একটি প্রেস রিলিজ ও অনেক প্রশ্ন
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
আমাদের দেশের শিক্ষাব্যবস্থাকে দোষারূপ করবো কিনা ভেবে পাচ্ছিলাম না। তবুও বলতেই হবে, আমাদের দেশের সর্বোচ্চ ডিগ্রি নেয়ার পরও দেশের শিক্ষিত যুবক বা তরুণী কেউই ভালোভাবে একটি প্রেসরিলিজও লিখতে জানে না। দেশের প্রধান দুটি রাজনিতিক দলের ছাত্র সংগঠনগুলোর কথাই ধরুন, পত্রিকা অফিসে তাদের সভা-সমাবেশের সংবাদটি দু কলম সাজিয়ে লিখে পাঠাতে পারে না তারা। যা লিখে জগাখিচুড়ি ! সাংবাদিক ও সহ-সম্পাদকরা সেখান থেকে পাঠ উদ্ধার করে রি-রাইট করে পত্রিকায় ছাপান। পত্রিকা অফিসে প্রতিদিন প্রচুর পরিমাণ প্রেস রিলিজ আসে, হাজার রকমের লেখা, হাজার রকমের ভাষা ! কিন্তু একটিও সংবাদপত্রে ছাপানোর উপযোগী করে লিখা নয় ! অনেক সময় এমন কিছু প্রেস রিলিজ আসে শুধু হাসির খোরাক যোগায় না, দম ফাটা হাসির পরও একটি হাস্যরসের উদাহরণ হিসেবে প্রতিষ্ঠিত হয়ে যায়। একদিন পত্রিকা অফিসে একটি প্রেস রিলিজ এলো শিরোনামটি এরকম কাপ্তাই থেকে মুমূর্ষু অবস্থায় যুবকের লাশ উদ্ধার।' অবশ্য বানানগুলো সঠিকভাবে লিখেছি বলেই ! মানুষের মৃতু্যতে মানুষ শোক প্রকাশ করতে পারেন দুঃখ প্রকাশ করতে পারেন না। কিন্তু অনেক প্রেস রিলিজ দেখি শোক প্রকাশ ও দুঃখ প্রকাশ করে। যাহোক আজ পত্রিকা অফিসে এই অদ্ভূত প্রেস রিলিজটি পেলাম, প্রথমে লিখছে অকাল মৃতু্য পরে লিখছে বার্ধক্য জনিত রোগে! বার্ধ্ক্য যে রোগ নয়, তাও এই দেশের অনেক শিক্ষিত যুবক জানে না, তারা জানার চেষ্টাও করে না। আজকের এই মজার প্রেস রিলিজটি একটি উদাহরণ হিসাবে ব্লগে শেয়ার করলাম কিন্তু হাজারো উদাহরণ প্রতিদিন রয়েছে। প্রতিদিন পত্রিকা অফিসে আসা বিভিন্ন বিজ্ঞপ্তিগুলোর অধিকাংশই ডাস্টবিনে ফেলে দিতে হয়, নূ্যনতম পাঠ উদ্ধার করতে না পেরে ! যাক, এজন্য আমাদের শিক্ষাব্যবস্থার কোথাও কোন বিশাল গরমিল আছে কী-না ব্লগারদের মতামতের অপেক্ষায় থাকলাম।
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
হারানো বিজ্ঞপ্তি

অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন
মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?
শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন
সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......
আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন
অল্প একটু পাশে থেকো
আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।
শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।
আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন
মাইনকা চিপা

এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।