somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শুরু করবেন যে ভাবে

১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৩:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগের লেখাতে বলেছিলাম ফ্রিল্যান্স এসইও কর্মী হিসেবে কাজ শুরু করতে হলে যা যা করতে হবে তা নিয়ে কিছু লেখা লিখব ।

অনেকদিন পর আজ একটু সময় পেলাম লেখার তাই লিখতে বসেছি ।

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শেখাটা খুব সহজও না আবার কঠিনও না । একটা জিনিস দরকার শুধু, লেগে থাকার মানসিকতা । আপনি যদি আগে কোন ফ্রিল্যান্সিং কাজ করে না থাকেন, তবে আপনি শুরু করতে পারেন এসইও এক্সপার্ট হিসেবে । কিন্তু এজন্যে আপনাকে সত্যি সত্যি এক্সপার্ট হতে হবে । যতদিন পর্যন্ত আপনি নিজেকে এসইও এক্সপার্ট মনে করতে না পারেন তত দিন পর্যন্ত ভুলেও কোন এসইও কাজে বিড করবেন না । একবার নেগেটিভ ফিডব্যাক পেয়ে গেলে কাটিয়ে উঠাটা অনেক কষ্টকর ।

প্রথমে আপনি কাজ শুরু করতে পারেন নিজের সাইট বা ব্লগ নিয়ে । ফ্রি ব্লগের জন্য ব্লগার এবং ওয়ার্ডপ্রেস ডট কম বেস্ট । যাদের ব্লগ নেই তারা সহজেই তৈরি করে নিতে পারেন । আপনি যে বিষয়ের উপর লিখবেন সেটা যেন অবশ্যই ইউনিক হয় । আপনি অন্যান্য সাইট থেকে তথ্য নিতে পারেন কিন্তু সেন্টেন্সগুলো অবশ্যই নিজের হতে হবে । অন্যথায় কারো কন্টেন্ট নকল করলে কখনোই আপনি সার্চ ইঞ্জিনে পজিশন পাবেন না ।
আপনার কন্টেন্ট থেকে উপযুক্ত কিওয়ার্ড নির্বাচন করুন । কিওয়ার্ড হচ্ছে সেই সকল ওয়ার্ড যেগুলো আপনার কন্টেন্টের মধ্যে আছে এবং এই কিওয়ার্ড গুলোর জন্যই আপনি সার্চ ইঞ্জিনে পজিশন পেতে চান । প্রথমে একটু কম প্রতিযোগিতা মূলক কিওয়ার্ড নির্বাচন করুন । উপযুক্ত কিওয়ার্ড নির্বাচনের জন্য অনেক টুল আছে । একটু কষ্ট করে গুগলে সার্চ দিয়ে বের করে নিবেন ।

এরপর সেই কিওয়ার্ডটির জন্য গুগলে সার্চ দিন । প্রথম দিকের কয়েকটা সাইট নিয়ে একটু রিসার্চ করুন । ঐ সাইটগুলোর পাশে আপনার সাইটটি তুলনা করেন । দেখেন ওদের সাইটে কি আছে যা আপনার সাইটে নেই । এটা হচ্ছে বাহ্যিক দৃষ্টির দেখা । এখন ইয়াহু সাইট এক্সপ্লোরারে ঢুকুন, প্রথম দিকের যে কোন সাইটের এড্রেস কপি করে এক্সপ্লোরারের বক্সে পেস্ট দিন । এর পর এক্সপ্লোর ইউআরএল বাটনে ক্লিক করুন । এই সাইটের দিকে যত ইনকামিং লিংক আছে সবগুলোর একটা তালিকা আসবে । সেই তালিকা দেখেই ঠিক করতে হবে আপনার লিংক বিল্ডিং এর কৌশল ।
আপনি ওই তালিকা দেখে ঠিক করতে পারেন কোন কোন সাইট থেকে আপনার লিংক নিতে হবে । তবে সব সাইট থেকেই যে নিতে হবে এমনও না । আপনি যদি ওর চাইতে ভালো কোয়ালিটির লিংক পান তাহলে গুগল অবশ্যই বাধ্য হবে আপনাকে ভালো পজিশন দিতে ।

আজ এ পর্যন্তই, অনেক ঘুম পাচ্ছে ।
৯টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×