somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভূত বলে কি কিছু আছে এই পৃথিবীতে? নাই ?? শিওর তো ???

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



যদি আমরা ভূতে বিশ্বাস না করি তবে অবশ্যি আমাদের সেই সব মানুষদের জানা উচিত যারা বলছেন ভূত আছে। মানুষ সাধারনত অবাস্তব কাহিনীর জন্ম দেয় তার কল্পনাশক্তির উপর ভর করে।



ভূতরা জন্মের আদিলগ্ন থেকেই আছে কিন্তু বিজ্ঞানের কাছে তার ব্যাখ্যা নেই। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ভূত শিকারীরা ভূত শিকার করে চলেছেন। তারা ছবি, ভিডিও এবং ভূতের কথা তুলে বেড়াচ্ছেন। দূর্ভাগ্যজনকভাবে, ভুয়া ভূত শিকারীরা একই প্রযুক্তি ব্যবহার করে মানুষকে বোকা বানাচ্ছে। তাই ভূতের অস্তিত্ব মানেই ভুয়া কথা হয়ে দাড়িয়েছে। যারা বিজ্ঞানের লোক তারা অবিশ্বাসের সাথে সব যুক্তি নাকচ করে।

বৈজ্ঞানিক যুক্তি

শক্তি বিভিন্নভাবে থাকতে পারে। যেমন, তাপ, আলো, রাসায়নিক শক্তি, বৈদ্যুতিক শক্তি। শক্তি যে কোন পরিবর্তন আনতে পারে। থার্মোডিনামিক্সে আলোচনার বিষয় এই শক্তি।

থার্মোডিনামিক্সের প্রথম সূত্রঃ

শক্তি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে পরিবর্তিত হতে পারে কিন্তু তা সৃষ্টি বা ধ্বংস করা যাবে না। পৃথিবীর মোট শক্তি এবং পদার্থ সবসময় ধ্রুব থাকবে।

থার্মোডিনামিক্সের দ্বিতীয় সূত্রঃ

একই ব্যবস্থার মধ্যে শক্তির পরিবর্তনের সময় যদি নতু্ন কোন শক্তি না ঢুকে বা কোন শক্তি বের না হয়ে যায় তবে সম্ভাব্য শক্তি সবসময় প্রাথমিক শক্তির চেয়ে কম থাকবে। এটাকে এনট্রপি বলে। একসময় সম্ভাব্য শক্তি কার্বোহাইড্রেটের মধ্যে তালাবদ্ধ হয়ে পড়ে যা গতিশক্তিরূপে রূপান্তর হ্য়। প্রণালীটিতে আর শক্তি আসে না যদি না কোন শক্তি দেওয়া হয়। এই শক্তি পরিবর্তনের প্রক্রিয়ায় কিছু শক্তি তাপশক্তি রূপে উড়ে যায়্। ফলে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয় যা পরিমাপ করায় এনট্রপির কাজ। শক্তির প্রবাহ ক্রম এবং জীবন বজায় রেখে চলে। এনট্রপি পাওয়া যখন কোন প্রক্রিয়া শক্তি দেওয়া নেওয়া বন্ধ রাখে।

থার্মোডিনামিক্সের সূত্র যদি বিভিন্নভাবে পরীক্ষা করা যায় তবে প্রমাণ করা সম্ভব ভূত আছে। যদি এটাকে প্রমাণ হিসেবে নাও ধরেন তবুও মনে কিছু প্রশ্নের জন্ম দিবে। যদি সত্যিকারভাবে আমরা প্রশ্নগুলো জানার চেষ্টা করি তবে অবশ্যই কিছু পাওয়া যাবে। এখন আমরা প্রথম সূত্র থেকে জানি শক্তির কোন বিনাশ নেই, শুধু এক অবস্থা থেকে অন্য অবস্থায় যায়। তাহলে, আমরা যদি শক্তি হই তবে মৃত্যুর সাথে আমরা বিনাশ হব না, শুধুমাত্র রূপ পরিবর্তন হবে।

আমাদের শরীর বিশ্লিষ্ট হয় মাইক্রোঅরগানিজম দ্বারা এবং এভাবে মানুষের শক্তির রূপ পরিবর্তিত হয়। কিন্তু আমাদের বুদ্ধিমত্তার কি হয় যা দ্বারা আমরা একটা পরিচয় বহন করি। আমাদের মন কি হাওয়ায় উড়ে যায়? নাকি শুধুই জীবাণুর খাদ্য? এই পরিবর্তন কি মেনে নেওয়া যায়? বিজ্ঞানের চোখ কি বলবে, আমাদের বাইরেও অনেক প্রাণ আছে?

পরিশেষে বলি, ভূত থাকুক বা না থাকুক, যারা থার্মোডিনামিক্সের সূত্র যারা পড়েছিলেন তাদের আবার পড়া হল। আর যারা পড়েননি তাদের জানা হল। এবং অনেকের তা মনে থাকবে কারন তারা পরীক্ষা দেওয়ার জন্যে সূত্রগুলো মুখস্থ করবেন না। ভূতের কথা জানতে গিয়ে আগ্রহ নিয়ে পড়বেন।
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১২:১৫
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

সাবধান, এই ফলগুলো খাওয়ার আগে সচেতন হোন।

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:২২

আজ কথা বলব একটা ভিন্নধর্মী সচেতনার বিষয় নিয়ে।
আপনারা অনেকেই জানেন, আপেলের বীজ বিষাক্ত, বেশি পরিমাণে খেলে মানুষ মারা যায়। কখনও ভেবেছেন, কেন মারা যায়? ঘটনাটা আসলে কী?

এর মূলে আছে Amygdalin... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

=পাপের ওজন কমিয়ে ভারী করো নেকির পাল্লা, ও রব=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৫০


বহু পাপে জীবন হয়ে গেল আধেক পার,
জেনেও না জানার ভান ছিল,
মোহ আঁকড়ে ধরে রেখেছি, ধরার সুখে যে আচ্ছন্ন!
পাপ জেনেও পাপ সমুদ্দুরে কেটেছি হরদম সাঁতার!

চোখের পাপ, হাতের পাপ, আহা ঠোঁটেরও যে... ...বাকিটুকু পড়ুন

জুলাই/ঝুলাই

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৯



আমরাই মারবো,লাশ করবো গুম,
আমরাই জানাবো শোক!

আমরাই বলবো , গলা ফাটা চিৎকারে-
ওরা ছিলো আমাদেরই লোক॥

আমরাই বাঁধাবো দু’তরফা দাঙ্গা,
... ...বাকিটুকু পড়ুন

×