বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের দেশও ধীর গতিতে হলেও উন্নতির দিকে এগিয়ে চলেছে। সারা দেশে বিভিন্ন সরকারি/ আধাসরকারি ও অন্যান্য অফিস/প্রতিষ্ঠানকে ডিজিটালাইজ করা হচ্ছে। ইতোমধ্যে চট্টগ্রাম জেলা প্রশাসন বিভিন্ন কার্যক্রমও ডিজিটালাইজ করা হয়েছে এবং হচ্ছে। তারই অংশ হিসেবে আজ ০১/০৬/২০১৫ খ্রি. তারিখ হতে ইলেক্ট্রনিক মেশিনে স্টাফদের হাজিরা নিশ্চিত করা হচ্ছে। এই উদ্যোগকে আমরাও স্বাগত জানাই। এটার কারণে আমাদের মধ্যে শৃংখলা ফিরে আসবে। পূর্বে আমরা ৯-০০ টা হতে ১০-০০ টার মধ্যে আসলেও যাওয়ার কোন নির্দিষ্ট সময় ছিল না। কিন্তু হাজিরা মেশিন হওয়ার কারণে যথাসময়ে অফিসে আগমন এবং প্রস্তান নিশ্চিত হবে।
এখানে উল্লেখ করা প্রয়োজন যে, আমাদের লেভেলে যারা চাকুরি করে তারা কেউ সখের বসে চাকুরি করেনা। সবাই পরিবারের প্রয়োজনে চাকুরি করে। প্রাইভেট সেক্টরে ডিউটির একটা নির্দিষ্ট সময় রয়েছে। কিন্তু আমাদের এখানে কোন সময়সীমা নেই। যেই বেতনে আমরা চাকুরি করি তাতে অনেকে শহরে বাসা নিয়ে পরিবারসহ বসবাস করাও দুরহ ব্যাপার। তাই অনেকে দুর দুরান্ত থেকে প্রতিদিন যাতায়ত করে অফিস করতে হয়। আরা যারা শহরে থাকে তাদের মধ্যে অনেকে আছে বাচ্চাদেরকে স্কুলে দিয়ে তারপর অফিসে আসে। আবার অনেকে আছে অফিস চলাকালীন মাঝপথে গিয়ে বাচ্চাদেরকে স্কুল থেকে বাসায় পৌছে দিতে হয়। এ ধরণের প্রতিকুল অবস্থায় আমাদেরকে ডিউটি করতে গিয়ে অনেক সময় অনেক ধরণের সমস্যার মধ্যে পরতে হয়। এখন যদি আমাদেরকে বলা হয় অফিস পরিবারের সমস্যা বুঝবেনা তাহলে কিন্তু ভিন্ন কথা। পরিবারের প্রয়োজনে চাকুরি, চাকুরির প্রয়োজনে পরিবার নয়।
আরো উল্লেখ্য যে, আমরা যারা এখানে চাকুরি করি তাদের মধ্যে ৯৫% কর্মচারীই স্থানীয়। সুতরাং অনেকের অনেক ধরণের সামাজিক সমস্যা, পারিবারিক সমস্যা/অনুষ্ঠানসহ আরো অনেক ধরণের সমস্যায় আমাদের পরতে হয়। এতকিছুর পরেও আমরা চেষ্টা করি যথাযথভাবে নিজের ডিউটি পালন করতে। কারণ আমরা সরকারের কর্মচারী, জনগণের টাকায় আমরা বেতন পাই। তাই সততার সাথে নিজের পালন করতে হবে। কিন্তু আমাদের মধ্যে অনেকে আছে যারা অফিসে আসে সঠিক সময়ে কিন্তু যাওয়ার কোন সঠিক সময় থাকেনা। আমাদের মধ্যে অনেকে আছে যারা টাকার অভাবে বাচ্চার জন্য একটা প্রাইভেট মাস্টারও রাখতে পারেনা। তাই সেই হয়তো চাইবে অফিস থেকে বাসায় গিয়ে বাচ্চাদেরকে নিয়ে পড়ার টেবিলে বসবে। কিন্তু সেই ভাগ্যও হয়তো অনেকের কপালে জোটেনা।
মোটামুটি আমাদের লেভেলে যারা চাকুরি করি তারা প্রতিনিয়ত সমস্যার মুখামুখি থাকি। এসব সমস্যার কারণে অনেকে অনেক সময় অফিসের মধ্যে বিভিন্ন ধরণের নাজেহালের শিকার হতে হয়। আমার কথা যদি আমি বলি তাহলে বলতে হয় আমার চাকুরি ২৭ বছর চলছে। কত বেতন পাই সেটা যদি বলি অনেকে বিশ্বাস করতে চাইবে না। আমাদের মধ্যে অনেকে আছে যারা বেতনের টাকা দিয়ে বাসা ভাড়া এবং তিন বেলা ঠিকমতো খেতেও অনেক কষ্ট হয়। এজন্য অনেকে পারিবারিক প্রয়োজনে গ্রামের বাড়ি থেকেও অফিসে আসে। আমিও নিজের জন্যই চাকুরিটা করিনা করি আমার পরিবারের জন্য। নিজের জন্য এ চাকুরি আমি করবনা এটা গ্যারান্টি আছে। কারণ আমি একা যেই কোনভাবে জীবন ধারণ করতে পারি কিন্তু পরিবার নিয়ে নয়। পরিবারের জন্যই আজ এধরণের একটা চাকুরি করতে অনেকটা বাধ্য হয়ে করতে হচ্ছে। ২৫ বছর আগের চাকুরি আর ২৫ বছর পরের চাকুরি আকাশ পাতাল পার্থক্য আছে। আগেতো নিচের লেভেলে চাকুরি করলেও একটা সম্মান ছিল যা এখন নেই বললেও চলে। কারণ এখনতো অনেকে আছে আজকে চাকুরিতে যোগদান করে তার বাবার সমান লোককে “এই করিম এই রহিম” বলে সন্বোধন করে। ভাবটা এমন যেন উনি আমার মনিব আর আমি উনার দাস। ভাবটা এমন যেন আমি উনার বাসার চাকর। ভাবটা এমন যেন উনি সর্বজ্ঞানে জ্ঞানী। ভাবটা এমন যেন আমিরা জীবজন্তু। এ সমাজে আমাদের মতো লোকের বসবাসের কোন অধিকার নেই। এসব কারণে আমাদের মধ্যে অনেকে আছে যারা হয়তো চাকুরিও ছেড়ে দিতে পারে। তবে আমি আমার পরবর্তী জেনারেশন এই লাইনে যেন চাকুরি না নেয়।
যাহোক কথায় কথায় অনেক দুর এসে গেছি , অনেক কিছু বলে ফেলেছি। এসব কথা আমার দীর্ঘ চাকুরি জীবনের অভিজ্ঞতা থেকে বলেছি। আরো অনেক কিছু বলা যায় কিন্তু আবার কোনদিকে কোন ধরণের অঘটন ঘটে তাই আর কিছু লিখছি না। পরিশেষে আজ থেকে আমাদের চাকুরি জীবনের নতুন এক অধ্যায় শুরু হয়েছে তা যেন আমাদের অনেক সাফল্য বয়ে আনে এই কামন করছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

