somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

Hk Saim
বাংলা ও বাঙলীর বুক চিরে বয়ে চলা সভ্যতার ছায়ায় বিশ্রাম নিতে এসে বসতি গড়ে ফেলাটা স্বাভাবিক, তবে সে বসতির আসপাশ জুড়ে উইপোকা আর ঘুণপোকা ঘুর ঘুর করে চলেছে, এদের নিবারণ আবশ্যক, প্রশ্ন হলো কে করবে? উত্তর হলো, যারা বসতিতে ঠাই চায় তারাই করবে।

মাতাল কখনো রিস্ক নেয় না

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি কোন রিস্ক নেই না।
মদ খাওয়ার সময় আমি কোন রিস্ক নিই না। অফিস থেকে সন্ধ্যাবেলা বাড়ি ফিরে দেখি গিন্নি রান্না করছে। রান্নাঘর থেকে বাসনের আওয়াজ আসছে।
আমি চুপিচুপি ঘরে ঢুকে পড়লাম। কালো রঙের আলমারি থেকে বোতল বার করলাম। নেতাজি ফটো ফ্রেম থেকে আমাকে দেখছেন। কিন্তু এখন পর্যন্ত কেউ কিচ্ছুটি টের পায় নি।
কারণ আমি কোন রিস্ক নিই না।
সিঙ্কের উপরের তাক থেকে গ্লাস বার করলাম৷ আর টুক করে এক পেগ গিলে ফেললাম। গ্লাস ধুয়ে ফের সেটা তাকের উপর রেখে দিলাম৷ হ্যাঁ, বোতলটাও আলমারিতে রেখে দিলাম। নেতাজি মুচকি হাসলেন। রান্নাঘরে উঁকি দিলাম, গিন্নি দেখি আলু কাটছে। কেউ কিছু টের পায় নি। কারণ আমি তো কোন রিস্ক নিই না !
গিন্নিকে জিজ্ঞেস করলাম: সমীরের মেয়ের বিয়ের কিছু হলো ?
গিন্নি : নাহ, মেয়েটার ভাগ্যটাই খারাপ। এখনো পাত্র দেখছে।
আমি আবার ঘরে গেলাম, আলমারি খুলতে গিয়ে এবার একটু শব্দ হলো। তেমন কিছু নয় অবশ্য। বোতল বের করার সময় কিন্তু কোনো আওয়াজ করিনি। সিঙ্কের উপরের তাক থেকে গ্লাস নিয়ে চট করে দু'পেগ মেরে দিলাম। বোতল ধুয়ে সাবধানে সিঙ্কের মধ্যে রেখে দিলাম। আর গ্লাসটা আলমারিতে। এখনো পর্যন্ত কেউ কোনো কিছু আঁচ করতে পারেনি৷ কারণ আমি কোন রিস্ক নিই না।
বাইরে এসে গিন্নিকে: যাইহোক, সমীরের মেয়ের বয়েসই বা কি !
গিন্নি : কী বলছো ! ৩০ বছর বয়েস হলো, দেখতে আরো বুড়োটে লাগে !
আমি (ভুলেই গেছিলাম সমীরের মেয়ের বয়েস ৩০): তা ঠিক !
সুযোগ বুঝে ফের আলমারি থেকে আলু বের করলাম, (আলমারিটা আবার জায়গা বদলে ফেলল কি করে রে বাবা !),
তাক থেকে বোতল বার করে সিঙ্কের সঙ্গে মিশিয়ে চট করে আর এক পেগ পেটে চালান করলাম। নেতাজি দেখি জোরে জোরে হাসছেন। তাক আলুতে রেখে নেতাজীর ছবি খুব ভালো করে ধুয়ে আলমারিতে রেখে দিলাম।
গিন্নি কি করছে দেখি - হ্যাঁ, ও গ্যাসের উপর সিঙ্ক চড়াচ্ছে !
কিন্তু এখনো পর্যন্ত কেউ কিসসু টের পায়নি, কারণ আমি তো কোন রিস্ক নিই না।
আমি গিন্নিকে : তুমি সমীরকে বুড়ো বললে ?
গিন্নি : বকবক্ কোরো না তো , বাইরে গিয়ে চুপ করে বসো। এখন তুমি কথা বলবে না।
আমি আলু থেকে ফের বোতল বের করে মজাসে আলমারিতে আরো এক পেগ গিললাম। সিঙ্কটা ধুয়ে ওটাকে তাকের উপর রেখে দিলাম।
ফটোফ্রেম থেকে গিন্নি এখনো হেসে চলেছে। নেতাজি রান্না করছে। কিন্তু এখনো কেউ কিছু টের পায়নি৷ কারণ আমি কোন রিস্ক নিই না।
গিন্নিকে হাসতে হাসতে বললাম: তাহলে সমীর পাত্রী দেখছে ?
গিন্নি: শোনো, তুমি মুখে জলের ঝাপটা দিয়ে কোথাও চুপ করে বসো তো !
আমি রান্না ঘরে গিয়ে চুপচাপ তাকের উপর বসলাম। কিন্তু এখনো অবধি সমীর কিছু টের পায়নি৷ কারণ নেতাজি কোন রিস্ক নেন না। সমীর এখনো রান্না করছে। আর আমি ? আমি ফটোফ্রেম থেকে গিন্নিকে দেখে এখনো হেসে চলেছি।
কারণ আমি কখনো ইয়ে নিই না, কি যেন নিই না ......ও হ্যাঁ, আলু নিই না।
-------------------মাতাল সমগ্র,তারাপদ রায়।
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:০৫
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×