somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজ সারাদিন সংখ্যালঘু ছিলাম........

০৭ ই জুলাই, ২০০৬ রাত ৯:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি আইরিশ সাগরের পাড়ে যে ছোট্র শহরে থাকি , তা উত্তরে ইংল্যান্ডের শেষ সীমানা। এর পরই শুরু হয়েছে স্কটল্যান্ড।
মানুষজন বেশীর ভাগই জাতে মুলত: স্কটিশ। স্কটল্যান্ডের বিখ্যাত সৌন্দর্যের মতোই উদার,প্রানখোলা আর নিপাট ভদ্্র সব লোকজন । নির্মল বাতাসের মতো নির্ঝঞ্চাট দিনমান ।
পাঁচটা বাংলাদেশী পরিবার স হ মোট এশিয়ান 15-20 পরিবারে বেশী । এই পাঁচ বাংলাদেশী পরিবারের আবেদনের প্রেক্ষিতে কাউন্সিল থেকে একটা পরিত্যক্ত গীর্যাকে বিনামুল্যে দেয়া হয়েছে মসজিদ হিসেবে ব্যব হারের জন্য ।
মাত্র পাঁচটা পরিবার । তবু এরই ভেতর মসজিদ কমিটি ।কমিটিকে কেনদ্্র করে সুবিখ্যাত রাজনীতি, গ্রুপিং,দলাদলি ।

মাঝে মাঝে তাবলীগওয়ালাদের উৎপাত । হুজুররা আসেন নিউক্যাসেল,ওলড হাম, ম্যানচেষ্টার থেকে । প্রচন্ড ব্যস্ততার মাঝে ও তারা সময় বের করেন। আমাদেরকে আরো ভালো মুসলমান হবার , মুসলিম ভাতৃত্ববোধে উদ্্বুদ্্ব হবার, এই বেদ্্বীনের দেশে নিজের ইমান আকি্বদা সমুন্নত রাখার জরুরী সব নসিহত করেন।
হুজুররা অবশ্য আমাকে এখন বাতিলের খাতায় ফেলে দিয়ে মাফ করে দিয়েছেন । আমি আমাদের একটা পারিবারিক রেস্টুরেন্ট চালাই । মদ বিক্রী করি। একদিন এক হুজুরকে বললাম আমি তো মদ বিক্রী করে সংসার চালাই । আমরা বেশীর ভাগ বাংলাদেশী এখানে রেষ্টুরেন্টে মদ বিক্রী করি । মদের টাকায় মসজিদ চালাই , আপনাদের মুসলিম ফান্ডগুলোতে পয়সা দেই । আমাদের মতো ভালো মুসলমান আপনারা আর পাবেন কোথায়?
........................................................................................
আজ জুলাই 7।

ঘুম থেকে উঠে সুপার ষ্টোর এ গেলাম।
পত্রিকায় চোখ পড়তেই কেঁপে উঠলাম ।
লন্ডন বোমবিং এর আজ বর্ষপুর্তি।
প্রতিটি পত্রিকার হেডলাইন মনে করিয়ে দিচ্ছে সেই বর্বরতা । আহত নিহত মানুষের ছবি, বড় করে সেই বীর(ধিক)দের ছবি যারা যাদের মানুষ হত্যা করেছিল জিহাদের নামে! তারা মানুষ , তারা মুসলিম!
আমার আশে পাশে অনেকেই পেপার কিনছে। সব সাদা চামড়ার মানুষজন ।

আজকের দিনটা কি একটু অন্যরকম মনে হচ্ছে? সুপারষ্টোরে আমি একমাত্র বাদামী চামড়া...এই শ হরে সবাই জানে আমি মুসলিম ।
আজ কি সবাই একটু অন্য চোখে দেখছে আমাকে? পাশ দিয়ে যেতে যেতে যে বৃদ্ধা চোখ তুলে তাকাল তার চোখে কি ঘৃনা আমার জন্য? ওই ঘাতকদের আর আমার গায়ের রং , ধর্মীয় পরিচয় যে এক!

আমি জানি আমার এসব আশংকা মিথ্যা । একবছর আগের ঠিক এইদিনে ও এরকম আতংক ছড়িয়ে পরেছিল আমাদের কয়েকটা মুসলিম পরিবারে । কিন্তু না! একজন সাদা চামড়ার লোক ও আমাদের আঘাত করেনি। নু্যনতম কোনো মন্তব্যের ও শিকার হইনি আমরা আমাদের এই প্রিয় ছোটো শ হরে যার নাম 'হোয়াইট হ্যাভেন' ।
মনে পড়ে লন্ডন বোমবিং এর সাথে সাথে পুলিশ অফিসাররা ছুটে এসেছিল আমাদের রেষ্টুরেন্টগুলোতে । জানতে চেয়েছিলো আমাদের কোনো সমস্যা হচ্ছে কিনা, কেউ আমাদের কিছু বলছে কিনা, পুলিশ একটা বিশেষ ফোন নং দিয়ে গিয়েছিল তাদেরকে যে কোনো সমস্যা সাথে সাথে জানানোর জন্য ।
না একবার ও পুলিশের ও ই বিশেষ নং এ আমাদের ফোন করতে হয়নি ।

তবু আজ আমি এত অস্বস্তি ভোগ করছিলাম কেনো? কেনো সব চেনাজানা মুখ গুলো আমার কাছে সন্দেহজনক মনে হচ্ছিল? এরই নাম বুঝি সংখ্যা লঘুর দূর্বলতা? minority complex ? । নরেনদ্্র মোদীর গুজরাটে এক মুসলিম তরুন অথবা আমাদের বাংলাদেশে হিন্দু যুবক একই complex এ ভোগে?

