আমরা উটপাখি হতে চেষ্টা করছি
২৬ শে মার্চ, ২০১৬ রাত ১০:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ছোটবেলায় শুনেছিলাম উটপাখি নাকি উড়তে পারেনা। তখন মনে মনে বিষয়টি নিয়ে অনেক ভাবতাম- পাখি , সে উড়তে পারেনা; তাহলে সে আবার পাখি হয় কী করে?? এই পাখির কী উড়তে না পেরে খারাপ লাগেনা? তার স্বজাতি সবাই বিশাল আকাশে মনের সুখে উড়ে বেড়ায়, কিন্তু তার পাখা কোনো কাজেই লাগেনা। এ বিষয়ে আমার কল্পিত একটি গল্প এরকম: একদা এক উটপাখি আকাশে উড়াটিকে চ্যালেঞ্জ হিসেবে নিল। দিন-রাত চেষ্টা করতে লাগল উড়ার ক্ষমতা অর্জন করার জন্য। একবার সে এক পাহাড়ের উপর থেকে লাফ দিল এই ভেবে যে পাহাড় থেকে নিচে পড়তে যে সময় লাগবে ঐ সময়ের মধ্যে সে পাখা ঝাপটে উড়ার চেষ্টা করবে। চেষ্টা করতে গিয়ে বেচারা পাখিটি এমনভাবে নিচে পড়ল যে তার ঠোট মুখ মাটির মধ্যে গেথে গেল। ইহধাম ত্যাগের পূর্ব পর্যন্ত সে পাখিটি ঐ ভাবেই পরে রইল, তার মাথা আর উপরে উঠল না।। সবার আদরের শাবকের এই মৃত্যুতে উটপাখি সমােজ শোকের মাতম বয়ে গেল। বাচ্চা পাখিটির স্মৃতিকে(!!) ধরে রাখতে তারা নিয়ম করল এক অদ্ভুত রীতি । এখন থেকে যত বিপদ-ঝড়-ঝঞ্ঝা-অন্যায়-অত্যাচার আসুক না কেন তারা সবাই ঐ মৃত পাখিটির মতো করে মুখ (মাথা) মাটির ভেতরে গুজে রাখবে।।।।।।
সর্বশেষ এডিট : ২৭ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাংলা সাহিত্য-সংস্কৃতির ইতিহাসে কাজী নজরুল ইসলাম এমন এক বিরল ব্যক্তিত্ব, যিনি একই সঙ্গে কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগীতজ্ঞ, দার্শনিক ও সমাজসংস্কারক। তাঁকে শুধু “বিদ্রোহী কবি” বললে তাঁর পরিচয় সম্পূর্ণ হয় না;... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩
আমরা ইতিহাসের ছিন্নপত্র...
২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।...
...বাকিটুকু পড়ুন