somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইসলামী শরীয়ত উনার মধ্যে রজবিয়া হারাম কিন্তু মিরাজ শরীফ উপলক্ষ্যে রোযা রাখা ফযীলতপূর্ণ

০৬ ই জুন, ২০১৩ রাত ৩:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পবিত্র রজবুল হারাম শরীফ মাস উনার ২৭ তারিখ রাতে মহান আল্লাহ পাক উনার প্রিয়তম রসূল নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি স্বশরীর মুবারক-এ মহান আল্লাহ পাক উনার দিদার মুবারক-এ যান। তাই রজবুল হারাম শরীফ মাস উনার ২৭ তারিখ রাত হচ্ছে পবিত্র লাইলাতুল মিরাজ শরীফ বা শবে মিরাজ শরীফ উনার রাত।

পবিত্র কুরআন শরীফ উনার পবিত্র আয়াত শরীফ দ্বারা এবং অসংখ্য পবিত্র হাদীছ শরীফ দ্বারা পবিত্র মিরাজ শরীফ প্রমাণিত। উনার শান-মান, ইজ্জত ঐতিহ্য, বুযূর্গী ও মর্যাদা এত অধিক যে, যা বর্ণনা করার ভাষা মানুষের নেই। এক কথায় বলা যায় যে, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথেই সংশ্লিষ্ট হওয়ার কারণে পবিত্র মিরাজ শরীফ উনার শান-মান, বুযূর্গী, মর্যাদা নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহান শান-মান ও মর্যাদা উনাদের অনুরূপ। পবিত্র মিরাজ শরীফ উনার দিবাভাগে রোযা রাখার ব্যাপারে অসংখ্য হাদীছ শরীফ বর্ণিত আছে এবং মিরাজ শরীফ উপলক্ষ্যে ২৭শে রজব তারিখের রোযার অসংখ্য ফাযায়িল-ফযীলতও পবিত্র হাদীছ শরীফ দ্বারা প্রমাণিত। যা গুনাহখতা মাফ ও ক্ষমা, মর্যাদা বৃদ্ধি, অসংখ্য ফযীলত ও নাযাতের কারণও বটে।

এ প্রসঙ্গে ওলীয়ে মাদারজাত, সাইয়্যিদুল আউলিয়া, ইমামে রব্বানী, গাউছে সামদানী, মাহবুবে ইলাহী, মুজাদ্দিদে যামান, গাউছুল আযম, ইমামুল আইম্মাহ, মুহইস্ সুন্নাহ, কুতুবুল আলম, ইমামুশ শরীয়ত ওয়াত তরীক্বত, আওলাদুর রসূল সাইয়্যিদ মহিউদ্দিন আব্দুল কাদির জিলানী বড়পীর ছাহেব রহমতুল্লাহি আলাইহি তার বিশ্বখ্যাত কিতাব “গুন্ইয়াতুত তালিবীন” নামক কিতাবে শবে মিরাজ-এর তথা রজব মাসে ২৭ তারিখের রোযার ফযীলত সম্পর্কে হাদীছ শরীফগুলো বর্ণনা করেন। যেমন-

عن ابى هريرة رضى الله تعالى عنه عـن النبى صلى الله عليه وسلم قال من صام يوم السابع والعشرين من رجب كتب له ثواب صيا م ستين شهرا.

অর্থ : “হযরত আবূ হুরায়রা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, যে ব্যক্তি রজবুল হারাম শরীফ মাস উনার ২৭ তারিখে তথা শবে মিরাজ শরীফ উনার দিবাভাগে রোযা রাখবে তার আমলনামায় ৬০ মাসের রোযা রাখার ছওয়াব লেখা হবে। (সুবহানাল্লাহ) (আল ইতহাফ ৫ম খণ্ড পৃষ্ঠা ২০৮, আল মা’য়ানী আনিল হামলিল ইসফার প্রথম খণ্ড ৩৬৭ পৃষ্ঠা, গুনিয়াতুত তালিবীন, ক্বিসমুস ছায়ালিস ৩৩২ পৃষ্ঠা)

এ প্রসঙ্গে উক্ত কিতাবে আরো বর্ণিত আছে,

عن ابى هريرة رضى الله عنه وسلمان الفارسى رضى الله عنه قالا قال رسول الله صلى الله عليه وسلم ان فى رجب يوما و ليلة من صام ذالك اليوم وقام تلك اليلة كان له من الاجر كمن صام مأة سنة وقامهما وهى لثلاث بقين من رجب.

