somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরা কি আসলেই স্বাধীন?

২৫ শে মার্চ, ২০১৫ রাত ১১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২৬ শে মার্চ স্বাধীনতা দিবস বাঙ্গালির অস্তিত্বের অনেক বড় একটি অংশ হলেও নিজের জন্মদিন হিসেবে আমার কাছে এর গুরুত্ব আরও অনেক বেশি। নিজের এবং দেশের জন্মদিন এক সাথেই পালন করি ।।

আমরা কি আসলেই স্বাধীন?
২৬ শে মার্চ, স্বাধীনতা ও জাতীয় দিবস। বাংলাদেশ আজ তার শৈশব – কৈশর- যৌবন পেরিয়ে মাঝ বয়সে চলে এসেছে। কিন্তু স্বাধীনতার ৪৪ বছর পরও আজ যখন জাতীয় জীবনের চাওয়া পাওয়ার হিসাব মিলাতে যায় তখন পাওয়ার তৃপ্তির চেয়ে না পাওয়ার ঝঙ্কারই বেশি বাজে।
৭১ এর অবস্থা আর বর্তমান অবস্থা পর্যালোচনা করলে কি দেখি আমরা। ৭১ এ পাক হানাদার বাহিনীরা ঘুমন্ত মানুষের উপর নির্বিচারে গুলি চালিয়েছে , এখন কি বাস - ট্রেনে গুমন্ত মানুষের উপর নির্বিচারে বোমা চলে না । ৭০ এর নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরেও কি জনগণের নির্বাচিতদের কি সবকার গঠন করতে দেয়া হয়েছিল , বর্তমান সরকার কি জনগনের অংশগ্রহণ মূলক ভোট গ্রহণ করতে পারছে । সরকারি চাকরি কিংবা অন্যান্য পেশায় বাঙালি ছিল পদেপদে অবহেলিত , এখন চাকরিতে কি শুধু মেধার বলে সুযোগ পাওয়া যায় । বিন্দুমাত্র বাক স্বাধীনতা ছিল না , বাক স্বাধীনতাকে এখন করা হচ্ছে পদেপদে শৃংখলিত। বাঙালিদের নূন্যতম নাগরিক সুবিধা দেওয়া হত না, এখন আমরা পূর্ণাঙ্গ নাগরিক সুবিধা কি পাচ্ছি । বাঙ্গালি আর পাকিস্তানিদের মধ্যে বৈষম্য ছিল আকাশ পাতাল , এখন রাজনৈতিক আর সাধারন মানুষের মধ্যে বৈষম্য কেমন । ৭১ এ সাধারণ মানুষ বাড়ি থেকে ঠিক মত বের হতে পারত না , এখন আমরা কি নির্ভিঘ্নে বের হতে পারছি। পাকিস্তানি সামরিক জান্তা ছিল ক্ষমতান্ধ আর বর্তমান রাজনৈতিক দলগুলো কি দেশের জন্যে রাজনীতি করে । বাঙ্গালিদের জেল – গুম – হত্যা ছিল নিত্যনৈমিত্তিক বিষয় আর এখন এসব প্রতিদিনের পত্রিকার প্রথম পাতার খবর । যখন তুলনা করতে যাই এমন আরও অনেক বিষয়ই সামনে চলে আসে ।
সময় ও পেক্ষাপট বিচারে ৭১ আর বর্তমানের মধ্যে তুলনা চলে না । কিন্তু আমাদের অধিকার আর স্বাধীনতার বিচারে তুলনা চলে। আর তুলনা করলেই বুঝা যায় আমাদের স্বাধীন দেশে বাস করি সত্যি কিন্তু এখনও পুরাপরিভাবে স্বাধীন হতে পারিনি । পরাধীনতা শৃঙ্কল আমাদের ঘিরে রেখেছে চারদিক থেকে।
তাই স্বাধীনতা এই দিনেও হায়দার হোসেনের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে গাইতে ইচ্ছা করে -
“ কি দেখার কথা কি দেখছি ? কি শোনার কথা কি শুনছি? কি ভাবার কথা কি ভাবছি? কি বলার কথা কি বলছি ? তিরিশ (৪৪) বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি । "
সর্বশেষ এডিট : ২৬ শে মার্চ, ২০১৫ রাত ১:৩৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:১২


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....



দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?

দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×