somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

। । সাড়ে সাত কোটি ভারতের দালাল ও উত্তরআধুনিক দেশপ্রেম । ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০০৭ রাত ৮:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




একবার এদেশের প্রায় সব মানুষ, সাড়ে সাত কোটি মানুষ সম্মিলিতভাবে 'ভারতের দালাল' হয়েছিলো ।
কয়েকপুরুষে আগে নিম্নশ্রেনীর হিন্দু থেকে মুসলমান হওয়া এদেশীয়দের মুসলমানিত্ব পাকা করার প্রয়াসে এসেছিলেন তখন পেয়ারে পাক বাহিনী ।
যাদের ইমান দুর্বল(বস্তুত: প্রায় সকলেরই) ছিলো তাদের জন্য এ প্রয়াস বড় বেশী কড়া ছিলো । তাই তারা ভারতে শরনাথর্ী হয়েছিল । এদের ভেতর অতি বেয়াড়া কেউ কেউ আবার সেই শত্রুদেশে ট্রেনিং নিয়ে পাকবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ও করেছিল । এদেরকে অবশ্য তখনো 'ভারতীয় চর' , 'জারজ', 'কাফির' বলা হতো ।
যারা বলতেন, তারা সংখ্যায় মাত্র কয়েক হাজার ছিলেন । মাত্র এই কয়েক হাজার ভারতের আসল উদ্দেশ্য বোঝতে পেরেছিলেন । তাই তারা স্বাধীনতার বিরোধীতা করেছিলেন । আর বাকী সাড়ে সাত কোটি বোকাসোকা নালায়েক, ভারতীয় চক্রান্তের ফাঁদে পা দিয়েছিলো । এর চেয়ে অনেক বেশী ইসলামী দায়িত্ব ছিলো পাকবাহিনীর গুলী খেয়ে মরা অথবা গনিমতের মাল হওয়া ।

আমরা অবশ্য এখন আর সেরকম বোকাসোকা নালায়েক নই । গত 35 বছরে সেই কয়েক হাজার মহাজ্ঞানী স্বাধীনতা বিরোধীর ওরিয়েন্টেশনে চক্ষুস্মান হয়েছি আমরা 15 কোটি ।

সেই সেবার কিভাবে আমাদের বাবা প্রান বাঁচিয়ে ছিলেন ভারত সীমান্তে ঢুকে, আমাদের সদ্য তরুনী মা কি করে সম্ভ্রম বাঁচিয়েছিলেন শরনাথর্ী হয়ে, কলকাতার স্কুলের কোন শিশু তার টিফিনের পয়সা বাঁচিয়ে চাঁদা দিয়েছিলো এই শরনাথর্ীদের জন্য, বহরমপুরের কোন মুচি আমার বাবার বুট পরিস্কার করে টাকা নেয়নি 'জয়বাংলা'র মানুষ বলে, কোন ভারতীয় সৈনিক লাশ হয়েছিলো এই মাটিতে ,সেই সব আমরা এখন আর মনে করিনা ।

এখন আমরা ও 'ভারতীয় চর' , 'র এর এজেন্ট ' খুঁজে বেড়াই ।
খুঁজে বেড়াতেই থাকি । এদিকে সীমান্তে প্রতিদিন বি.এস.এফের গুলীতে মানুষ মরে, নতুন করে টিপাই মুখ বাঁধ গড়ে তোলে ভারত । আমরা ক্ষমতার অংশীদার , তবু প্রতিবাদ নেই। বরং ভারতের ট্যাক্সি আমদানী করিয়ে সয়লাব করি ঢাকার রাজপথ, সীমান্ত খুলে দিয়ে অবাধে ঢুকতে দেই ভারতের পন্য , দেশের শিক্ষাব্যবস্থায় বারোটা বাজিয়ে সন্তানকে ভারতে পড়তে পাঠাই, দেশের চিকিৎসা ব্যবস্থাকে কোমায় পাঠিয়ে সাধারন মানুষকে বাধ্য করি ভারতের ক্লিনিকে যেতে ।

তবুআমরাই দেশপ্রেমিক ।
আমরাই পাকপ্রেমে উজ্জীবিত হয়ে র' এর এজেন্ট চিহ্নিত করতে থাকি, যেমন করতেন একাত্তুরে আমার মহান নেতাগন । সেবার যে ভুল করেছিল বোকাসোকা নালায়েক মানুষেরা , এবার আর তা করতে দেয়া হবেনা ।

আমাদের ইমান এবার অনেক বেশী খাড়া হয়ে আছে ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প - অভাগীর সুর ব্যঞ্জনা – পর্ব ১ -

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:০৮


শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।

বাইরে তখন... ...বাকিটুকু পড়ুন

ফিল সিমন্স একটি নাম একটি ইতিহাস

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



"ফিল সিমন্স একটি নাম একটি ইতিহাস"

একটা সময় ছিল, যখন বাংলাদেশ ক্রিকেটে "কোচ" শব্দটা মানেই ছিল ঝড়!

রাসেল ডোমিঙ্গো, হাথুরুসিংহে-
Phil Simmons (2024–present)
Chandika Hathurusingha (2014–2017, 2023–2024)
Russell Domingo (2019–2022)
Steve Rhodes... ...বাকিটুকু পড়ুন

জন্মদিনে তাহাদের জন্য শুভকামনা। আমার জন্মদিনের স্মৃতি...

লিখেছেন করুণাধারা, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৫৬



একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা... ...বাকিটুকু পড়ুন

চুপ - একদম চুপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।

আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা... ...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০২





হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

×