somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোমর ভাঙার উৎসব

০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের বাড়িতে অনেকগুলো কাঁঠাল গাছ আছে । প্রতিবছর একটা সময়ে গাছের ছোট ছোট ডালপালাগুলো ছেঁটে দেওয়া হত। এতে গাছে কাঁঠালের ফলন ভালো হত। ডালপালা ছেঁটে দেওয়া নিয়ে একটা গল্প মনে পড়ে গেলো । এক বোকাসোকা ব্যক্তি একদিন গাছের ডালপালা ছেঁটে দেওয়ার জন্য গাছে উঠল । একপর্যায়ে লোকটা যে ডালে বসেছিল সেই ডালটিই কাটা শুরু করল। কিছু সময় পরে যা হবার তাই হলো- লোকটা গাছ থেকে পড়ে কোমর ভেঙ্গে নিল । এক ব্যক্তির কোমর ভাঙলে সেটা হয়তো জাতির উন্নয়নে তেমন প্রভাব ফেলবে না । কিন্তু কোমলমতি শিশুকিশোরদের কোমর ভেঙে দিলে সেটা জাতির কোমর ভাঙারই নামান্তর হবে বলে আমি মনে কর। প্রশ্নপত্র আগেই হাতে পাওয়া , পরীক্ষার কেন্দ্রে কিছু অসাধু শিক্ষকদের অসততা আজ আমাকে লিখতে বাধ্য করল । জানি আমার এ আবগের কোনো মূল্য নেই। যখন দেখি কোমলমতি ছাত্রদের অসততার শিক্ষা দেওয়া হচ্ছে তখন নিজেকে খুব অসহায় মনে হয়। আমি কক্ষ পরিদর্শক হিসেবে সাভারের একটি কেন্দ্রে দায়িত্ব পালন করছি। কিন্তু এখানে যে অভিজ্ঞতা লাভ করছি, আমি মনে প্রাণে প্রার্থনা করি সারাদেশের চিত্র যেন এমন না হয়। পরীক্ষায় দেখাদেখি তো সাধারণ ব্যাপার, এমনও দেখা যাচ্ছে কিছু অসাধু শিক্ষক বহুনির্বাচনি প্রশ্ন সলভ করে শিক্ষার্থীদের কাছে উত্তর সরবরাহ করছ। আজ আমার কক্ষে এ ঘটনা ঘটলে আমি প্রতিবাদ করেও কিছু করতে পারিনি।যদিও যে কেন্দ্রে যে বিদ্যালয়ের শিক্ষার্থীগণ পরীক্ষায় অংশগ্রহণ করে সেখানে সে বিদ্যালয়ের শিক্ষক থাকেন না । কিন্তু শেয়ালের মাথায় নাকি ৮০ বস্তা বুদ্ধ। তাই মৌখিক চুক্তিগুলো এমন থাকে- আপনি আমার ছাত্রকে সুযোগ দেবেন, আমি আপনার ছাত্রকে সুযোগ দেব। এটা চলমান জে এস সি পরীক্ষার ঘটনা । আমার প্রশ্ন হলো এতে শিক্ষার্থীরা কী শিখছে? ১৩-১৪ বছর বয়স থেকেই যাদের দুর্ণীতির শিক্ষা আমরা দিচ্ছি তারা ভবষ্যিৎ জীবনে কী দুর্নীতিমুক্ত থাকতে পারব? ছোটবেলার শিক্ষাটাই নাকি মানুষের মনে গেঁথে থাকে । যদি তাই হয় তাহলে এ জাতি যে নিকষ অাঁধাারের দিকে তীব্র গতিতে ধাবিত হচ্ছে হচ্ছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এ অবস্থা থেকে মুক্তির পথ কতদূর?? জাতির কোমর ভাঙার এই মহোৎসব থেকে আমরা কবে মুক্তি পাব???????
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:১৮
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফ্যাসিবাদ মোকাবেলায় এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৫৬


ফ্যাসিবাদকে পরাজিত করা গেছে, কিন্তু পুরোপুরি নির্মূল করা যায়নি। অন্তত প্রযুক্তির দিকে তাকালে এমনটাই মনে হচ্ছে। যে আওয়ামী লীগ এতদিন মানুষের ভোট, মতামত, রাজপথ, রাষ্ট্রযন্ত্র সবকিছুর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে ইসলামপন্থা বনাম গণতন্ত্র: মানুষ যখন নাগরিক থেকে অনুসারী হয়ে উঠছে!

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩


কিছুদিন আগেও আমরা বলতাম, "দয়া করে ধর্মকে রাজনীতির সঙ্গে মেশাবেন না"। সরল এই কথাটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বোধ ছিল - ধর্মীয় বিশ্বাস আর রাজনীতি এক জিনিস নয়। গত দুই... ...বাকিটুকু পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই! আপনি কি মনে করেন?

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৪



বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও... ...বাকিটুকু পড়ুন

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

×