somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সন্তান হত্যার বিচার চাইনা !!!!!!!!!!!!!

০১ লা নভেম্বর, ২০১৫ রাত ১০:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জাগৃতির প্রকাশক ফয়সাল আরেফীন দীপন হত্যা মামলায় তাঁর বাবা বিচার চান না বলে জানিয়েছেন । তবে নিয়ম অনুযায়ী একটা মামলা করবেন বলেও তিনি উল্লেখ করেছেন । আর দীপনের বাবা অধ্যাপক আবুল কাশেমের এই মন্তব্যটিকে ক্ষমতাসীন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব- উল আলম হানিফ ভালোভাবে গ্রহণ করেন নি। তিনি শোকগ্রস্ত পিতার সাথেই সম্পর্ক খুঁজে পেলেন হত্যাকারীদের । বাবার কাধে সন্তানে লাশ- এর চেয়ে কঠিন বেদনাদায়ক কোনো অনুভূতি পৃথিবীতে আছে বলে আমি বিশ্বাস করিনা। সেই বাবাকেই যখন হানিফ সাহেব খুনিদের সাথে মিলিয়ে বক্তব্য দেন তখন তাঁর বিবেক কি একটুও নাড়া দেয়না ? আমাদের অনুভূতিগুলো দিন ‍দিন ভোঁতা থেকে ভোঁতাতরো হয়ে যাচ্ছে । মাননীয় হানিফ সাহেব আপনি তো রাজনীতি করেন । রাজনীতিতো মানুষের জন্য জন্য । তাহলে মানুষের কষ্ট আপনাকে নাড়া দেয়না কেন? নাকি রাজনীতি নামের অপরাজনীতি করেন আপনারা? যে পিতাকে সান্ত্বনার বাণী শোনানোর কথা তাঁকেই খুনিদের সম্পর্ক আছে বলে প্রচার করছেন । হে রাজনীতিবিদ আপনি কি ভেবে দেখেছেন কেন অধ্যাপক সাহেব বিচার চাননা? কেন বিচার চাননা সেটা আপনারা আমরা ভালো করেই জানি । বিচারের বাণী আজ নিভৃতে কাঁদে । বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা তলানীতে গিয়ে ঠেকেছে। এ অবস্থা থেকে উত্তরণের দায়িত্ব কার? দীপন নাস্তিক কিনা আমি জানিনা । যদি সে নাস্তিক হয়েও থাকে তারপরও তো সে মানুষ । বিচার ব্যবস্থা কী আস্তিক আর নাস্তিকের জন্য আলাদা? অক্টোবর মাসেই দেশে ৪৮৬ জন মানুষ খুন হয়েছেন । এটা আমাদের গা সওয়া হয়ে গেছে । আবার দেশের অবস্থাকে আপনি আমেরিকার সাথে তুলনা করছেন । একটা চুটকি মনে পড়ে গেলো । দুই ভাইবোন এস এস সি পরীক্ষা দিয়েছে। ফল প্রকাশ হলো যেদিন সেদিন বাবা ছেলেকে প্রশ্ন করল তোর রেজাল্ট কী? তখন ছেলে জবাব দিল আপাও ফেল । আমেরিকার অবস্থা খারাপ হলে আমাদের অবস্থাও খারাপ হতে হবে এমন যুক্তিকে কিভাবে গ্রহণ করা যায়? আমাদের দেশে বিচার ব্যবস্থাকে শক্তিশালী করার বিকল্প নেই । বিচার ব্যবস্থার প্রতি মানুষের শ্রদ্ধা ও আস্থার সৃষ্টি হলে আর কোনো সন্তানহারা বাবাকে বলতে হবেনা আমি সন্তান হত্যার বিচার চাইনা ।
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০১৫ রাত ১০:১১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

আপনার ফোনে কয়টি গান সেভ করা আছে? #:-S

লিখেছেন অপু তানভীর, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



কদিন আগে একটা ফোন নিতে হয়েছে। আগের ফোনটা তিন বছরের মত সার্ভিস দিয়েছে। তবে টাচস্ক্রিনে সমস্যা দেখার কারণে সেটা ঠিক মত ব্যবহার করা যাচ্ছিল না। নতুন ফোন বলে সেটা... ...বাকিটুকু পড়ুন

Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪


একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।

অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

×