এইডস বিষয়ক প্রচারণা ও কয়েকটি প্রশ্ন
২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এইডস একটি মারাত্মক রোগ, এ রোগে আক্রান্ত হওয়ার পরিণাম নিশ্চিত মৃতু্্য! এ পর্যন্ত পৃথিবীতে এই রোগের কোন মেডিসিন আবিষ্কার হয়নি। সুতরাং জনগণকে এ ব্যাপারে সচেতন করা দরকার। ইতোমধ্যে সরকারিভাবে বাঁচতে হলে জানতে হবে' স্লোগানে প্রচারণা শুরু হয়েছে। এনজিওগুলো বিভিন্ন শহরে বা গ্রামে নানাভাবে প্রচারণা চালাচ্ছে। এনজিওগুলো এইডস এর ভয়াবহতা সম্পর্কে জনগণকে সচেতন করতে লিফলেট, হ্যান্ডবিল বিতরণ করছে। এই লিফলেটগুলোতে যৌনতা ও সঙ্গীদের সাথে যৌন মিলনের নানা বিবরণ রয়েছে। এটা খারাপ কিছু নয় কারণ বাঁচতে হলে তো জানতে হবেই। কিন্তু প্রশ্নটা এখানেই এনজিওগুলো কর্মশালা করতে গিয়ে বা লিফলেট বিতরণ করতে গিয়ে এগুলো এমন সব ছেলে মেয়েদের হাতে চলে যায় স্কুল লেভেলের অর্থাঃ ১২/১৩ বছরের। তাদের এই বয়সে এমনিতেই যৌনতার ব্যাপারে একটা কৌতূহল থাকে, শারীরিক আকর্ষণটাও তৈরি হয়। তারা এগুলো পড়ে এ ব্যাপারে ব্যবহারিক জ্ঞান অর্জন করতেও চায়। ফলে বালক-বালিকাগুলো প্রেম প্রেম খেলায় মেতে উঠে বিপথগামী হচ্ছে। ব্যক্তিগতভাবে আমি এ রকম বেশ কয়েকটি উদাহরণ জানি। তাই এসব সংবেদনশীল লিফলেট বিতরণের ব্যাপারে এনজিওগুলোকে আরো বেশি সংযত বা সচেতন থাকতে হবে। নয়তো এইডস বিষয়ে সচেতন করতে গিয়ে এইডসের বিস্তার বাড়বে !
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা...
...বাকিটুকু পড়ুন
মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?
শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন...
...বাকিটুকু পড়ুনআমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০
আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।
শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।
আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬

এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই...
...বাকিটুকু পড়ুন