ঘরে ফিরি ।
আবার বের হই । মসজিদ এ যাবো । জুমার নামাজে । বের হয়ে এক অপূর্বদৃশ্য ।
ঠিক বারোটায় পুরো শহর স্তব্দ হয়ে গেছে দুমিনিটের জন্য । সব গাড়ী আটকে গেছে, স্কুল থেকে সব ছাত্র-ছাত্রী বের হয়ে এসেছে, মুল সড়কে সবাই হাতে হাতে ধরে স্মরন করছে একবছর আগের নিহতদের ।
আমার মাথায় টুপি। আমি নামাজে যাচ্ছি। যারা হত্যা করেছে তারা এবং আমি একই নবীর উম্মত। যারা হাতে হাত রেখে হত্যাকারীদের ঘৃনা জানাচ্ছে তারা বিধমর্ী। আমি কি তাদের হাত ধরবো? তারা কি আমাকে গ্রহন করবে? যদি আমাকে সেই ঘাতকদের ভাই মনে করে?

মুহুর্তের দ্্বিধা ।
তারপর সব ঝেড়ে ফেলে মানুষ আমি আর সব মানুষের হাত ধরি।
আমি আমার ভাষায় আমার স্রষ্টার কাছে প্রার্থনা জানাই--- ধর্মের নামে, রাজনীতির নামে, আদর্শের নামে মানুষ হত্যা তুমি বন্ধ করো প্রভূ।

[ হায় ! মানুষ তার সব ব্যর্থতা কেনো প্রার্থনার নামে চাপিয়ে দেয় ইশ্বরের উপর?]

07।07।06
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সবাই জামাতের পক্ষে জিকির ধরুন, জামাত বিজয়ের দ্বারপ্রান্তে!

লিখেছেন জ্যাক স্মিথ, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩১



চলছে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট গণনা, তুমুল লড়াই হচ্ছে জামাত ও বিএনপির মধ্যে কোথাও জামাত এগিয়ে আবার কোথাও বিএনপি এগিয়ে। কে হতে যাচ্ছে আমাদের ভবিষ্যৎ সরকার- জামাত না... ...বাকিটুকু পড়ুন

নির্বাচন তাহলে হয়েই গেল

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:১৬


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। ২৯৯টি আসনের মধ্যে এখন পর্যন্ত বেসরকারি ফলাফলে ১৭৫টি আসনে জয় পেয়েছে দলটির প্রার্থীরা।

অন্যদিকে, জামায়াতে ইসলামীর প্রার্থীরা ৫৬টি আসনে... ...বাকিটুকু পড়ুন

মেটিকুলাস ডিজাইনের নির্বাচন কেমন হলো?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:২৪


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ২১৩ আসনে জয়ী হয়েছে। তবে প্রত্যাশার চেয়ে বেশি ভালো ফলাফল করেছে জামায়াত ! এগারো দলীয় জোট প্রায় ৭৬ টি আসনে... ...বাকিটুকু পড়ুন

দেশ চুরান্ত লজ্জার হাত থেকে রক্ষা পেয়েছে।

লিখেছেন জ্যাক স্মিথ, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:১৮



অনেক জল্পনা কল্পনার পর শেষ পর্যন্ত বিএনপির ভূমিধ্বস বিজয় হয়েছে- এ যাত্রায় দেশ চুরান্ত লজ্জার হাত থেকে বেঁচে গেলো। চারিদিকে যা শুরু হয়েছিলো (জামাতের তাণ্ডব) তা দেখে মনে... ...বাকিটুকু পড়ুন

২০ বছর সামহোয়্যারইন ব্লগে: লেখক না হয়েও টিকে থাকা এক ব্লগারের কাহিনি B-)

লিখেছেন নতুন, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৪২



২০২৬ সালে আরেকটা ঐতিহাসিক ঘটনা ঘটেগেছে একটু আগে।

ব্লগার হিসেবে ২০ বছর পূর্ন হয়ে গেছে। :-B

পোস্ট করেছি: ৩৫০টি
মন্তব্য করেছি: ২৭০৭২টি
মন্তব্য পেয়েছি: ৮৬৬৭টি
ব্লগ লিখেছি: ২০ বছর... ...বাকিটুকু পড়ুন

×