই বাংলাদেশ রাস্ট্র।

বিপরীতে এই মুক্তিসংগ্রামের বিরোধীতার ও দুটি ধারা ছিলো ।

একটা ছিলো আদর্শিক । ইসলাম পন্থীদের অনেকেই বাংলাদেশ রাস্ট্রের পৃথকীকরনকে সমর্থন জানাতে পারেননি তাদের ইসলামী মূল্যবোধ , পাকিস্তান সৃষ্টিতে নিজেদের অংশগ্রহনের স্মৃতি আবার অনেকে স্রেফ ভারত বিরোধীতার কারনে ।
এমনকি চীনাপন্থী কমিউনিস্ট রা ও মুক্তিযুদ্ধকে সমর্থন করেনি । সেই সময়টাতে তাদের নিজস্ব স শস্ত্র গোপন বাহিনী ও ছিলো । কিন্তু বিরোধীতা সত্বে ও গনহত্যা বা ধর্ষনে তারা আংশগ্রহন করেনি ।

তাহলে হত্যা, ধর্ষন, নির্যাতনে কারা স হযোগী ছিলো?
জেনে রাখা ভালো আল বদর , আল শামস, রাজাকার এই বাহিনীগুলো তৈরী করা হয়েছিলো পাকিস্তান সেনাবাহিনীর স হ যোগী হিসেবেই এবং এরা পাকিস্তান সরকারের বেতনভোগী ছিলো ।
আর এসব বাহিনীতে রিক্রুট প্রধানত জামাতে ইসলামী থেকে হলে ও মুসলিম লীগ , নেজামে ইসলামের মতো অন্যান্য ইসলামী দলগুলো ও ছিলো ।
এসব বাহিনীর বেশীর ভাগ সদস্যই ছিলো মাদ্্রাসা ছাত্র । পাকিস্তান সেনাবাহিনী যেমন ইসলামের নামে গনহত্যা চালাতো , এসব ইসলামী দল গুলো ও ইসলামের নামেই স হযোগীতা করতো ।

সে সময়ের দালালদের যেসব প্রামান্য ছবি আমরা দেখি তাদের বেশীর ভাগেরই চেহারা ছুরতে ইসলামীক ছাপ মারা । তাই সাহিত্যে যখন সেই সব চরিত্র উঠে আসে তখন এই সব চেহারা ছুরত ই তো দেখানো হবে । কি আর করা ?

বাংলাদেশের ইসলামী পন্থীদের কপাল আসলেই খারাপ ।তাদের মুরব্বীরা যদি সে সময় এই পাপটা না করতো তাহলে বাংলাদেশে ইসলামী আন্দোলন অনেক আগেই সফল হতো ।
সে সময়ের ইসলামপন্থীরা আধুনিক ইসলামপন্থীদের জন্য দায় ছাড়া আর কিছুই নয় । আর আধুনিকরা সুযোগ থাকা সত্বে ও এই দায়মুক্ত হতে পারেননি ।তারা সেই সব ঘাতক-দালালদের অস্ব ীকার করেননি , স্ব ীকার করেননি পুর্বসূরীদের পাপ বরং একই মিশন বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছেন সেই একই কায়দায় ।
আর সেই জন্যই একই অস্বস্তি, একই অপরাধ , একই দায়ভার ।

[ইসলামপন্থী বলতে আমি ব্যক্তি জীবনে যারা ইসলাম চর্চা করেন তাদের কে নয়, আমি বোঝিয়েছি যারা ইসলামকে রাজনৈতিক দর্শন ভাবেন, রাজনীতি করেন বাংলাদেশ রাস্ট্রের মৌলিক পরিচয় বদলে দিয়ে একে আবার পাকিস্তান স্টাইলের ইসলামিক রাস্ট্র বানানোর জন্য ]
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৭৯টি মন্তব্য ০টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই মিউজিয়ামঃ স্মৃতির বিরুদ্ধে বিস্মৃতির লড়াই....

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৩



জুলাই মিউজিয়ামঃ স্মৃতির বিরুদ্ধে বিস্মৃতির লড়াই....

১৫ আগস্ট আমন্ত্রিত অতিথি হিসেবে গিয়েছিলাম জুলাই মিউজিয়ামে। সেখানে গিয়ে মনে হলো- এটি শুধু একটি জাদুঘর নয়; এটি বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের এক ভয়াবহ অধ্যায়ের বিরুদ্ধে... ...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০২





হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×