ভাইয়েরা আন্দোলন কোন চাট্টি খানি ব্যাপার না । আন্দোলনের সড়ক অনেক ভাঙাচুরা । কিন্তু এই পথ ধরেই আমাদের এগিয়ে যেতে হবে । আপনারা যারা দেশ নিয়ে অনেক ভাবেন , অনেক কিছু করবেন মনে করেন , যারা মনে করেন দেশে সব চোর - বাটপার , তাদেরকে বলছি পরের বার এই জাতীয় কোন ডায়ালগ দিলে দেশ থেকে বের করে দিব । দেশের খাবেন , দেশের পড়বেন , দেশের সব সুবিধা ভোগ করবেন আর দেশের বদনাম করবেন তাদেরকে আমরা কখনই মেনে নিব না ।
সারাদিন চিপা চাপায় দেশ নিয়া বিভ্রান্ত মূলক অহেতুক আলোচনা না কইরা দেশে কি হইতাছে তা সম্পর্কে ভাল কইরা জাইনা , ইতিহাস পইরা তারপর শাহবাগ আসেন তর্ক করতে । দেইখা যান এখানে কি হয় ।
আরে ভাই দেশ নিয়া অনেক তো ভাবেন আপনারা , এতদিন তাই দেখছি ... শুনছি ... এইবার ভাবাভাবি বাদ দেন । সাহস নিয়া ঘরের কোনা থেইকা বের হয়ে আন্দোলনে আসেন । আসেন দেশটাকে নতুন করে সাজাই ।
আমরা যদি না জাগি তাইলে পরিবর্তন কেমনে হবে বলেন ?????
আমার ফেবু লিঙ্ক -

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





