somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টেকনিক্যাল কিছু না জানা ফ্রিল্যান্সিং এ আগ্রহীদের জন্য

০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনলাইনে টাকা আয় । টার্মটা বেশ জনপ্রিয়, শুধু বাংলাদেশে নয় সারা পৃথিবী জুড়েই । আর এই জনপ্রিয়তাকে পুজি করে জালিয়াতিও হচ্ছে অসংখ্য । এটা ঠিক যে অনলাইনে আয়ের অনেক বাস্তব (লেজিট) সুযোগও রয়েছে । আমাদের মতো দেশের জন্যে তো এটি একটি অপার সম্ভাবনা ।

যারা কম্পিউটার সায়েন্সের ছাত্র অথবা কম্পিউটার প্রোগ্রামিং এর খুটিনাটি জানেন, তারা সহজেই ফ্রিল্যান্সিং সাইটগুলোতে ওয়েবসাইট ডিজাইনিং বা প্রোগ্রামিং এর কাজ পেয়ে যান । কিন্তু যারা আপনার আমার মতো আমজনতা অর্থাৎ প্রোগ্রামিং না জানা পাবলিক, তাদের উপায় কি?

অনেকেই অ্যাডসেন্স নিয়ে চেষ্টা করেন, কিন্তু সত্যিকার অর্থে অ্যাডসেন্স এর মাধ্যমে আয় করা অনলাইনে অন্য যে কোনো মাধ্যম এর চাইতে কঠিন। adsense myth
অনেকে ডাটা এন্ট্রি'র কাজ করেন । কিন্তু ডাটা এন্ট্রিতে অনেক বেশি কম্পিটিশন । আর রেটও অনেক কম । একই কাজ দীর্ঘ সময় ধরে করতে হয় যা আসলেই চরম বিরক্তিকর ।
ফ্রিল্যান্সিং সাইটগুলোতে বাংলাদেশী যারা কাজ করেন তাদের বেশির ভাগই হয় প্রোগ্রামিং নয়তো ডাটা এন্ট্রির কাজ করেন ।
আমি যে লাইনে কাজ করি সেটা হচ্ছে সেলস এন্ড মার্কেটিং । এর মধ্যে রয়েছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সোশাল মিডিয়া মার্কেটিং এবং ইমেইল মার্কেটিং । সবগুলো কাজই মোটামুটি সহজ এবং কোন টেকনিক্যাল জ্ঞানের প্রয়োজন নেই । তবে ভালো ইংরেজী জানাটা বাধ্যতামূলক । আর যে টাকা পাওয়া যায় তা ডাটা এন্ট্রি'র চাইতে কমপক্ষে দশগুণ বেশি ।

আমি মেইনলি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজ করি ।এই কাজটি মোটামুটি সহজ হলেও এর জন্য প্রচুর পড়াশোনা করতে হবে । আর অবশ্যই অধৈর্য হওয়া চলবে না ।

যদি এই লাইনে শুরু করতে চান তাহলে পড়াশুনা শুরু করে দিন । কয়েকটি জনপ্রিয় এসইও ফোরাম আছে যেমন ডিজিটালপয়েন্ট, সাইটপয়েন্ট, এসইওচ্যাট এগুলোতে অংশগ্রহণ করেন । রেগুলার পার্টিসিপেশন আপনার এসইও বেসিক টা তৈরি করে দিবে ।
আরেকটা কথা, ভুলেও ভাববেন না যে ৫-১০ দিন পড়াশোনা করেই এস ইও শিখে ফেলবেন । আগেও বলেছি, এখনও বলছি প্রচুর ধৈর্য লাগবে এ পেশায় সফলতা লাভ করতে । কিন্তু টানা ২-৩ মাস যদি পড়াশোনা + নিজের কয়েকটা সাইটের জন্যে কাজ করেন, আমার বিশ্বাস ততোদিনে আপনি একজন এসএও এক্সপার্ট হয়ে যাবেন ।

পরবর্তীতে এ নিয়ে আরও কিছু লেখার ইচ্ছা আছে ।
৭টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামুর ঈদ কবে?

লিখেছেন শূন্য সারমর্ম, ২২ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:০৬




সবাইকে ঈদ মুরাবক!

ঈদ কেমন গেলো? পুরো রমজানের দুআা কতটুকু কাজে লেগেছে? বৃষ্টি ভেজা, বজ্রপাতে কোনো ভোগান্তি হয়েছে : প্রিয়জন সব ঠিকঠাক আছে? আহত বা নিহত হয়েছে?? ...বাকিটুকু পড়ুন

কেন আমি ইরানের বিরুদ্ধে-৩

লিখেছেন অর্ক, ২২ শে মার্চ, ২০২৬ রাত ১১:৪৫



সারাজীবন আমি মানবতা, সত্য, শুভ, সুস্থ, সুন্দরের চর্চা করে এসেছি। আমার উপর শতভাগ আস্থা রাখতে পারেন। শতভাগ নিশ্চিত না হয়ে আমি কিছু বলি না, দাবি করি না। এই যুদ্ধের... ...বাকিটুকু পড়ুন

ইহুদীদের ষড়যন্ত এবং আমেরিকার খনিজ সমৃদ্ধ ভূমী দখলের লীলাখেলা।

লিখেছেন রাশিদুল ইসলাম লাবলু, ২৩ শে মার্চ, ২০২৬ রাত ১:৪২



র্দীঘদিন ধরে ইহুদীরা মুসলিমদের সন্ত্রাসী পরিচয় তকমা দিয়ে বিশ্ব দরবারে ঘৃন্য জাতি সত্ত্বাতে পরিনত করার অপেচেষ্টায় রত ছিলো। মুসলমান মানেই সন্ত্রাসী প্রথমেই ধারনা দিতে তৈরি করা হল আল কায়দা।... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯১

লিখেছেন রাজীব নুর, ২৩ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৩৯

প্রিয় কন্যা আমার, আজ ইদের দিন!
একমাস ধর্মপ্রাণ মুসলমানেরা সিয়াম সাধনা করেছে। রমজান মাস মূলত সংযমের মাস। ফাজ্জা কাউকে আমি দেখিনি সংযম করতে। রমজান মাসে সবাই বিলাসিতা করেছে। খাওয়া দাওয়া... ...বাকিটুকু পড়ুন

আমরা কি সত্যিই দেখি, নাকি যা বিশ্বাস করি কেবল সেটাই দেখি ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে মার্চ, ২০২৬ দুপুর ২:২৯


গাজীপুরের কালিয়াকৈরে কমলা বেগম ঈদের সকালে গোরুর মাংস রান্না করতে বসেছিলেন। গতবছর কোরবানির ঈদে মানুষের বাড়ি থেকে চেয়ে আনা মাংস, মাসের পর মাস পাশের বাড়ির ফ্রিজে থাকা, এখন... ...বাকিটুকু পড়ুন

×