অর্থ : “হযরত আবূ হুরায়রা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু এবং হযরত সালমান ফারিসী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাদের উভয়েই বর্ণনা করেন। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, রজবুল হারাম শরীফ মাস উনার এমন একটি দিন ও রাত আছে ওই রাত্রে যে ব্যক্তি ইবাদত-বন্দিগী করবে এবং দিবাভাগে রোযা রাখবে তার আমলনামায় ওই পরিমাণ ছওয়াব লেখা হবে যে পরিমাণ ছওয়াব কোন ব্যক্তি একশত বছর রাতে ইবাদত-বন্দিগী করলে এবং একশত বছর দিনের বেলায় রোযা রাখলে তার আমলনামায় যেরূপ ছওয়াব লেখা হয়। আর সেই মুবারক রাত ও দিনটিই হচ্ছে রজবুল হারাম শরীফ মাস উনার ২৭ তারিখ তথা পবিত্র শবে মি’রাজ শরীফ উনার রাত ও দিনটি।” (সুবহানাল্লাহ)

নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খাছ খাদিম হযরত ছাওবান রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, যে মুসলমান নর ও নারী রজবুল হারাম শরীফ মাস উনার মধ্যে একদিন রোযা রাখবে এবং একরাত ইবাদত করবে মহান আল্লাহ পাক তিনি উনার আমলনামায় পূর্ণ এক বছর দিনে রোযা রাখার ও রাতে ইবাদত করার ছাওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ।

উল্লিখিত হাদীছ শরীফ দ্বারা এটাই প্রমাণিত হলো যে, পবিত্র শবে মি’রাজ শরীফ উনার রাত্রিতে ইবাদত-বন্দিগী করা এবং দিবাভাগে রোযা রাখা খাছ সুন্নতের অন্তর্ভুক্ত। এ প্রসঙ্গে আরো অসংখ্য হাদীছ শরীফ রয়েছে।

অথচ কিছু বিদয়াতী রজবুল হারাম শরীফ মাস উনার মধ্যে রোযা রাখার বিরোধিতা করে থাকে। তারা দলীল হিসেবে যে হাদীছ শরীফখানা পেশ করে তাহলো-

“হযরত খারশাতা রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি হযরত উমর ইবনুল খত্তাব আলাইহিস সালাম উনাকে দেখেছি যে, তিনি এক ব্যক্তিকে রজবুল হারাম শরীফ মাস উনার মধ্যে রোযা রাখার কারণে তার হাতে বেত্রাঘাত করেছেন যতক্ষণ পর্যন্ত সে ব্যক্তি রোযা ভঙ্গ না করেছে।”

মূলতঃ বিদয়াতীরা উক্ত পবিত্র হাদীছ শরীফ উনার সঠিক ব্যাখ্যা না জানার কারণেই বিভ্রান্তিতে পড়েছে। উক্ত পবিত্র হাদীছ শরীফ উনার সঠিক ব্যাখ্যা হলো- জাহিলিয়াতের যুগে যিলহজ্জ শরীফ মাস ও রজবুল হারাম শরীফ মাস উনাদের মধ্যে কুরবানী করা হতো এবং রোযাও রাখা হতো। নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যিলহজ্জ শরীফ মাস উনার কুরবানী ও রোযা বহাল রেখেছেন আর রজবুল হারাম শরীফ মাস উনার কুরবানী ও কুরবানী উপলক্ষ্যে যে রোযা রাখা হতো যাকে রজবিয়া বলা হতো তা নিষিদ্ধ ঘোষণা করেন।

