somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যে গল্পের শেষ নেই

০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি অধম এক মাস্টার মানুষ । আমার শ্রেণিতে যে কত কিসিমের ছাত্র থাহে তার ইয়ত্তা নাই ।একেকজন একেক দিকে পিএইচ ডি ডিগ্রী করা ।এই মহানদের কন্ট্রোল করা মোর জন্য যারপরানই কষ্ট হয়ে যায়। কেউ কয় আইজক্যা মাথা ব্যথা, কেউ কয় গা ব্যথা। আবার কেউ কয় আইজক্যা পড়বার মন চাইত্যাছে না, একটা গল্প কন স্যার । গল্পের কথা উঠলেই ব্যাবাকটির ব্যাবাক সমস্যা দূর অইয়া যায় । দু একদিন গল্প কওনের পরে দেহি এরা পড়া বাদ দিয়া খালি গল্প হুনবার চায় । এহেন অবস্থা হইতে মুক্ত হইবার নিমিত্তে পুরাতন এক গলেপর আশ্রয় নিতে হইল । গল্পটা এমন :
গল্প শুরুর পরথমেই ওয়াদা করানো হইলো যে এই গল্পের সমাপ্তি হওয়ের আগে আর কোন গল্প হুননের আবদার করা যাইব না এবং প্রতি অংশের পরের অংশ হুননের জন্য তারপর কইতে হইবো । তারা তো হগোলেই এক কথায় রাজি । এবার আমার আষাইঢ়া গপপো শুরু হইলো : এক দেশে আছিল এক রাজা । হে ছিল খুব বালা । তার রাজ্যে কোন সমস্যা আছিল না । রাজ্যে প্রচুর ফসল অইত যা দিয়ে ব্যাবাক মানুষ আরামসে দিন কাডাইত।এক বছর রাজ্যে কোনহান থিকা যেন লাক লাক কুটি কুটি পাখি আইয়া হাজির অইল। তারা খেতের সব ফসল খাইয়া তুষ বানাইয়া দিল ।এখন উপায় কী ? অনেক ভেবে চিন্তে রাজা এক জাল বানাইল যা দিয়া পুরা রাজ্য ঢাইক্যা ফেলা যায় । এবার পাখি জালের ভিতরেই থাক । জালের সুতাগুলান আছিল খুবই শক্ত । কিন্তু পাখিগুলার মধ্যে একটা আছিল খুবই বজ্জাত । ঐ পাখিটা এমনভাবে একটা ছিদ্র করছে যে দুই ঘণ্টা চেষ্টা করলে একটা পাখি জালের বাইরে যাইবার পারে । এ পর্যন্ত কইয়া আমি থাইমা গেলাম, আমি আর কিছু কইনা ।
ছাত্ররা জিগায় তারপর ?
উত্তর : দুইঘন্টা চেষ্টা কইরা আরেকটা পাখি বাইরে গেল। আবার থাইমা থাকি ।
ছাত্র : তারপর ?
আমি: দুইঘন্টা চেষ্টা কইরা আরেকটা পাখি বাইরে গেল।
ছাত্র : তারপর ?
আমি: দুইঘন্টা চেষ্টা কইরা আরেকটা পাখি বাইরে গেল।
এভাবে বলার পর তারা বিরক্ত হয়ে জিজ্ঞেস করে তারপর?
আমি : দুইঘন্টা চেষ্টা কইরা আরেকটা পাখি বাইরে গেল।
এবার ওরা বল শেষে কী হইলো ।
আমি: কুটি কুটি লক্ষ লক্ষ পাখি বাইর অইতে মেলা বছর সময় লাগব।এতো পরের ঘটনা তো আগেই কওয়া যাইব না । আগে পাখিগুলারে বাইরে যাইতে দিতে অইবো । পাখিগুলো বাইর অইতে থাউক । ততক্ষণে লও যাই আমরা পড়ালেহা করি । একথা হুইনাই তো ওগো চোখ বড় বড় হইয়া গেছে ।
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সত্যকে স্বীকার করার সাহস কি আমাদের হারিয়ে যাচ্ছে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৪৩

সত্যকে স্বীকার করার সাহস কি আমাদের হারিয়ে যাচ্ছে?

আমাদের দেশে এখন অদ্ভুত এক রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছে। আপনি কোনো দলের সমালোচনা করলে- আপনি সেই দলের শত্রু।
আপনি কোনো দলের একটি ভালো... ...বাকিটুকু পড়ুন

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

লিখেছেন জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন

২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৯

সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।

একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

×