somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

। । 'বাংলাদেশী মুসলমান' দের লৌকিক ধমর্াচারন ও' কোরবানী ' ভাবনা । ।

২৮ শে ডিসেম্বর, ২০০৬ রাত ৮:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এক.
বাংলাদেশে কোন মুসলিম মহিলা বিধবা হওয়া মাত্রই তাকে অলংকারহীন করে সাদা কাপড় পরানোর একটা প্রথা চালু আছে । বেচারী মহিলা বাকী জীবন ইচ্ছেয় কিংবা অনিচ্ছায় এই শোক ব হন করবেন ।
কিঞ্চিত ধর্ম পাঠ করেছি । কোথাও বিধবা মুসলিম মহিলাদের জন্য এমন কোনো নির্দেশ পাইনি । তাহলে এই প্রথা এলো কোথা থেকে ?

বাংলাদেশী মুসলমানরা কয়েকপুরুষ আগে নিম্নশ্রেনীর হিন্দু থেকে মুসলমান হয়েছে । হিন্দু ধর্মাচারে বিধবাদের যেভাবে ট্রিট করা হয় , ঠিক একই ব্যপার রয়ে গেলো সে মুসলমান হবার পর ও ?
বদলালো তো অনেক কিছু । কচ্ছপ থেকে গরু, রুদ্্রাক্ষ থেকে টুপি, টিকি থেকে দাড়ি, ধুতি থেকে লুঙ্গি---- কিন্তু নারীর ক্ষেত্রে সেই ফেলে আসা সংস্কৃতিতে আঁকড়ে রাখা কেনো ?

আমাদের হযরত মাওলানা গন নিদের্াষ লোকাচারে ও ধর্মীয় স্বাতনত্র্য খোঁজেন । গায়ে হলুদ হিন্দুয়ানী, মুসলমান মেয়ে হিন্দুদের মতো কপালে টিপ দেবে কেনো? মুসলমানের ছেলের নাম 'মৃন্ময়'?
কিন্তু বিধবাদের শোষনের সময় যে হিন্দুয়ানী ব্যপার ঘটছে , সে ক্ষেত্রে তারা খুব চমৎকার ভাবে নীরব থাকেন ।

2।
বাংলাদেশের মুসলমানদের ভেতর আরেকটা প্রথা আছে , মা-বাবার মৃতু্য দিবসে বা অন ্যকোন বিশেষ উপলক্ষ্যে কোরান খতম দেওয়ানো ।
লক্ষনীয় , বেশীর ভাগ ক্ষেত্রে এই কোরান খতম দেওয়ানো হয় হুজুরটাইপের কাউকে দিয়ে--- এবং অতি অবশ্যই টাকা দিয়ে ।

মুসলমান সমাজের এই ব্যপারটা আমার কাছে চরম হাস্যকর একটা বিষয় মনে হয় । আমি আমার মায়ের বা বাপের আত্নার শান্তির জন্য কোরান খতম দেওয়াবো । এবার কোরান খতম দেবার মতো সময় আমার নেই বা কষ্ট করার মতো ধৈর্য্য নেই । কিন্তু আমার টাকা আছে ।
অতএব যা আমার করার কথা, তা আমি টাকা দিয়ে করাচ্ছি আরেকজন ভাড়া করা লোক দিয়ে । খোদার সাথে খোদগারী !

দেশের হযরত মাওলানাগন এ বিষয়ে টু শব্দ ও করবেননা , কারন এই ফাজলামী তে তাদের নিজেদের আর্থিক প্রাপ্তি নিশ্চিত হয় ।