হযরত উমর ইবনুল খত্তাব আলাইহিস সালাম তিনি যে ব্যক্তিকে বেত্রাঘাত করেছেন সে জাহিলিয়াত যুগের রসম অনুযায়ী রজবিয়া রোযা রেখেছিল। তাই তিনি তার রোযা ভাঙ্গতে বাধ্য করেন। নচেৎ হযরত উমর ইবনুল খত্তাব আলাইহিস সালাম উনার কি একথা জানা ছিল না যে, বছরের মাত্র পাঁচ দিন রোযা রাখা ইসলামী শরীয়ত উনার মধ্যে নিষিদ্ধ।” এছাড়া বছরের যে কোন দিন বা মাসে রোযা রাখা জায়িয। যদি তাই হয়ে থাকে তবে অসংখ্য হাদীছ শরীফ দ্বারা রজছুল হারাম শরীফ মাস উনার রোযা রাখা প্রমাণিত হওয়ার পরও তিনি কেন তাকে রোযা রাখতে নিষেধ করবেন।

কাজেই যেসব নামধারী আলিম তথা উলামায়ে সূ’রা পবিত্র শবে মি’রাজ শরীফ উপলক্ষ্যে রোযা রাখাকে বিদ্য়াত ও গুনাহের কাজ বলে তাদের উক্ত সমস্ত কথা ও কাজগুলো পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ তথা ইসলামী শরীয়ত উনার বিরোধী, মনগড়া, বানোয়াট, বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও কুফরীমূলক। অর্থাৎ সেসব নামধারী আলিম তথা উলামায়ে সূ’রা পবিত্র হাদীছ শরীফ উনাকে বিদ্য়াত বলে মূলত পবিত্র হাদীছ শরীফ উনাকে অস্বীকার করে থাকে। আর পবিত্র হাদীছ শরীফ যেহেতু পবিত্র কুরআন শরীফ উনার ন্যায় ওহীর অন্তর্ভুক্ত। কাজেই পবিত্র হাদীছ শরীফ উনাকে অস্বীকার করার অর্থই হচ্ছে পবিত্র কুরআন শরীফ উনাকে অস্বীকার করা। যা কাট্টা কুফরী।

ইসলামী শরীয়ত উনার মূল উছূল হচ্ছে- কোন মুসলমান যদি পবিত্র হাদীছ শরীফ উনাকে অস্বীকার করে, বিদ্য়াত বলে কিংবা তুচ্ছ-তাচ্ছিল্য করে, সে ঈমান থেকে খারিজ হয়ে কাট্টা কাফির ও মুরতাদে পরিণত হবে।

আর মুরতাদের হুকুম হচ্ছে- সে যদি বিয়ে করে থাকে তাহলে তার স্ত্রী তালাক হবে, হজ্জ করে থাকলে তা বাতিল হবে, সমস্ত নেক আমল বরবাদ হবে। এ অবস্থায় মারা গেলে তার গোসল কাফন-দাফন এবং জানাযা কোনটাই করা জায়িয হবে না। এবং তাকে কোন মুসলমানদের করবস্থানেও দাফন করা যাবে না। তাকে কুকুর, শৃগালের ন্যায় গর্তে পুঁতে রাখতে হবে। আর যদি সে ইমাম বা খতীব হয়ে থাকে, তাহলে মুসলমান হিসেবে মুছল্লীদের দায়িত্ব-কর্তব্য হচ্ছে উক্ত ইমাম ও খতীবকে ইমাম ও খতীবের পদ থেকে বহিস্কার করে এলাকাবাসীর সকল মুছল্লীদের ঈমান আক্বীদা হিফাযত করা। এরূপ কুফরীমূলক ফতওয়া দেয়ার পর থেকে তার পিছনে নামায-কালাম পড়া কোনটাই জায়িয হবে না। যদি কেউ তার পিছনে নামায আদায় করে থাকে তাহলে মুছল্লীদের দায়িত্ব-কর্তব্য হবে সমস্ত নামায দোহরায়ে পড়া। যা ফরয-ওয়াজিবের অন্তর্ভুক্ত।
(দলীলঃ ফতওয়ায়ে শামী, আলমগীরী, বাহরুর রায়েক, আইনী ইত্যাদি ফিক্বাহ ও ফতওয়ার কিতাবসমূহ)
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×