somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুদকের ভণ্ডামি ও দুর্নীতির সমর্থন

৩০ শে মার্চ, ২০১৫ রাত ১:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দুর্নীতি দমন কমিশন থেকে আমার নম্বরে আসা এসএমএস......
Sobai Miley Sopoth Kori, Durniti Bajder Ghrina Kori - Anti Corruption Commission
"সবাই মিলে শপথ করি, দুর্নীতিবাজদের ঘৃণা করি- দুর্নীতি দমন কমিশন।"

আপাতদৃষ্টিতে এটিকে একটি সাধারণ বাক্য মনে হলেও এ বাক্যের মধ্যে অসাধারণ ছল-চাতুরী কপটতা ও ভণ্ডামি লুকিয়ে রয়েছে। যার মধ্যে সচেতনতা সৃষ্টির অন্তরালে দেশের জনগনকে বোকা বানানো হয়েছে ও হচ্ছে। সরকারি প্রতিষ্ঠানের প্রতিটি ক্ষেত্রই আজ দুর্নীতি ও দুর্নীতিবাজদের ছায়ায় ভরে গেছে। আগে সবাই প্রশ্ন করতো "কোথায় দুর্নীতি হচ্ছে?" কিন্তু এখন সবার মুখে যে প্রশ্ন বারেবারে আসে "কোথায় দুর্নীতি ও দুর্নীতিবাজ নেই?" অর্থাৎ প্রতিটি সরকারি প্রতিষ্ঠানের আপাদমস্তক আজ দুর্নীতির গেঁড়াকলে আবদ্ধ হয়ে গেছে।

ঈশ্বর যেমন সর্ববিরাজমান তেমনই আমাদের দুর্নীতিও দেশের সর্ববিষয়ব্যাপী সর্ববিরাজমান। যা বর্তমানে মারাত্মক আকার ধারণ করেছে। দেশে দুর্নীতি প্রতিরোধ করার জন্য ২০০৪ সালে প্রতিষ্ঠিত হয় স্বাধীন দুর্নীতি দমন কমিশন। কিন্তু এ সংস্থাটি প্রতিষ্ঠার সময় হতে কখনই সরকার ও সরকারের সাথে যুক্ত বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানের কালো থাবা থেকে আজও মুক্ত হতে পারিনি ফলে সংস্থার দায়িত্ববান ব্যক্তিরা স্বাধীনভাবে কাজ করতে পারিনি। হয়তো ভবিষ্যতেও সম্ভব হবে না। এটিই বাংলাদেশের প্রকৃত ও চিরন্তন রাজনৈতিক নিয়ম।

উক্ত উক্তিটির মাধ্যমে জনগনকে দুর্নীতিবাজদের ঘৃণা করতে বলেছে। কিন্তু বার্তাটি হওয়া উচিত ছিলো, দুর্নীতির সাথে সখ্যতা নয়, দুর্নীতির সাথে জড়িত ব্যক্তিদের ধরিয়ে দিন, নিজে দুর্নীতি করবেন না অন্যকেও নিরুৎসাহিত করুন, দুর্নীতির সাথে জড়িত ব্যক্তিকে আইনানুযায়ী শাস্তি প্রদান করা হবে, দুর্নীতিমুক্ত দেশ গড়তে সকলের সাহায্য প্রয়োজন অতএব আপনি এগিয়ে আসুন অন্যকেও উৎসাহিত করুন, ব্যক্তি যেই হোক দুর্নীতির সাথে জড়িত ব্যক্তিকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হবে এবং শাস্তি প্রদান করা হবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু না দুর্নীতি দমনে এমন কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করে শুধু-ই দুর্নীতিবাজদের ঘৃণা করতে বলা হয়েছে। দুর্নীতি প্রতিরোধে এটি একটি হতাশাজনক ও অকার্যকরী পদক্ষেপ। এতে দুর্নীতির সাথে জড়িত ব্যক্তিরা আরো বেশি বেশি উৎসাহী হবেন। দুর্নীতি দমন কমিশনের সচেতনতার অন্তরালের গূঢ় অর্থ দুর্নীতিকে সমর্থন করা এবং জড়িত ব্যক্তিদের রক্ষা করা। তা নাহলে এমন ভুয়া একটি বাক্য দেশব্যাপী মোবাইল অপারেটরের মাধ্যমে ছড়িয়ে দিতো না। যদিও দুদকের কাজ অনেক আগেই প্রশ্নবিদ্ধ হয়েছে কিন্তু সেটিকে আরো বেশি পরিষ্কার করে দিলো এই ভণ্ড সংস্থাটি।

ধর্মে বলা হয়েছে, 'পাপীকে নয় পাপকে ঘৃণা করো।' এসব দুর্নীতিবাজদের কেবলমাত্র আইননের দিক দিয়ে নয়, ধর্মীয় দিক দিয়েও সহায়তা লাভের পথ দেখিয়ে দিলো দেশের সবচে' ভণ্ড ও ভুয়া সংস্থা দুদক। দেশে ঘটে যাওয়া বড় বড় দুর্নীতি আজ লালসার নিচে চাপা দিয়েছে এবং দিচ্ছে দুদক। যা ক্রমে বেড়েই চলেছে। শেয়ারবাজার থেকে শুরু করে হলমার্ক কেলেংকারির বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে প্রমাণ করেছে দুদক সত্যি ভুয়া সংস্থা। এটিকে দিয়ে দেশ ও জাতির কোনো উপকার ও ভালো কাজ হবে না। তাই এটি থাকা ও না থাকা সমান কথা। এবং অচিরেই সংস্থার সাথে জড়িত ব্যক্তিদের ঝাঁটিয়ে দূর করা উচিত।


শেওড়াপাড়া, ঢাকা
রাত ১০.০০ মিনিট
২৯.০৩.২০১৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

×