লন্ডনের উলউইচ এলাকায় একটি সামরিক ঘাঁটির বাইরে গত ২১ মে ২০১৩ ঈসায়ী তারিখ বুধবার বিকেলে ২৫ বছর বয়সী ব্রিটিশ সেনা ড্রুমার রিগবি’র উপর এক সন্ত্রাসী হামলা চালানো হয়। তাকে রাস্তায় কুপিয়ে হত্যার পর সন্দেহভাজন হামলাকারীদের একজন গোস্ত কাটার একটি ছুরি হাতে নিয়ে পথচারীদের ক্যামেরার সামনে কথা বলে। সে নিজেকে মুসলমান পরিচয় দিয়ে বলে, “ব্রিটিশ সৈন্যরা যেহেতু প্রতিদিন মুসলিমদের হত্যা করছে, তাই সে এই হামলা চালিয়েছে।” [সূত্র: http://goo.gl/Bwl24]
সচরাচর পশ্চিমা দেশগুলোতে কোনো হত্যাকব-েগর এমন দৃশ্য এভাবে তাদের গণমাধ্যমে দেখায় না। কয়েকমাস আগেও আমেরিকার একটি স্কুলে সন্ত্রাসী হামলা হয়েছিল। এবং ওই হামলায় বহু ছাত্র-ছাত্রী ও শিক্ষক মারা গেলেও একটি লাশের ছবিও প্রকাশ করা হয়নি। অথচ ব্রিটেনের রাজধানী লন্ডনে একজন সৈন্যকে জনসম্মুখে কুপিয়ে হত্যা এবং মুসলমান পরিচয় দিয়ে ছুরি হাতে হত্যাকারীর ভিডিও ফুটেজ ব্যাপকভাবে তাদের গণমাধ্যমগুলোতে খুব ফলাও করে প্রচার করা হচ্ছে। কিন্তু কেন? বলার অপেক্ষা রাখেনা তারা পরিকল্পিতভাবে মুসলিম বিদ্বেষ ছড়ানোর লক্ষ্যেই তা করছে! তারা অত্যন্ত চাতুরতার সাথে মুসলমানদের বিরুদ্ধে এ ঘটনার দোহাই দিয়ে নতুন করে যুলুম-নির্যাতন ও নিপীড়ন করার লক্ষ্যেই এ ঘটনাটি সাজিয়েছে। কারণ তারা তাদের বেশিরভাগ গণমাধ্যমে সেনা হত্যার জন্য গোটা মুসলিম সমাজকে দায়ী করছে। যারফলে বর্তমানে লন্ডনসহ ব্রিটেনের বিভিন্ন স্থানের মুসলমানগণ খুবই আতঙ্কে দিন কাটাচ্ছেন এবং উগ্র বর্ণবাদী গোষ্ঠীগুলো তাদেরকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে হত্যার হুমকি-ধামকি দিয়ে চলেছে। এ ঘটনার মাধ্যমে মুসলমানগণকে দায়ী করে মুসলিমবিরোধী এ হীন ষড়যন্ত্রমূলক অপতৎপরতা থেকে ব্রিটেন সরকারকে অবশ্যই বিরত হতে হবে অন্যথায় বিশ্বের সোয়া তিনশ’ কোটি মুসলমান তা কখোনোই বরদাশত করবেন না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