3।
কিঞ্চিত ধর্মপাঠে ধারনা পেয়েছি 'কোরবানী' প্রথার মুল উদ্দেশ্য আত্নত্যাগ ।
ধরে নিলাম আত্নত্যাগের একটা প্রতীকি উপলক্ষ্যের ও দরকার আছে ।
আরবের পশুপালকদের কাছে উট-দুম্বা নিশ্চয় সবচেয়ে প্রিয় প্রতীক ছিলো । এবার বাঙ্গালী নম:শুদ্্র মুসলমান হবার পর উট-দুম্বা পাবে কোথায়? কৃষি প্রধান এ দেশে উট-দুম্বার কাস্টমাইজাশন হলো গরু-ছাগল । গরু ছাগল তখনো এদের অনেক প্রিয় ছিলো নি:সন্দেহে ।সম্ভবত: কোরানে কোথাও গরু ছাগল কোরবানীর কথা নেই ।
আরব থেকে বাংলাদেশে আসতে কোরবানীর প্রতীকে যখন কাস্টমাইজেশন হলোই, তাহলে যুগের পরিবর্তনে প্রতীকে কাস্টমাইজেশন আসতে দোষ কোথায়?
আমার যে চাষা পুর্বপুরুষ মুসলমান হয়েছিলেন, তার কাছে গরু ছাগল অনেক প্রিয় ছিলো । আমার কাছে তো নয় । আজকের আমার কাছে তো গরু ছাগলের কোনো গ্রহনযোগ্যতা নেই । খাবার প্রয়োজনে মাংস কেনা ছাড়া তো আমার সাথে গরু ছাগলের কোনো সম্পর্ক নেই ।
চাকরীজীবি আমার কাছে হয়তো আমার এক মাসের বেতন অনেক প্রিয় , অনেক বেশী গুরুত্বপূর্ন ।
আমি কি আমার বেতনের একটা অংশ সরাসরি ত্যাগ করতে পারিনা আত্নত্যাগের প্রতীক হিসেবে ।
সম্ভবত: না ।
উট-দুম্বা থেকে গরু-ছাগল পর্যন্ত কাস্টমাইজেশন ধর্মওয়ালা মেনে নেবেন কিন্তু তারপর?
প্রতি বছর বাংলাদেশে কোরবানীর চামড়া বিক্রীর কতো কোটি টাকা মাদ্্রাসা গুলো তে যায়, একটা হিসেব প্রকাশিত হতে পারে ।


[গাঢ়]
ধর্ম বিষয়ক প্রশ্নবোধক আলোচনার দিন ফুরিয়ে আসছে । যে দলই ক্ষমতায় আসুন না কোনো তারা ফতোয়াবাজীর অধিকার দেবেন । অতএব হযরত মাওলানাগন ছাড়া আর কারো আলোচনার কোনো সুযোগ থাকবেনা ।
কোনো আলোচনা তাদের স্বার্থের বিপক্ষে গেলে ব্লাসফেমী আইন তো আছেই !!!
পরম করুনাময় তার সমালোচককে শাস্তিপাবার জন্য পরকাল পর্যন্ত সময় দেবেন, হয়তো ক্ষমা ও করে দেবেন । কিন্তু নায়েবে আমীর গনের এতো ধৈর্য্য কই?
অতএব... সাধু সাবধান!!!
[/গাঢ়]
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৩৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সী পার্ল এবং চারপাশ

লিখেছেন রোকসানা লেইস, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৪


খুব ভোরে ঘুম ভাঙ্গল। সূর্য তখনও জাগেনি। ব্যালকুনিতে গিয়ে বসলাম কিছুক্ষন। সামনে সাগর আপনমনে ঢেউ তুলে নাচছে। একজন মানুষও নাই সাগরপাড়ে। এমন নিরিবিলি সাগরপাড়ই চেয়েছিলাম। যেখানে পুরোটাই আমার থাকবে।... ...বাকিটুকু পড়ুন

ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়

লিখেছেন এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০

= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =

বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

জলসার আসর

লিখেছেন নিচু তলাৱ উকিল, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:১০

রঙ্গিন শহররের বুকে তাম্বু টাঙিয়ে বসিয়েছি জলসার আসর।
ধর্মীয় বয়ানের ফাঁকে;
গলির মাথায় বেজে উঠছে উলুধ্বনি।
এদিকে তুমি আর আমি ডুবে আছি কলকির ধোঁয়ায়।
নোনতা ঘামের ব্যবচ্ছেদে পুটিমাছের বুক চিরে মেখে দিয়েছি পাঁচ প্রহরের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

×