somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেডিকেলের প্রশ্নফাঁস সর্বজনীন ও স্বাভাবিক

০২ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৩:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পৃথিবীর একমাত্র জাতি বাঙালি যাঁদের অতীত-বর্তমান সরকার, আমলাগণ ও আইনশৃঙ্খলা বাহিনীর কেউ কখনো ভুল, অন্যায়, অনিয়ম ও অপরাধ করেন না, যে জাতির সামনে নত হয়ে ভুল স্বীকার করতে হবে! ভুল করে সাধারণ জনতা এমনকি সকল অপরাধও তাঁরা-ই করে থাকে। তবে এঁদের সবচে' বড় ভুল মগেরমুল্লুক নামক একটি দেশে জন্মগ্রহণ করেছে। যেখানে প্রাচীন থেকে বর্তমান পর্যন্ত সাধারণ মানুষ শুধু অধিকার হীনতায় ভুগছে। সাধারণ মৃত্যুর গ্যারান্টি খুঁজে বেড়াচ্ছে।

অতীত থেকে বর্তমান পর্যন্ত কোনো সরকার স্বীকার করিনি তাঁর দেশের মানুষের সর্বপ্রকার অধিকারহীনতা ও অসহায়ত্বের কথা। বাঙালির পরাজয়ের মহাকাব্য গাঁথা। এজন্য সুইডিশ একাডেমির উচিত মগেরমুল্লুকের যেসব সরকার প্রধান এখনো বেঁচে আছেন তাঁদের, নিতে না চায়লেও, জোর করে শান্তিতে নো-বেল পুরষ্কার দেওয়া। যেভাবে পুরষ্কার গ্রহণের হিড়িক পড়েছে রাতে কেউই নো-বেল নিতে, যাই তাই পুরষ্কার হোক না কেন, অস্বীকৃতি জানাবে না। যদি তা করা হয় তবে জাতির বুকে শান্তির ছোঁয়া লাগবে চারবারের মতো(ইউনুসের সাথে বর্তমানের তিনজনকে দিয়ে) বাস্তবে না হোক অন্তত মুখেই শান্তি ফিরে আসুক হাজার পথ পেরিয়ে হতভাগাদের বুকে।

অস্বীকার করার উল্লম্ফন বাঙালির সর্বজনীন প্রবণতা। প্রশ্নফাঁস নতুন কিছু নয়। ইহা অতি প্রাচীন কাল থেকে প্রতিটি বাঙালির কাছে সমান পরিচিত ও সমাদৃত একইসাথে গ্রহণীয়। মেডিকেলের প্রশ্নপত্র ফাঁস প্রতিবারই হয় কিন্তু এবার একটু বেশি প্রচার ও প্রসার লাভ করেছে। বেশি বেশি প্রচার ও প্রসারে রোগ উপশমের একমাত্র ও জনপ্রিয় উপায়। যা গ্রামগঞ্জের রাস্তাঘাটে মাইকের শব্দে সহজে উপলব্ধি করা যায়। হয়তো প্রশ্ন পাওয়া আগামীর সচেতন ডাক্তাররা তাদের ব্যাপক প্রচার ও প্রসারে ভুল করেননি। এজন্য তারা সামাজিক যোগাযোগব্যবস্থা ও মিডিয়াকে মাধ্যম হিসেবে বেছে নিয়েছে। সর্বোপরি নিজেদের গর্বের সহিত জাতির সামনে তুলে ধরতে সক্ষম হয়েছে যে তারা প্রশ্ন পেয়েছে। কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে শুরু করে পরীক্ষার সাথে সংশ্লিষ্ট সবাই তা উচ্চবাচ্যে প্রত্যাখ্যান করেছে। এক্ষেত্রে প্রশ্ন পাওয়া ও দাতা উভয় দলই সার্থক। মধ্যখান থেকে সমগ্র জাতি বিনোদনের খোরাক গোগ্রাসী করছে।

যে দেশের ডাক্তার একটি জীবিত শিশুকে মৃত ঘোষণা করে, রোগীর পেটে অপারেশন করে যন্ত্রাদি পেটের মধ্যে রেখেই সফল অপারেশন শেষ করে, পায়ের ব্যথার জন্য ডাইরিয়ার ওষুধ দেয়, দলীয় প্রভাব খাটিয়ে সার্টিফিকেট না নিয়েও হাসপাতালের উচ্চ বেতনভুক্ত ডাক্তার হয় সে দেশে মেডিকেলের প্রশ্নফাঁস দূরে থাক পরীক্ষা নেওয়ার প্রয়োজনবোধ আছে বলে আমি অন্তত মনে করি না।

সংবিধান অনুযায়ী বাংলাদেশের অভিভাবক মান্যবর রাষ্ট্রপতি। যথাযোগ্য নিয়মের মধ্যে আটক থেকে তিনি নিয়ত তাঁর সাংবিধানিক দায়িত্ব পালন করে যান। যদি জাতির অভিভাবক অসহায় হোন তবে জাতির জন্য সুসংবাদ ইহজনমে প্রত্যাশা করা মারাত্মক ভুল। যায়হোক তিনি এবং রাষ্ট্রীয় সুবিধাপ্রাপ্ত অন্যান্য ব্যক্তির সামান্য মাথাব্যথা ও সর্দিকাশি হলেই যখন বিমান ভ্রমণ করে বিদেশ থেকে চিকিৎসা নিয়ে আসেন তখন এ দেশের ডাক্তারদের মান ও চিকিৎসা নিয়ে অতিরিক্ত কিছুই বলার থাকে না। কিংবা বলাও যুক্তির মধ্যে পড়ে না। অতএব মেডিকেলের প্রশ্নফাঁস নিয়ে উচ্চবাচ্য করা সমীচীন নয় বরং ইহাই সর্বজনীন ইহাই স্বাভাবিক।

"মেডিকেলের প্রশ্নফাঁস সর্বজনীন ও স্বাভাবিক"
শেওড়াপাড়া, ঢাকা
বিকাল ৩. ১৫ মিনিট
০২.১০.২০১৫
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৩:২৫
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

×