একটা ছন্নছাড়া ভাবনা
১৯ শে মার্চ, ২০২০ বিকাল ৩:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমাদের বাবা-কাকা'রা একটা স্বাধীন ভূ-খন্ড দিয়েছিল আমাদের। আমাদের ভাই'রা স্বৈরাচারের তাখ্তে রাওয়ান ছিন্নভিন্ন করে গনতন্ত্র এনেছিল। আর আমরা? নিজেরা কিছুই অর্জন করতে পারিনি। অথচ বাবা-ভাইদের অর্জিত ভাষা, স্বাধীনতা, গনতন্ত্র জলাঞ্জলি দিয়েছি। অতীত গর্বে গর্বিত হয়ে তৃপ্ত ঢেকুর তুলি পূর্ব পুরুষের।
আমাদের চোখের সামনে দস্যু ফুলন দেবী; ফুলবনে আফিমের চাষাবাদ করে। উলু বনে মুক্ত ছড়াই সুন্দরের প্রতিমা। অন্ধ'র দেশে চশমা বেঁচে বোকা কত বুড়ো।
আমরা মৃদু প্রতিবাদ করি। প্রতিরোধ করব করব ভেবেও প্রতিরোধ করা হয়ে ওঠেনা আমাদের। অসহ্য বাড়াবাড়ি রকমের সহনশীলতায় আমাদের মগজে যকৃতে ঘূনপোকার আজ অবাধ যাতায়াত। পাথরে চাপা পরে বিবেক, বিষাদের রঙে হারিয়ে গিয়েছে। জায়নামাজ থেকে হরিদ্বার, রূপকথা থেকে বিদ্রোহ- সব যেন এক দংগল আহাম্মকের মিনিয়েচার সাজোয়া ক্যন্টোনমেন্ট।
আমরা ব্যর্থ জেনারেসন, আমরা ফ্যাসিষ্টকে পদানত করতে পারিনি। সামাজিক মূল্যবোধ জারি রাখতে পারিনি। বখাটে মতবাদের হিন্দি সংস্কৃতি থেকে মানুষ কে বাঁচিয়ে রাখতে পারিনি।
এমন অকর্মা জেনারেসন দুর্ভিক্ষ বা মহামারী বা সাইলেন্ট জেনোসাইডে বিলীন হবে, শেষ হবে - তাই তো হবার কথা! মানুষ যখন হতে পারিনি, মানুষের বেশ ধরে বেঁচে থাকি কি করে?
বিদায় বিদায়; এ অভাগা আজ নোয়াই শির!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩

মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু আমাদের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪

আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “
হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা...
...বাকিটুকু পড়ুন
বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...
তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।
জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির...
...বাকিটুকু পড়ুন
আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য...
...বাকিটুকু পড়ুন
প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।
গত...
...বাকিটুকু পড়ুন