somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানুষের মানচিত্র । । ভ্যালেরী টেইলর ও অন্যান্য প্রসংগ

২৬ শে মে, ২০০৭ বিকাল ৩:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নির্যাতন নিপীড়ন ছিলো, আছে ।প্রতিবাদ, প্রতিরোধ ও ছিলো, আছে । সময়ে দুটোরই প্রক্রিয়া ও পদ্ধতিতে বহুমুখীতা এসেছে । সেই বৃটিশরা হত্যা করেছে সাধু,কিনুদের- পাকিস্তানীরা নাচোলের সাঁওতালদের, স্বাধীন দেশের সেনাবাহিনী পার্বত্য চট্রগ্রামের আদিবাসীদের । নিহত হয়েছেন আলফ্রেড সরেন । নিহত হয়েছেন চলেশ রিচিল ।

নিপীড়ন আর রাষ্ট্রীয় সীমানায় সীমাবদ্ধ নেই । আমেরিকা , পাকিস্তান সুদান থেকে তুলে নিয়ে গেছে অনেক তরুন কে । শুধু পাকিস্তানেই গত কয়েকবছরে নিখোঁজ হয়েছে হাজার পাঁচেক তরুন । ধারনা করা হয় জর্দান কিংবা কাতারের মতো তৃতীয় কোনো দেশে এদের আটকে রাখা হয়েছে ।
প্রতিবাদ ও এখন আর কেবল দেশীয় নয় । প্রতিবাদ ও ছড়িয়ে পড়ে দেশ থেকে দেশে, সারা পৃথিবীতে । প্রতিবাদের ধরনে ও এসেছে ভিন্নতা । মিছিল,মিটিং,সমাবেশ ছাড়া ও কর্তপক্ষকে মেইল করা, চিঠি দেয়া, ফ্যাক্স করা এসব কার্যক্রম নিয়মিত চলে । ঠিক এই মুহুর্তে অন্ততঃ পাঁচটা ই-মেইল ক্যাম্পিং চলছে ।
আজারবাইজানের সাংবাদিক সাকিত জাহিদভ এর বিচারবহির্ভুত শাস্তি, ইরানের কিশোরী দিলারা দারাবীর ফাঁসীর আদেশ , সৌদী আদালতের রায়ে ফাতিমা নামের এক মহিলার জোরপুর্বক বিবাহবিচ্ছেদ, নেপালে পুলিশ কর্তক গ্রেপ্তার ও পরে নিখোঁজ ছাত্রনেতা সঞ্জীব কারানা, চীনে মানবাধিকার কর্মী মাও হেংফেং এর আটকাদেশ-- এসবের বিরুদ্ধে ক্যাম্পিং চলছে । সারা পৃথিবী থেকে কয়েক লক্ষ মেইল,ফ্যাক্স,চিঠি যাচ্ছে কর্তপক্ষ বরাবর ।
এসবে কি কাজ হয়?

হয় । কয়েকটা সংবাদ দিতে পারি ।
গত বছরের ইসরাইল লেবানন যুদ্ধের সময় বেশ কয়েকজন ইসরাইলী সৈনিক অন্যায় যুদ্ধে অংশগ্রহনে অস্বীকার করেছিলেন । স্বাভাবিক পরিনতিতেই তাদের কোর্টমার্শাল এবং বিভিন্ন মেয়াদের কারাদন্ড হয়েছিল । তখন থেকেই ইসরাইলী কর্তপক্ষকে প্রতিবাদ জানিয়ে মেইল ক্যাম্পিং শুরু হয়েছিল । সে সময় একটা পোষ্টও করেছিলাম এ নিয়ে ।
ভালো খবর হলো, ইসরাইলী কর্ত্ব
পক্ষ সেই সব 'রিফিউজিনিক' দের সম্প্রতি মুক্তি দিয়েছে ।
এ ছাড়া, এ মাসেই ইরানের কারাগার থেকে মুক্তি পেয়েছেন আইনবিদ ও মানবাধিকার কর্মী নাসের জারাফসান, ইথিওপীয়ার কারাগার থেকে মুক্তি পেয়েছেন নারী সাংবাদিক সেরকালিম, আলজেরিয়ার কারাগার থেকে মুক্তি পেয়েছেন মানবাধিকার আইনজীবি হাসিবা ও আমিন । এদের প্রত্যেকের পক্ষেই বিশ্বব্যাপী ক্যাম্পেইন ও কর্তপক্ষের উপর চাপ প্রয়োগ চলছিল ।

