somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাবা বাবা লাগে........(রিপোষ্ট)

১৬ ই জুন, ২০১৩ সকাল ১১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আদিম পৃথিবী হতেই সন্তানের সাথে মায়ের একটা সার্বজনিন সম্পর্ককে অতি গুরুত্ব দেওয়া হয়।যে কোন জাতির কালচার,গল্প উপন্যাস, সিনেমা দেখলেই বোঝা যায় মা ও সন্তানের আত্তীক সম্পর্কটা কতটা গভীর। এটা আসলে অস্বীকার করার কোন উপায় নেই।
এখন দেখা যাক সন্তানের সাথে বাবার আত্বীয়তাটা কেমন? মায়ের সাথে সন্তানের সম্পর্কের যেমন একটা আদিম ও জৈবিক রূপ আছে বাবার সাথে তেমনি আছে সন্তানের একটি আদর্শগত ও বিকাশজনিত রূপ। আমি বিশ্বাস করি একজন সৎ ও ভালো বাবা একটি শিশুর ব্যক্তিত্ববিকাশে যতখানি Positive ভুমিকা রাখতে পারে তা আর কোন কিছুতেই সম্ভব নয়।বাবারাও তার সন্তানদের মায়ের মতোই যুক্তি ছাড়াই ভালবাসে যা পুরুষের সহজাত স্বভাবের কারনে চোখে পরেনা।একটা শিশু যখন পরম নির্ভরতায় বাবার হাত ধরে প্রথম বাইরে বের হয় সে দেখে তার বাবা আশেপাশের পরিবেশের সাথে কেমন আচরন করছে?ধরা যাক তার বাবা একজন রিকশাচালকের সাথে ধমকের সুরে কথা বলছে অবশ্যই সেই শিশু ধরেই নিবে রিকশাচালকের সাথে বুঝি এভাবেই কথা বলতে হয়।এটা শুধুই একটা উদহারন।এরকম হাজার উদহারন শিশু বাবার কাছ থেকে নেয়।বাবার চোখ দিয়ে সে বাইরের পৃথিবীটেকে দেখে।একজন বাবা তার পরিবারের অন্য সদস্যদের সাথে,পরিবারের বাইরের মানুষদের সাথে কেমন আচরন করছে সেটা তার সন্তান গভীর মনোযোগের সাথে লক্ষ্য করে কারন একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত বেশীর ভাগ শিশুর কল্পনা থাকে সে বড় হলে বাবার মতোই হবে। একজন অতি ক্ষীনকায় দূর্বল বাবাও তার সন্তানের চোখে আর্নল্ড শোয়াজনেগার।অতি দুষ্ট লোকও তার সন্তানের কাছে বিরাট সন্ত।। বাবার কোন দূর্বলতাই শিশুরা দেখতে পায় না। এই যে গভীর বিশ্বাস এটাকে কোন বাবা কাজে লাগাতে পারে একজন সৎ,বুদ্ধিমান,হৃদয়বান সন্তান গড়ে তুলতে। আর এই বিশ্বাসের ভিতটা নড়ে গেলে শিশুর মানসিক জগৎটা ওলটপালট হয়ে যেতে পারে।আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, একজন ভালো অথবা প্রতিভাবান ছাত্র ছাত্রী থেকে একজন ভালো মানুষ হওয়া অনেক জরুরী।আমাদের বাংলাদেশে এখন ভালো মানুষের বড় দরকার। কে জানে সন্তানের জন্য ভালো কিছু করার উদহারন তৈরী করতে করতে হয়তো গোটা সমাজটাই ভালো মানুষে ভরে যাবে।
শেষে বলছি সম্প্রতি আমিও বাবা হয়েছি।একটি নয় একসাথে দুটো ছেলেমেয়ের।চেষ্টা করছি ভালো বাবা হবার আর ওদেরকে ভালো মানুষ করার। এই লেখাটা বাবা হবার অনুভূতি থেকে লিখছি।কেমন যেন বাবা বাবা লাগে.........।

৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×