এরা না ছাত্রলীগের সদস্য, না ছাত্রদল না শিবির। এদের একটাই পরিচয় এরা "ছাত্র", প্রকৃত "ছাত্র"।
ছাত্র রাজনীতি কি জিনিস এরা তা জানে না। তেমন চর্চাও করা হয় না। তারপরেও এরা জানে কি করে আন্দোলন করতে হয়। সকাল থেকে শুরু এই আন্দোলন পুরো ঢাকা অচল।
রামপুরা থেকে শুরু করে ধানমন্ডি, বনানী, মিরপুর, উত্তরা এমন কোনো জায়গা নেই যেখানে ছাত্ররা রাস্তায় নামেনি। এতো এতো ছাত্রের সমাবেশ রাস্তায়, এতো এতো ক্ষোভ, তারপরেও কেও বলতে পারবে না রাস্তায় একটি গাড়িও ভাংচুর করা হয়েছে, একজন সাধারন মানুষের গায়ে একটু আঁচড় পর্যন্ত লেগেছে।
জানি রাস্তাগুলো বন্ধ করে দেয়ার কারনে হাজার হাজার মানুষ রাস্তায় কষ্ট পাচ্ছে। সেই মানুষ গুলোর ভিড়ে আমাদের বাপ-ভাইও রয়েছে। ৬/৩/২৭ নাম্বারের বাসে চড়ে আমরাও ভার্সিটিতে যাই। বাসে ঝুলে থাকা কতোটা কষ্টকর সেটা আমরাও বুঝি। তারপরেও রাস্তা গুলো অবরোধ করতে হয়।
না, ক্ষমতা লাভের আশায় রাস্তাগুলো বন্ধ করিনি। করেছি একটাই কারনে, বাসে ঝুলে ঝুলে, ঘাম দিয়ে গোসল করে, ড্রেনের পানির উপর দিয়ে প্রতিদিন অফিসে যাওয়া আমাদের বাপ-ভাইদের উপার্জিত টাকা গুলো "ভ্যাট" নাম দিয়ে এভাবে "ছিনতাই" করবেন না।
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




