somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

Hk Saim
বাংলা ও বাঙলীর বুক চিরে বয়ে চলা সভ্যতার ছায়ায় বিশ্রাম নিতে এসে বসতি গড়ে ফেলাটা স্বাভাবিক, তবে সে বসতির আসপাশ জুড়ে উইপোকা আর ঘুণপোকা ঘুর ঘুর করে চলেছে, এদের নিবারণ আবশ্যক, প্রশ্ন হলো কে করবে? উত্তর হলো, যারা বসতিতে ঠাই চায় তারাই করবে।

ফুটপাতের সেই সংসার

০২ রা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বৃষ্টি পড়ছে গুড়িগুড়ি। ফুটপাতের মানুষগুলো পলিথিনের আশ্রয়ে মাথা গুজে আছে। সেই পলিথিনেও রয়েছে অজশ্র ফুটো। গরীবের জন্যই যত সমস্যা। একে তো থাকার জায়গা নেই বলে ফুটপাতে থাকে , তার উপর আবার এই অসহ্যকর বৃষ্টি , সেই বৃষ্টি থেকে বাচার জন্য বহুত খোজাখুজির পর ময়লার স্তুপ থেকে একটা পলিথিন জোগার হয়েছে, সেটাতেও এক গাদা ফুটো। পলিথিন আর এই গরীবের কপাল এক রকম ,কত গুলো ফুটো আছে গুনে শেষ করা যাবে না।
.
আচ্ছা আমরা তো একই বায়ুমণ্ডলে বাস করি , একই পৃথিবীর বুকে আমাদের বিচরণ, একই রক্ত সবার মাঝে, তাহলে একদল ফুটপাতে আর আরেকদল অট্টালিকায় কেনো?? তারা কি পারে না একসাথে টিনের ঘরে মিলেমিশে থাকতে? ভেদাভেদহীন জীবনযাপন করতে? একদল উপরে উঠেই চলেছে আর একদল নিচে নামতে নামতে অবশেষে ফুটপাতে এসে ঠেকেছে। সেখানেও তাদের থাকতে দেওয়া হয় না। আইন শৃঙ্খলাবাহিনী লাঠির আঘাতে উচ্ছেদ করে তাদের।
.
সবাই নিজের পকেট ভরতে ব্যাস্ত। যারা যত পকেট ভরবে তাদের পকেট তত খালি হবে। এটাই জগতের নিয়ম। তাই এই পকেট গোছানো সম্প্রদায়ের কপালেও শান্তি নাই। প্রতিদিন পকেট গোছানোয় ধান্দায় দিন কাটে তাদের।
ফুটপাতে ৬ মাস ধরে বসবাস করছে এমন এক পরিবারের প্রধান মানুষটার সাথে কথা বলেছিলাম একবার, বাদশা ভাই , দীন মজুর, তার স্ত্রী এবং এক মেয়ে নিয়ে ফুটপাতে কাঠ এবং পলিথিনের সমন্বয়ে বানানো ঘরে থাকেন তিনি। প্রতি মাসে ৯০০ টাকা ভাড়া দেন স্থানীয় পুলিশকে।
.
আমাদের এলাকায় মাটি কাটতে এসেছিলেন। সেদিন এক কথা দুই কথায় তার জীবনযাপনের ব্যাপারে জানলাম। মানুষ হিসেবে তিনি কতটা ব্যাতিক্রম সেটা কথা থেকেই প্রকাশ পায়। স্ত্রী আগে মানুষের বাসায় কাজ করতো , এখন করে না, ভয়ে , বাদশা ভাইয়ের কথা অনুযায়ী বড়লোকরা হলো হিংস্র কুকুরের মত , সুযোগ পেলে কাজের বুয়াকেও তারা গিলে খায়। আড়াই বছরের মেয়ে আছে তার। কাচা মরিচ ডলে নিজে ভাত খায়। আমি যদিও কথাটা শুনে কিছুটা অবাক হয়েছিলাম , কারন ঐ বয়সের শিশুদের সাধারণত হরলিকস , সেরেলাক খাওয়ানো হয় বলেই আমার ধারনা ছিলো। মাটির চুলোয় রান্না করেন পরী ভাবি। বাদশা ভাই তার স্ত্রীকে পরী বলেই ডাকেন। ৩ সদস্যের সুখী পরিবার। বৃষ্টি আর শীতের দিনেই একটু কষ্ট হয় , এছাড়া দিন অনায়াসেই কেটে যাচ্ছে তাদের, বাদশা ভাই যা আয় করেন তা দিয়ে কোনো বস্তিতে ভালোভাবেই থাকতে পারেন। কিন্তু টাকার একটা অংশ গ্রামে তার বৃদ্ধা মা কে পাঠান তিনি। তাই বস্তিতেও আর ওঠা হয় না। খুব ইচ্ছা ছিলো তাদের ছোট্ট সংসারটাকে একবার দেখবো। কিন্তু সেই সুযোগ আর এলো না।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×