চলেশ রিচিল হত্যাকান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিবাদ হওয়ায় এবং এমনেষ্টি ইন্টারন্যাশনালের ওয়েবসাইটে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ হবার পর , দেখেছি সরকার এ হত্যাকান্ডের পুনঃতদন্তের নির্দেশ দিয়েছে ।
মানবাধিকার সাংবাদিক তাসনিম খলিল গ্রেপ্তার হবার ২৪ ঘন্টার ভেতরে সরকার মুক্তি দিতে বাধ্য হয়েছে মুলতঃ আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের চাপে ।
সিলেটের সাংবাদিক আহমেদ নূর এর গ্রেপ্তার ও তার উপর নির্যাতনের বিরুদ্ধে ও আন্তর্জাতিক পর্যায়ে পদক্ষেপ নেয়ার কার্যক্রম শুরু হয়ে গেছে । হয়তো আমরা অদূর সময়ে এই অন্যায়ের বিরুদ্ধে ও বিশ্বব্যাপী কর্মসুচীর আয়োজন করতে পারবো ।


সম্প্রতি ভ্যালেরী টেলর ও তার প্রতিষ্ঠান কে ঘিরে বাংলাদেশে যা চলছে, তা যে কোনো অর্থে অন্যায় । এই অন্যায়ের প্রতিবাদ হওয়া জরুরী ।
গত ৩ দিনে নিজের সীমিত সামর্থে, চেনাজানা সোর্সগুলোর সাথে মেইল চালাচালি করলাম। সারাংশ হলো, প্রতিবাদটা আসতে হবে বাংলাদেশের ভেতর থেকে ।

জরুরী আইন ঘোষনা করে প্রকাশ্য ক্ষোভ প্রকাশ, মিছিল মিটিং সমাবেশ নিষিদ্ধ করে দেয়া হয়েছে । সুতরাং এই পথ বন্ধ ।
ইমেইল ক্যাম্পিং টাই চালাতে হবে জোরালোভাবে
। নিশ্চিত করতে হবে মেইলগুলো যেনো ঠিক জায়গা মতো যায় এবং সর্ব্বোচচ সংখ্যক যায় ।
এই কাজটা আমাদের করে যেতে হবে, কারন ভ্যালেরী টেলরের কাছে আমরা কৃতজ্ঞ ।
আরো ভালো হয়, যদই তাঁর ইমেল টা পাওয়া যায় । তাকে ও আমরা জানাতে পারি যে, তার পাশে আছি । এ দেশের সব মানুষ যে অকৃতজ্ঞ নয় এটা তাকে জানানো জরুরী ।

শেষ পর্যন্ত কি হবে জানিনা । সিদ্ধান্ত কতটুকু বদলাবে তাও পরিমাপযোগ্য নয় ।
যাই হোক, যা কিছুই হোক- আমাদের প্রতিবাদ, আমাদের উদ্যোগ যেনো না থামে ।

সবাইকে অভিনন্দন ।
১৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পি ভি নরসিমা রাও - ভারতের অর্থনৈতিক সংস্কারের জনক

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ১২:৪৩



পি ভি নরসিমা রাও ১৯৯১ সালে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তৎকালীন ভয়াবহ অর্থনৈতিক সংকট মোকাবিলায় যে ঐতিহাসিক সংস্কারনীতি গ্রহণ করেন, তা "এলপিজি সংস্কার" (LPG Reforms - Liberalisation,... ...বাকিটুকু পড়ুন

সব দোষ গাজী সাহেবের!

লিখেছেন মাথা পাগলা, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ২:৫৩



ধরেন, এখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে। শেখ হাসিনা সংসদ ভবনের সামনে ভারতের স্বাধীনতা দিবস জাঁকজমক করে পালন করলেন। ভারতের শীর্ষ নেতা এলেন, ভারতের পতাকা উড়ল...

এখন চুপ করে থাকা পাকিস্থানপন্থীরা... ...বাকিটুকু পড়ুন

একটি শোক সংবাদ

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুলাই, ২০২৬ দুপুর ২:০৯



পেটের দায়ে সপরিবার নীলফামারি থেকে কুমিল্লা শহরে এসে,
ব্যাটারি চালিত রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন মোঃ শরিফুল ইসলাম;
তিনি এখন মরহুম! স্ত্রী ও ২ কন্যা নিয়ে ছিলেন কোনোরকমে বেঁচেবর্তে।

গত... ...বাকিটুকু পড়ুন

হিসাব বিষয়ক ভাবনা

লিখেছেন করুণাধারা, ০৯ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৩



সংখ্যাওয়ালা কোনো লেখা দেখলে হিসাব ঠিক আছে কিনা তা যাচাই করা আমার অভ্যাস। ইদানিং বিভিন্ন রকম সংখ্যাওয়ালা কিছু বিজ্ঞাপন সামনে আসছে, এগুলো ফ্ল্যাট বিক্রির বিজ্ঞাপন। এসব বিজ্ঞাপনে যেসব সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

মুনাফেকি নাকি Diplomatic situationship?

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ০৯ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:১০


গত শনিবার (৪ জুলাই) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় উদযাপিত হয়েছে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক ও পারস্পরিক অংশীদারিত্ব আরো জোরদার করার প্রত্যয় ব্যক্ত... ...বাকিটুকু পড়ুন

×